এক্সপ্লোর

Abhishek Banerjee : '৩৫৬ ধারা জারি করলে ২৫০টা আসনে জিতব', চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

Abhishek Banerjee throws challenge : শুভেন্দু-অধীর আঁতাঁতের অভিযোগেও সরব হন অভিষেক।

আশাবুল হোসেন, আবির দত্ত, রুমা পাল, কলকাতা : সাম্প্রতিক একের পর এক ইস্যুতে রাজ্য বিজেপি যখন কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিতে সরব, তখন এনিয়ে পাল্টা সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী এবং অধীর চৌধুরীর মধ্যে আঁতাঁতের অভিযোগও তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও, কংগ্রেস তাতে গুরুত্ব দিতে নারাজ।

আনিস খান হত্যা থেকে শুরু করে পানিহাটি, ঝালদা, রামপুরহাটের মতো ঘটনাকে হাতিয়ার করে, বিজেপি যখন বারবার কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিতে সুর চড়াচ্ছে। তখন বৃহস্পতিবার এনিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিতে দেরি করেনি রাজ্য বিজেপিও।

' ৩৫৬ ধারা জারি করলে ২৫০টা আসনে জিতব'
সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, ' বারবার বলছে ৩৫৬ জারি করবে, ২১৩টা জিতেছি, ৩৫৬ ধারা জারি করলে ২৫০টা আসনে জিতব' । বৃহস্পতিবার  শুভেন্দু-অধীর আঁতাঁতের অভিযোগেও সরব হন অভিষেক। বাম-বিজেপি-কংগ্রেসকে এক সারিতে রেখে আক্রমণ শানান। যদিও, তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে পাল্টা জবাব দিয়েছে বাম-কংগ্রেস।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ' সিপিএম-কংগ্রেসের খালি ভাষণ। বিধানসভা ও লোকসভার দলনেতা হরিহর আত্মা। দু’জনেই মমতাকে আক্রমণ করছে। শুভেন্দু আক্রমণ করছেন মমতাকে, অধীর আক্রমণ করছেন মমতাকে। সব তলায় তলায় এক। এরা দলটাকে বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে' 

'আমরা ঘাসফুলের দল, যত কাটবে, তত বাড়ব'
কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু’দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে, আরেক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তা নিয়েও এদিন সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' ৬-৭ বার নোটিস পাঠিয়েছে। ৯ ঘণ্টা প্রশ্নের উত্তর দিয়েছি। তদন্তের সম্মুখীন হয়েছি। কেউ যদি ভাবে নোটিস পাঠিয়ে দমিয়ে রাখব, আমি অন্য ধাতুতে তৈরি। আমার হাত কেটে দিলেও, জয় বাংলা বেরোবে। লোহা আগুনে পুড়ে তৈরি হয়। আমরা ঘাসফুলের দল, যত কাটবে, তত বাড়ব' 

বালিগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র হয়ে বালিগঞ্জ ফাঁড়ি থেকে মল্লিকবাজার অবধি রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১২ এপ্রিল বালিগঞ্জ ও আসানসোলে উপনির্বাচন। ১৬ এপ্রিল ফল ঘোষণা।

সেরা শিরোনাম

INDI Allaince Ramlila Maidan Rally: জ্ঞানেশকাণ্ডে আজ দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ, থাকবেন মমতা
জ্ঞানেশকাণ্ডে আজ দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ, থাকবেন মমতা
Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Book Lovers: বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget