এক্সপ্লোর

Lok Sabah Elections 2024: বিষয়বস্তু ‘নারীবিদ্বেষী বিজেপি’, ঘরে ঘরে প্রচারে জোর, BJP-র মোকাবিলায় পথে নামছে TMC

TMC vs BJP: এবার বিজেপি-র পাল্টা কর্মসূচি নিয়ে নামতে চলেছে তৃণমূল।

আশাবুল হোসেন, ঝিলম করঞ্জাই ও শিবাশিস মৌলিক, কলকাতা: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্য রাজনীতিতেও পারদ চড়ছে ক্রমশ। অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরকে সামনে রেখে যেমন এগোচ্ছে বিজেপি, তেমনই তাদের মোকাবিলা করতে এবার মহিলা ভোটে জোর দিতে মাঠে নামছে তৃণমূল। বিজেপি নারীবিদ্বেষী বলে অভিযোগ তুেল পথে নামছে জোড়াফুল শিবির। বাড়ি বাড়ি গিয়ে এ নিয়ে প্রচার করবেন তৃণমূলের নেতা-নেত্রীরা। বিষয়টি সামনে আসতেই দুই দলের মধ্যে আক্রমণ, পাল্টা আক্রমণ শুরু হয়ে গিয়েছে। (Lok Sabah Elections 2024)

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উপলক্ষে এখন থেকেই সাজ সাজ রব। ২০২৪-এর লোকসভা নির্বাচনের রামমন্দিরের উদ্বোধনকে মেগা ইভেন্টে পরিণত করতে চাইছে বিজেপি। তার উপর গঙ্গাসাগর যাওয়ার পথে তিন সাধুকে গণপ্রহারের ঘটনাতেও তৃণমূলকে াক্রমণ করতে নেমে পড়েছেন বিজেপি-র কেন্দ্রীয় নেতানেত্রীরা। (TMC vs BJP)

সেই আবহেই এবার বিজেপি-র পাল্টা কর্মসূচি নিয়ে নামতে চলেছে তৃণমূল। সম্প্রতি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর গণধর্ষণের ঘটনায় গ্রেফতারপ হয়েছেন বিজেপি-র আইটি সেলের দুই সদস্য। এর পাশাপাশি, বিলকিস বানোর ধর্ষকদের ছেড়ে দেওয়া নিয়েও তরজা জারি। এই দুই ঘটনাকে সামনে রেখেই বিজেপি-র বিরুদ্ধে নারী বিদ্বেষের অভিযোগ তুলছে তৃণমূল। সেই নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের পরিকল্পনা গ্রহণ করেছে তারা। 

আরও পড়ুন: Purulia Lynching : অপহরণকারী সন্দেহে তিন সন্ন্যাসীকে গণপিটুনি ! গ্রেফতার ১২, পালঘর-প্রসঙ্গ টেনে সরব বিজেপি

তৃণমূল সাংসদ শান্তনু সেন এই কর্মসূচির কথা জানান। বিজেপি-র উদ্দেশে তিনি বলেন, "আপনাদের এই নারীবিদ্বেষী আচরণ উত্তরপ্রদেশে চলতে পারে, বাংলায় চলবে না। ঘরে ঘরে গিয়ে আপনাদের নারীবিদ্বেষী মনোভাবের দিকটি তুলে ধরে প্রচার করব।" রাজ্যের মন্ত্রী তথা তৃমণূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "অমিত মালব্য যে আইটি সেল চালান, সেখানে ধর্ষকরা রয়েছে। বিলকিস বানোর ধর্ষকদেরও মুক্তি দেওয়া হয়েছে। তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে আমরা নিজেদের আরও বেশি সঙ্ঘবদ্ধ করব।  লড়াই চলবে।"

এর পাল্টা তৃণমূলকতে আক্রমণ করেছেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, "গুজরাত তো অনেক দূর! কামদুনির মেয়েটি এখনও বিচার পায়নি। যে সাংসদের বন্ধুরা সুজেটের ধর্ষণে দায়ী, বহাল তবিয়তে রয়েছে তারা। মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এ রাজ্যে এমন ঘটনা। ওদের মুখে এসব মানায় না।" আক্রমণ, পাল্টা আক্রমণ, এই নিয়েই জোর তরজা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, লক্ষ্মীর ভাণ্টার প্রকল্পকে সামনে রেখে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মহিলাদের বিপুল সমর্থন পেয়েছিল তৃণমূল। পশ্চিমবঙ্গের মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৫৩ লক্ষ ৮ হাজার ৪২৭। এর মধ্যে মহিলা ভোটার ৩ কোটি ৭০ লক্ষ ৫৩ হাজার ৫০২। লোকসভা নির্বাচনেও তাই মহিলা ভোটকেই তৃণমূল পাখির চোখ করছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget