এক্সপ্লোর

Bhatpara News: বন্দুক হাতে নিয়ে ভিডিও তোলার জের, ভাইরাল হতেই বিতর্কে TMCP নেতা

TMCP News: হাতে বন্দুক নিয়ে স্টাইল দেখিয়ে ভিডিও তুলেছিল। পরে সেটা প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। আর বিতর্ক তৈরি হয় বন্দুক হাতে ভিডিও তোলা ভাটপাড়ার একজন তৃণমূল ছাত্র পরিষদের নেতা।

সমীরণ পাল, ভাটপাড়া: হাতে বন্দুক নিয়ে রীতিমতো স্টাইল করে ভিডিও তুলেছিল। কিন্তু, সেই ভিডিও যে তাকে বিতর্কের শিরোনামে নিয়ে যাবে তা বুঝতে পারেনি ভাটপাড়ার তৃণমূল ছাত্র পরিষদ (TMCP leader)নেতা শুভাশিস চক্রবর্তী। বর্তমানে বন্দুক হাতে নিয়ে স্টাইল মেরে ছবি তোলার জ্বালা যে কতটা তা হাড়ে হাড়ে বুঝতে পারছে সে।

আরও পড়ুন: Kanksa News: জমির কারবার নিয়ে বিবাদের জেরে চলল গুলি, চাঞ্চল্য কাঁকসায়

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটপাড়ার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভাশিস চক্রবর্তী তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতা। সম্প্রতি তার হাতে বন্দুক নিয়ে বিভিন্ন পোজে তোলা একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। আর ভিডিওটি প্রকাশ্যে আসতেই শুরু হয় তুমুল বিতর্ক। যদিও এই ছাত্র যুব নেতা এর আগেও একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকার জেরে গ্রেফতার হয়েছিল। তাছাড়াও দেখা যাচ্ছে একাধিক রাজনৈতিক নেতার সঙ্গেও তার ভাইরাল ছবি  প্রকাশ্যে এসেছে। তারপরও কী করে শুভাশিসের হাতে বন্দুক এলো তা নিয়ে প্রশ্ন উঠছে।

 এই বিষয় নিয়ে ব্যারাকপুরের বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, এটাই তৃণমূলের কালচার। বন্দুক হাতে ওই তৃণমূল ছাত্র এই ভাইরাল ছবি  প্রকাশ্যে আসলেও পুলিশ তাকে কোনমতে গ্রেফতার বা আটক করবে না। যদি এটা বিজেপির কোনও লোক থাকত তাহলেই পুলিশ তাকে গ্রেফতার করত। গোটা রাজ্যেই এই অবস্থা চলছে। বিরোধীদের মিথ্যা অভিযোগ ধরা হচ্ছে আর তৃণমূল কংগ্রেস করলে সাতখুনও মাফ হয়ে যাচ্ছে।

আরও পড়ুন: Governor Molestation Case : রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে এবার বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের

অপরদিকে শাসক দলের ভাটপাড়ার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ জানান, আগে সত্যতা যাচাই হোক। তারপরই পুলিশ পদক্ষেপ নেবে। যদিও তিনি সমস্ত বিষয় অস্বীকার করেন।

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য আবার বলেন, "শুভাশিসের হাতে ওটা খেলনা পিস্তল ছিল। তা নিয়ে অযথা মাতামাতি করা হ্ছে। মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।  তাছাড়া ও এখন সংগঠনের সদস্যও নয়।" 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kunal On Suvendu : 'সুকান্তর শুভেন্দুর জুতো পালিশ করারও যোগ্যতা নেই', হঠাৎ কেন শুভেন্দুর স্তুতি কুণালের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget