এক্সপ্লোর

Mamata Banerjee: ‘চোরের ঠাকুরদা ওরা, সময় নিচ্ছি, সুতো ছাড়ছি’, প্রকাশ্য সভায় কাকে নিশানা মমতার?

Mamata in Suri: রবিবার সিউড়িতে প্রকাশ্য সভায় এই মন্তব্য করেন মমতা।

সিউড়ি: ভাঙড়ে গ্রেফতার হয়েছেন আরাবুল ইসলাম। সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হয়েছেন শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার। সেই আবহেই এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, তাঁর নিজের দলের নেতারাও ছাড় পাননি। চাইলে 'গদ্দার'দের বিরুদ্ধেও পদক্ষেপ করতে পারেন তিনি। সময় নিচ্ছেন শুধু। প্রকাশ্য সভায় এই মন্তব্য করলেন তিনি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

প্রকাশ্য সভায় 'গদ্দার'দের নিশানা করলেন মমতা

রবিবার সিউড়িতে প্রকাশ্য সভায় এই মন্তব্য করেন মমতা। তিনি বলেন, "আমি কি পারি না গদ্দারদের অ্যারেস্ট করতে? একটু সময় দিচ্ছি। সুতো ছাড়ছি। গদ্দারদের সব চুরি, দুর্নীতির মামলা...সবাইকে বলে চোর। ওরা চোরেদের ঠাকুরদা। মায়েরা বলেন, শূন্য কলসি বড্ড বাজে বেশি। এরা হচ্ছে শূন্য কলসি। কিচ্ছু নেই। দিল্লি হ্যাঁ বললে ধিতাং ধিতাং নৃত্য করে। দিল্লি না বললে মন খারাপ করে ঘরে বসে থাকে। দিল্লির দয়ায় রাজনীতি করে। বাংলাকে ভালবাসে না। এরা বাঙালিবিরোধী, মহিলাবিরোধী, দলিত বিরোধী, কৃষক বিরোধী।" (Mamata in Suri)

সন্দেশখালি নিয়ে ফের ষড়যন্ত্রের কথা মমতার মুখে

সিউড়ির সভায় দাঁড়িয়ে ফের সন্দেশখালি নিয়ে মন্তব্য করেন মমতা। তিনি বলেন, "একটা ঘটনা ঘটেছে। ঘটনা ঘটানো হয়েছে। প্রথমে ED-কে পাঠিয়েছে। তার পর তাদের বন্ধু BJP ঢুকেছে। তিলকে তাল করা হয়েছে। শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। আমি অফিসার পাঠাব, যার যা অভিযোগ আছে, বলবেন। কেউ যদি কিছু নিয়ে থাকে, সব ফেরত দেওয়া হবে। আজ পর্যন্ত কোনও মহিলা, কোনও অভিযোগ করেননি। আমি পুলিশকে বলি, স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ করতে। আমাদের ব্লক প্রেসিডেন্ট গ্রেফতার হয়েছেন। আমি কিছু বললে, করে দেখাই। ভাঙড়ে আরাবুলও তো গ্রেফতার হয়েছে। ও তো আমাদের কর্মী! তোমরা কতজনকে গ্রেফতার করেছো?"

আরও পড়ুন: ভোটের আগে আধার বাতিল? অভিযোগ মমতার, প্রয়োজনে বিকল্প ব্যবস্থার ঘোষণা

মমতা যদিও সরাসরি কারও নাম মুখে আনেননি, তবে রাজ্যের বিরোধী দলনেতা তথা তৃণমূলের প্রাক্তন নেতা শুভেন্দু অধিকারীকে একাধিক বার 'বিশ্বাসঘাতক', 'গদ্দার' বলে উল্লেখ করেছেন তৃণমূল নেতৃত্ব। শুভেন্দুও বার বার মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্বকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে এসেছেন। দুর্নীতির অভিযোগে শাসকদলের বিদ্ধ নেতাদের তো বটেই সরাসরি মমতাকেও তীব্র কটূক্তি করতে শোনা গিয়েছে তাঁকে। 

সেরা শিরোনাম

Jagaddhatri Puja 2026: ৩৫ বছরের ঐতিহ্য, নিষ্ঠা আর ভক্তি! শিবপুরের ব্যাতাইতলা পল্লীবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ কুমারী পুজো
৩৫ বছরের ঐতিহ্য, নিষ্ঠা আর ভক্তি! শিবপুরের ব্যাতাইতলা পল্লীবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ কুমারী পুজো
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ED
RG Kar দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ED
Mamata Banerjee: নোটিস ধরাতে মমতার বাড়িতে দমকলবাহিনী
নোটিস ধরাতে মমতার বাড়িতে দমকলবাহিনী

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Embed widget