এক্সপ্লোর

Firhad on PM Modi's Visit: 'অতিথি হিসাবে সংবর্ধনা জানাই, বিজেপি এখানে...', প্রধানমন্ত্রীর সফর নিয়ে যা বললেন ফিরহাদ

Narendra Modi Visit: মেট্রোর ৩টি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করতে আজই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি থাকছে সরকারি কর্মসূচি ও জনসভা।

কলকাতা : 'অতিথি হিসাবে সংবর্ধনা জানাই। কিন্তু বিজেপি এখানে শূন্য ছিল, শূন্য আছে, শূন্য থাকবে।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য সফরকে ঠিক এভাবেই কটাক্ষ করলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

তিনি বলেন, "প্রধানমন্ত্রী আসবেন, যাবেন। অতিথি হিসাবে সংবর্ধনা জানাই। কিন্তু বিজেপি এখানে শূন্য ছিল, শূন্য আছে, শূন্য থাকবে। তার কারণ, বাংলার মানুষ বিশ্বাস করেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সব সমস্যার সমাধান করেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন। বাংলার মানুষকে মেরে দিয়ে, বাংলার মানুষের উপর অত্যাচার করে আর বাংলায় এসে দুটো বাংলা ভাষায় কথা বলে বাংলা প্রেম...এটা মেকি। এটা বাংলার মানুষ বুঝতে পারে। '২১-এ ভেবেছিলেন, ইসবার ২০০ পার, হয়ে গেল পগাড়পার। সেরকম এবারও ভাবছেন। ভাবতে তো কারো মানা নেই। ভাবতে আটকাতেও পারি না। ভাবনা ভাবুক। আমরা বাংলায় ছিলাম, বাংলায় আছি, বাংলায় থাকব।"   

মেট্রোর ৩টি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করতে আজই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি থাকছে সরকারি কর্মসূচি ও জনসভা। প্রধানমন্ত্রীর আগমনে শহর জুড়ে সাজো সাজো রব। সূত্রের খবর, বিকেলে কলকাতা এয়ারপোর্টে নামবে প্রধানমন্ত্রীর বিমান। সেখান থেকে সড়কপথে যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছে তিন সম্প্রসারিত লাইনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টে ৩৫ নাগাদ, এরপর যশোর রোড স্টেশন থেকে মেট্রোয় চড়ে দমদম বিমানবন্দর স্টেশনে যাবেন। ওই মেট্রো করেই ফিরে আসবেন যশোর রোড স্টেশনে।

প্রধানমন্ত্রীর পরের গন্তব্য দমদম সেন্ট্রাল জেলের মাঠ। বিকেল ৪টে ৪৫ নাগাদ, সড়কপথে দমদমে এসে জোড়া কর্মসূচিতে যোগ দেবেন তিনি। প্রথমে প্রশাসনিক সভা, যেখানে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ৫টা ২৫ নাগাদ, এরপর মাঠের আরেক অংশে, বঙ্গ বিজেপি আয়োজিত বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি। এরপর ৬টা ৩০ নাগাদ দিল্লির উদ্দেশে কলকাতা বিমানবন্দরের দিকে রওনা হবেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের আগেই, এক্স হ্যান্ডেলে ফের তাঁকে কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এক্স হ্যান্ডেলে, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, 'এতকাল দেরি করে এখন ভোটের মুখে নিজেদের প্রচার করতে আসছেন প্রধানমন্ত্রী। বাংলার মানুষ জানেন, আসল কাজ মমতাদির করা।' PM Narendra Modi's Bengal Visit

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Tulu Mondal Property : ২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget