এক্সপ্লোর

Top News Today : স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি মুখ্যমন্ত্রীর, ধৃত তৃণমূল বিধায়ক - সোমবার দুপুরের সবথেকে বড় খবর

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি মুখ্যমন্ত্রীর, নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল বিধায়ক, স্বস্তি পেলেন অভিষেক - খুব গুরুত্বপূর্ণ খবর।

সোমবার দুপুরের সবথেকে বড় খবর : 

  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি মুখ্যমন্ত্রীর:                  
    নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, 'সংবিধানের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে বলতে পারেন না ৩৫টা আসন পেলেই বাংলার সরকার চলে যাবে। এই কথার অর্থ স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছেন। কোন আইনে তিনি নির্বাচিত সরকার ভাঙতে পারেন? যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙতে চাইছে কেন্দ্র। এই কথা বলার পর তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে থাকার অধিকার নেই। সংবিধান মেনেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি' মন্তব্য মুখ্যমন্ত্রীর। 
  • নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল বিধায়ক:                    
    ৬৫ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। গতকাল বিকেল সাড়ে ৫টা নাগাদ কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে শুরু হয় তোড়জোড়। ২টি গাড়ি করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন সিবিআইয়ের এসপি ও ডিএসপি পদমর্যাদার ২ অফিসার। রাত ২টো ৩৫ মিনিটে বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছন সিবিআই আধিকারিকরা। এরপরই গ্রেফতার হন জীবনকৃষ্ণ সাহা। 
  • শুভেন্দুর ট্যুইট আক্রমণ :                             "
    নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড়ঞার তৃণমূল বিধায়কের গ্রেফতারের ঘটনায় তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার ট্যুইট, পশ্চিমবঙ্গে শাসকদল সর্বোচ্চ দরে রাজ্য সরকারি চাকরি বিক্রির জন্য সমান্তরালভাবে নিজস্ব তোলা-মূল সার্ভিস কমিশন প্রতিষ্ঠা করেছে। গত দেড়বছরে তদন্তে এটা প্রমাণিত যে, তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা মিডলম্যান হিসেবে কাজ করেছেন। 
  • স্বস্তি পেলেন অভিষেক :                      
    কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সর্বোচ্চ আদালত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে ২৪ এপ্রিল।
  • আজই শেষ হচ্ছে DA-আন্দোলনকারীদের সঙ্গে রাজ্য সরকারের আলোচনার সময়সীমা :
    কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো আজই শেষ হচ্ছে DA-আন্দোলনকারীদের সঙ্গে রাজ্য সরকারের আলোচনার সময়সীমা। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, এখনও পর্যন্ত প্রশাসনের তরফে তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। বকেয়া DA-র দাবিতে ধরে শহিদ মিনারে চলছে ধর্না-অবস্থান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget