এক্সপ্লোর

Tomato Flu: মুখ-হাতে ফোসকা? ছোঁয়াচে এই রোগটিকে অবহেলা করলেই বিপদ!

Tomato Flu: আতঙ্কের ডেঙ্গি, উদ্বেগের ম্যালেরিয়া, এরই মধ্যে এবার মাথাচাড়া দিচ্ছে সোয়াইন ফ্লু, টম্যাটো ফ্লু থেকে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ।

সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা: মুখ, হাত, গোড়ালি, হাঁটুতে ফোসকা৷ দেখে চিকেন পক্স (Chicken Pox) মনে হলেও এটাই কিন্তু হ্যান্ড-ফুট-মাউথ ডিজিজের উপসর্গ। এই রোগের শিকার হয় মূলত ছোটরাই (Children)। পাশাপাশি ভয় ধরাচ্ছে সোয়াইন ফ্লু এবং ‘টম্যাটো ফ্লু (Tomato Flu)। উপসর্গ দেখা দিলে অবহেলা না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

আতঙ্কের ডেঙ্গি, উদ্বেগের ম্যালেরিয়া, এরই মধ্যে এবার মাথাচাড়া দিচ্ছে সোয়াইন ফ্লু, টম্যাটো ফ্লু থেকে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। সূত্রের খবর, রাজ্যে শিশুদের মধ্যে বাড়ছে টম্যাটো ফ্লু ও হ্যান্ড ফুট মাউথ ডিজিজে আক্রান্ত হওয়ার প্রবণতা।                                

কী এই টম্যাটো ফ্লু?

চিকিত্সকরা বলছেন, এটি একটি ভাইরাল রোগ। হাতের তালু ও পায়ের পাতায় ফোসকা দেখা যায়। লাল রঙের ফোসকাগুলি দেখতে টম্যাটোর মতো, তাই নাম টম্যাটো ফ্লু। এই রোগের উপসর্গ হল - জ্বর, সর্দি-কাশি, নাক দিয়ে জল পড়া, বমিভাব, পেটে ব্যথা, ডায়েরিয়া। এছাড়াও, গলা, মুখ ও জিভে ঘা হয়, জ্বালাভাব থাকে। খেতে সমস্যা হয়। উপসর্গ থাকে ৩ থেকে ৫ দিন। রোগটি খুবই ছোঁয়াচে।

কী বলছেন চিকিৎসকরা? 

চিকিৎসকরা বলছেন, মূলত ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই রোগের সংক্রমণ দেখা যাচ্ছে। এই অবস্থায় বাচ্চাদের স্কুলে না পাঠানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায় বলেন, "স্কুলে না পাঠানোই ভাল, অনেকে পক্স ভেবে ভয় পাচ্ছেন, কিন্তু পক্স নয়। বাচ্চাদের বেশি হয়। তবে হাসপাতালে ভর্তির প্রয়োজন খুব কম ক্ষেত্রেই পড়ে।" 

আরও পড়ুন, বর্ষায় বাড়ছে মশার আতঙ্ক, চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, ম্যালেরিয়া! কী করবেন, কী করবেন না?

এদিকে উদ্বেগ বাড়াচ্ছে সোয়াইন ফ্লুও। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, অগাস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রাজ্যে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা ৫০ পেরিয়েছে। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, তাঁদের কাছে চিকিত্‍সার জন্য এসেছেন সোয়াইন ফ্লু আক্রান্ত ২৩ জন। এঁদের মধ্যে এখনও ৮ জন হাসপাতালে ভর্তি। ঢাকুরিয়া আমরি হাসপাতালে ভর্তি ২০ জন। পিয়ারলেস হাসপাতালে সংখ্যাটা ২০-গণ্ডি ছাড়িয়েছে। 

চিকিত্‍সকরা বলছেন, হাসপাতালে চিকিত্‍সাধীন সোয়াইন ফ্লু আক্রান্তদের অনেকেই করোনা পজিটিভও! বিশেষজ্ঞদের পরামর্শ, উপসর্গ দেখা দিলেই যেতে হবে চিকিত্সকে কাছে। নাহলে বাড়তে পারে বিপদ। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

News Live: “অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৫১ লক্ষ আবেদন করেছিলেন”, ‘স্ক্রুটিনি’-র পর কত নাম বাদ পড়ল ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর
“অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৫১ লক্ষ আবেদন করেছিলেন”, ‘স্ক্রুটিনি’-র পর কত নাম বাদ পড়ল ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: সুখবর, ১০০ দিনের কাজের জায়গায় এবার ১২৫ দিনের কাজ, এই প্রকল্পে কেন্দ্র দেবে ৬০ শতাংশ টাকা, রাজ্য দেবে ৪০ শতাংশ টাকা..
সুখবর, ১০০ দিনের কাজের জায়গায় এবার ১২৫ দিনের কাজ, এই প্রকল্পে কেন্দ্র দেবে ৬০ শতাংশ টাকা, রাজ্য দেবে ৪০ শতাংশ টাকা..
West Bengal Assembly : গুন্ডাদমন বিলে ভোটাভুটিতে ১০ বিধায়ক গেলেন কোথায় ? চর্চা বিজেপির অন্দরে
গুন্ডাদমন বিলে ভোটাভুটিতে ১০ বিধায়ক গেলেন কোথায় ? চর্চা বিজেপির অন্দরে
Government Allowances : আদিবাসী পড়ুয়াদের ও জয় জোহার প্রকল্পে বয়স্ক মহিলাদের ভাতা বৃদ্ধি করল সরকার, কত পাবেন ?
আদিবাসী পড়ুয়াদের ও জয় জোহার প্রকল্পে বয়স্ক মহিলাদের ভাতা বৃদ্ধি করল সরকার, কত পাবেন ?

ভিডিও

Humayun Kabir News | 'এখন কিছু বলছি না, আমরা ঘরে বসে থাকার লোক না...' : হুমায়ুন কবীর | ABP ANANDA LIVE
Humayun Kabir News | হুমায়ুন-মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন | ABP ANANDA LIVE
Sukanta Majumder | 'আমরাও আদালতে যেতাম মিটিং-মিছিল করার জন্য, এবার আদালত কেন অনুমতি দেয়নি আমরা কী বলব?'
Kolkata News | ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে ১৬৩ ধারা | ABP ANANDA LIVE
TMC News | রামনবমীতে অশান্তিতে উস্কানির অভিযোগে সাকির আলি গ্রেফতার | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Cabinet Reshuffle News: মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
Embed widget