এক্সপ্লোর

Abhishek Banerjee TMC : ২০২৬-এর আগেই দলে বিরাট রদবদল? অভিষেকের স্ট্র্যাটেজিতে এল বড় ইঙ্গিত

West Bengal Assembly Election 2026 লোকসভা ভোটে কি সমানভাবে ঝাঁপায়নি সবাই? রিপোর্টে কি সেসব উঠে আসবে? প্রশ্ন অনেক কী বলছে তৃণমূলের অন্দরমহল ? 


কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, কলকাতা : নির্দিষ্ট কাজের দায়িত্ব যে ব্য়ক্তির, তিনি তা পালন করতে না পারলে, তার ওপর কোপ পড়ে কর্পোরেট অফিসে ।  তৃণমূল শীর্ষ নেতৃত্বও কি সেই পথেই হাঁটতে চলেছে? পারফরম্য়ান্স পর্য়ালোচনার পর কি রাজ্য়জুড়ে তৃণমূলে বড়সড় রদবদল হতে পারে? তেমন গুঞ্জনই এখন রাজনীতির অলিন্দে। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ' গায়ে-গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্য়েকটা নির্বাচনে করতে হবে।' এবার কোন নেতা কতটা পরিশ্রম করলেন, সেটাই এবার পরীক্ষা করছে তৃণমূল। এক্কেবারে কর্পোরেট কায়দায়। 

কর্পোরেট অফিসের নিয়ম এবার তৃণমূলে ?ক
কর্পোরেট অফিসের নিয়ম, কোনও নির্দিষ্ট কাজের দায়িত্ব কেউ পালন করতে না পারলে, টার্গেট অ্যাচিভ করতে না পারলেই , তার ওপর পরে ওপরওয়ালার রোষ। তাহলে কে এবার পার্টিতেও চলবে সেই নিয়ম ? লোকসভা ভোটের পর, দলের নেতাদের ভূমিকা পর্যালোচনা শুরু করল তৃণমূল। যা দেখে অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে কি শাসক দল মনে করছে, তাদের একাংশ লোকসভা ভোটে অন্তর্ঘাত করেছে? লোকসভা ভোটে কি সমানভাবে ঝাঁপায়নি সবাই? রিপোর্টে কি সেসব উঠে আসবে? প্রশ্ন অনেক কী বলছে তৃণমূলের অন্দরমহল ? 

তৃণমূলে অন্তর্ঘাত?
কলকাতা উত্তরে সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় জিতলেও তাঁর ব্যবধান গতবারের তুলনায় এবার কমে যায়। গত লোকসভা ভোটের ফলের নিরিখে উত্তর কলকাতার ২০টা ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। এবার সেই সংখ্য়াটা বেড়ে হয় ২৪। লোকসভা ভোটে কলকাতা উত্তর কেন্দ্রে, তৃণমূলের সবাই পূর্ণশক্তি দিয়ে লড়েছে কিনা, সেই জল্পনা উস্কে দেয় দেড় মাস পর, মানিকতলার উপনির্বাচনের ফলও।  লোকসভা ভোটের ফলের নিরিখে সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে ছিল মাত্র সাড়ে ৩ হাজার ভোটে  কিন্তু বিধানসভা উপনির্বাচনে সেই মানিকতলাতেই তৃণমূলের মার্জিন বেড়ে হয় ৬২ হাজার ৩১২। এই প্রেক্ষাপটেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে, দলীয় কাউন্সিলরের মন্তব্য়ে, ফের মেলে অন্তর্ঘাতের ইঙ্গিত। এসব কিছুুর জটিল সমীকরণ কি স্পষ্ট হয়ে যাবে এই পারফর্ম্যান্স অ্যাপ্রাইজালে ? 

কী বলছেন নেতারা ?
'শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মমতা বন্দ্য়োপাধ্য়ায়, সুব্রত বক্সি এরাই শেষ সিদ্ধান্ত নেবেন এই ব্য়াপারে।  হতে পারে সাংগঠনিক রদবদল তো এটা একটা লাগাতার প্রক্রিয়া।' বলছেন জয়প্রকাশ মজুমদার। আবার মদন মিত্র বলছেন, 'মমতার মুখ বিক্রি করে, মমতার মুখ সামনে রেখে, আমরা সবাই জিতি। মমতা বন্দ্যোপাধ্যায় ঢেলে দিয়েছিলেন শুভেন্দু কে। শুভেন্দু একটা পারফরম্যান্স করেছিল। পারফরমেন্সের পালক পড়ে বিজেপিতে পালিয়ে গেল! ' 

২০২৬-এ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে কি সত্যিই তৃণমূলে কোনও বড়সড় রদবদল হবে? সবটাই জানা যাবে আগামীতে । 

আরও পড়ুন

 জমা জলে মৃত্যুফাঁদ, বাবার চোখের সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মেয়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra Son: ৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
Bengali Live News Update: ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
Electric Bill: এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Kakoli vs Kalyan Controversy:
"উনি নারী বিদ্বেষী", কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কাকলি ঘোষ দস্তিদারের, "বেইমান...ফালতু কথা", পাল্টা TMC সাংসদ

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget