এক্সপ্লোর

Kanksa News: জমির কারবার নিয়ে বিবাদের জেরে চলল গুলি, চাঞ্চল্য কাঁকসায়

Kanksa Land Dispute:গোপালপুর বড় কালী মন্দির এলাকার প্রদ্যুৎ লায়েক এবং বুদ্ধদেব পালের মধ্যে প্রতিনিয়ত বিবাদ লেগেই থাকে। বৃহস্পতিবার রাত সাড়ে ন'টা নাগাদ সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছায়।

মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা: জমির কারবার নিয়ে বিবাদ। সেই বিবাদ থেকেই চলল গুলি। বৃহস্পতিবার রাতে ঘটা এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তপ্ত হল কাঁকসার (Kanksa) গোপালপুরের বড় কালী মন্দির সংলগ্ন এলাকা। এই ঘটনা প্রথমে পুলিশ দুজনকে আটক করে, পরে মধ্যরাতে তাদের ছেড়ে দেওয়া হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালপুর বড় কালী মন্দির এলাকার প্রদ্যুৎ লায়েক এবং বুদ্ধদেব পালের মধ্যে প্রতিনিয়ত বিবাদ লেগেই থাকে। বৃহস্পতিবার রাত সাড়ে ন'টা নাগাদ সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছায়। তখনই প্রদ্যুৎ লায়েক এলাকার একটি লাইট পোস্টের আলোতে গুলি চালায়। এর জেরে ওই দুই পরিবারের মধ্যে শুরু হয় হাতাহাতি। তারপরই ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল? তা নিয়েই উঠছে প্রশ্ন। 

আরও পড়ুন:  21 July History : ৩১ বছর আগে কী ঘটেছিল ২১ জুলাই ? কেন চলেছিল গুলি ? ফিরে দেখা রক্তাক্ত দিন

সূত্রের খবর, এই দুজনেই এলাকায় জমি কারবার সহ নানান অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকে। আর সেই অবৈধ কারবারের দখল নিয়েই দু'জনের মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকত। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এলাকাতেই চলছিল দু'জনের মধ্যে বিবাদ। তখনই প্রদ্যুৎ লায়েক রাস্তার লাইটপোস্টে থাকা আলোতে গুলি চালায়। তারপরই দুই পরিবার এবং এলাকাবাসীর মধ্যে হাতাহাতি শুরু হয়। ওই আগ্নেয়াস্ত্রটি বেআইনি বলেও জানা গেছে। এদিকে এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার প্রচুর পুলিশকর্মী। তারপর পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। পুলিশ দুই অভিযুক্ত প্রদ্যুৎ লায়েক ও কালু পালকে আটক করে। শুক্রবার সকাল থেকেও গোটা এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।  ঘটনাটির তদন্ত চালাচ্ছে কাঁকসা থানার পুলিশ।

আরও পড়ুন: Kunal On Suvendu : 'সুকান্তর শুভেন্দুর জুতো পালিশ করারও যোগ্যতা নেই', হঠাৎ কেন শুভেন্দুর স্তুতি কুণালের?

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রায় দিনই প্রদ্যুৎ ও কালুর মধ্যে গণ্ডগোল লেগেই থাকত। বৃহস্পতিবার তা চরম পর্যায়ে পৌঁছয়। নিজেদের মধ্যে চরম গণ্ডগোল চলাকালীন আচমকা রাস্তার ধারে লাইট পোস্ট লক্ষ্য করে গুলি চালায় প্রদ্যুৎ। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরির জন্যই এই ঘটনা ঘটিয়েছে সে। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন: Malda News: মেলায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন বাবা-মা, ফোন পেয়ে বাড়ি এসে দেখেন বারান্দায় মেয়ের মৃতদেহ !

সেরা শিরোনাম

TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget