এক্সপ্লোর

Tripura : ত্রিপুরায় ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, ছাত্র-যুবদের উদ্দেশে ভার্চুয়াল বার্তা দেবেন মমতা

ত্রিপুরার ১০ হাজারের বেশি শিক্ষকের চাকরি কেড়ে নেওয়ার প্রতিবাদে এদিন পথে নামছে তৃণমূল ছাত্র পরিষদ

অর্ণব মুখোপাধ্যায়, আগরতলা, আশাবুল হোসেন, কলকাতা : বাংলার পাশাপাশি, আজ ত্রিপুরাতেও পালিত হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foudation Dai)। আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মাঠে এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন সাংসদ শান্তনু সেন ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এর পাশাপাশি, ত্রিপুরার ১০ হাজারের বেশি শিক্ষকের চাকরি কেড়ে নেওয়ার প্রতিবাদে এদিন পথে নামছে তৃণমূল ছাত্র পরিষদ। ত্রিপুরার ৮টি জায়গায় মিছিল করবে তারা। আগরতলার রাজপথে দিনভর চলবে বিক্ষোভ অবস্থান। 

তৃণমূল ছাত্র পরিষদের এই প্রতিষ্ঠা দিবস ঘিরে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে আগরতলার MBB কলেজ চত্বর। TMCP নেত্রীকে প্রচারে বাধা দেওয়া ও এক তৃণমূল কর্মীরকে মারধরের অভিযোগ ওঠে RSS-এর ছাত্র সংগঠন ABVP ও বিজেপির যুব মোর্চার বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে কলেজের গন্ডগোলে রাজনীতির রং লাগানোর অভিযোগ তোলে বিজেপি।

শনিবার ছাত্র-যুবদের উদ্দেশে ভার্চুয়াল বার্তা দেবেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। দুপুর ২টো নাগাদ ভাষণ দেবেন তৃণমূলনেত্রী। কলকাতা-সহ বিভিন্ন জেলা, মহকুমা, ব্লকে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে শোনানো হবে নেত্রীর ভাষণ। ভার্চুয়াল অনুষ্ঠানে অভিনবত্ব আনতে প্রশাসনিক বৈঠকের ধাঁচে ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন তৃণমূল নেত্রী। 
এর আগে সকালে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ট্যুইট করে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর বার্তা, ' আমরা সবাই তোমাদের সাফল্য আর দলের প্রতি তোমাদের অবদানে গর্বিত। যে সমস্ত শক্তি গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে যোগ দিতে সব ছাত্রছাত্রীদের কাছে আজকের দিনে আমি আবেদন জানাচ্ছি। ' 



ট্যুইট করে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, ' আমাদের ছাত্ররা আমাদের গর্ব। তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসে আমি ছাত্রদের অদম্য প্রাণশক্তিকে অভিনন্দন জানাই। আমাদের সবাই মিলে এই দেশকে বৃহত্তর উচ্চতায় নিয়ে যাওয়ার সময় এসে গেছে। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি তোমরা সকলে তোমাদের ভবিষ্যত পরিকল্পনায় বিপুল সাফল্য পাবে।' 



যদিও আজকের কর্মসূচির সমালোচনা করেন পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'বিরোধীরা কিছু করলেই গ্রেফতার করা হচ্ছে। অথচ যারা আইন করেছে তারা মানছে না।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget