এক্সপ্লোর

ক্ষুদিরাম বসুর আত্ম-বলিদান দিবস-পালনে হিন্দি গানের সঙ্গে উদ্দাম নাচ শিক্ষকদের, কাঠগড়ায় তৃণমূলের শিক্ষক সংগঠন

ক্ষুদিরাম বসুর আত্ম-বলিদান দিবসে আয়ো আয়ো জিলেলে, দেদার নাচ শিক্ষকদের। তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের উদ্যোগে ছিল এই অনুষ্ঠান। 

অরিন্দম সেন ,আলিপুরদুয়ার : হিন্দি গানের তালে চলছে  উদ্দাম নৃত্য। তবে কোনও পিকনিক নয়, ক্ষুদিরাম বসুর আত্ম-বলিদান দিবসে ! এমনই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটায়। ছাত্রছাত্রী, কচিকাঁচা নয়, বিশেষ এই দিবস-পালনে হিন্দি গানের তালে কোমর দুলিয়েছেন স্কুল শিক্ষকরাই। আর ভিডিও হয়েছে ভাইরাল। 

শহিদ ক্ষুদিরাম বসুর আত্ম-বলিদান দিবস  পালন করা হচ্ছিল। সেই উপলক্ষ্যে একটি সাংষ্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন "পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি" র ফালাকাটা সার্কলের উদ্যোগে ছিল এই অনুষ্ঠান।  এমন ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই  শুরু হয়েছে বিতর্ক। বিজেপির পাশাপাশি সিপিএম প্রাথমিক শিক্ষক সংগঠনও এই ঘটনাকে 'অপসংস্কৃতি'র প্রকাশ বলে সমালোচনা করেছেন। 

রবিবার তৃণমূল শিক্ষক সংগঠনের ফালাকাটা সার্কল কমেটির উদ্যোগে শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান উপলক্ষে বিভিন্ন সামাজিক উদ্যোগ নেওয়া হয় । ফালাকাটার যাদবপল্লী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণেই ছিল অনুষ্ঠানের আয়োজন । সকাল থেকে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির হয়। এরপর কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।  পাশাপাশি মঞ্চ বেঁধে চলছিল সাংষ্কৃতিক অনুষ্ঠান। শহিদ ক্ষুদিরামের পাশাপাশি স্বামী বিবেকানন্দ এবং আব্দুল কালাম আজাদের মতো মণিষীদের ছবি দিয়ে সাজানো হয় এলাকা।  কিন্তু একটু ফরসত মিলতেই দর্শকাসনের পাশেই নাচে পাতলেন চিকিৎসকরা,  জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে।  

এই নিয়ে সরব হয়েছে জেলার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়। তিনি বলেন, এটি রুচি সঙ্গত নয় এবং শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা এমন করতে পারে বলে ধারনা বা নজির নেই। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ধরনের সংস্কৃতি সমর্থনযোগ্য নয়। 

অপরদিকে তৃণমূল শিক্ষক সংগঠনের এমন সংষ্কৃতির নিন্দায় সরব হয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। তিনি বলেন, ২১  জুলাই শহিদ দিবসের মঞ্চে স্মৃতি তর্পনের নামে যদি 'পাগলু ড্যান্স' হতে পারে, তাহলে সবই সম্ভব। যে দলের যা সংষ্কৃতি। 

আরও পড়ুন
RG কর কাণ্ডে জড়িত বড় মাথা? সঞ্জয়ের সঙ্গে আর কে কে ? ভাইরাল অডিও-য় খুলে গেল বড় সত্যি?  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
New Market Fire: কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, নিউ মার্কেট-অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তির আশ্বাস দমকল প্রতিমন্ত্রীর
কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, নিউ মার্কেট-অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তির আশ্বাস দমকল প্রতিমন্ত্রীর
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget