এক্সপ্লোর

Toto Language: টোটো ভাষায় অভিধান, ১২০০-র বেশি বাংলা ও ইংরেজি অর্থ, নজির গড়লেন আলিপুরদুয়ারের বাসিন্দা

Toto Language: কলকাতার ভাষা সংসদ দ্বারা প্রকাশিতও হয়েছে তাঁর এই অভিধান, যার নাম 'টোটো শব্দ সংগ্রহ',  যেখানে প্রায়...

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: টোটো ভাষার (Toto Language) শব্দকে বাংলা ও ইংরেজিতে অনুবাদ। জীবন সায়াহ্নে নিজের ভাষাকে আরও বেশি জনপ্রিয় এবং সংরক্ষণের লক্ষ্যে টোটো ভাষার 'অভিধান' সৃষ্টি করে এবার নজির গড়লেন টোটোপাড়ার ভক্ত টোটো। 

টোটো ভাষাকে বাংলা-ইংরেজিতে অনুবাদ

টোটো ভাষায় কথা বললেও ছিল না তাঁদের ভাষার  লিপি। সেই ভাষার লিপি তৈরি করে কিছুদিন আগেই টোটোপাড়ার ধনিরাম টোটো আজ সর্বজনখ্যাত। মিলেছে দেশের 'পদ্মশ্রী' পুরষ্কারও। এবার সেই টোটো ভাষার শব্দকে বাংলা ও ইংরেজিতে অনুবাদ করলেন টোটোপাড়ার বাসিন্দা পেশায় ব্যাঙ্ক কর্মী ভক্ত টোটো। যা এক কথায় ডিকশেনারিও বলা যায়। যদিও 'ডিকশেনারি' বা 'অভিধান' বলতে আপত্তি তাঁর। তাঁর কথায়, 'এটা অনেকটা ওয়ার্ড বুকের মতো শব্দ ভান্ডার।'

Toto Language: টোটো ভাষায় অভিধান, ১২০০-র বেশি বাংলা ও ইংরেজি অর্থ, নজির গড়লেন আলিপুরদুয়ারের বাসিন্দা

১২০০ শব্দের বেশি বাংলা ও ইংরেজি অর্থ

 চলতি বছরের আগষ্ট মাসে কলকাতার ভাষা সংসদ দ্বারা প্রকাশিতও হয়েছে তাঁর এই অভিধান, যার নাম 'টোটো শব্দ সংগ্রহ।'  যেখানে প্রায় ৮৮ পৃষ্টার ১২০০ শব্দের বেশি বাংলা ও ইংরেজি অর্থ রয়েছে বলে জানা গিয়েছে। যদিও টোটো ভাষার শব্দগুলোকে বাংলা লিপিতেই ব্যবহার করা হয়েছে তাঁর এই সৃষ্টিতে। যেমন, 'কুং' শব্দের বাংলা 'আমার' এবং ইংরেজিতে ' My' হবে। এই বাংলা লিপি ব্যাবহারের কারণ হিসেবে ভক্ত টোটোর দাবি, 'টোটো লিপি বলে এতদিন কিছুই ছিল না। শুধুই বংশানুক্রমে মুখে মুখে চলে এসেছে এই ভাষা। বর্তমানে তাঁরই প্রতিবেশী পদ্মশ্রী ধনিরাম টোটো এই লিপির সৃষ্টি করলেও তা আয়ত্ত্বে আনতে পড়াশোনার দরকার। কিন্তু, বহু আগে থেকে তিনি ধীরে ধীরে এই অনুবাদের কাজ শুরু করায়, তা এই অভিধানে সংযোজন করা এই মুহুর্তে সম্ভব ছিল না', বলে দাবি ভক্ত টোটোর। 

পেশায় ব্যাঙ্ক কর্মী ভক্ত টোটো, চাকরির পাশাপাশি কবিতা, গল্প লেখা ছিল তাঁর নেশা

উল্লেখ্য, ১৯৬৪ সালের ৫ এপ্রিল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের টোটোপাড়ায় জন্ম ভক্ত টোটোর। গ্রামের স্কুল থেকে প্রাইমারির পর কোচবিহারের দিনহাটার একটি স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। তারপর আবার জোড়াইয়ের একটি স্কুল থেকে ১৯৮১সালে মাধ্যমিক পাশ করেন তিনি। তিনিই টোটো উপজাতির মধ্যে দ্বিতীয়জন হিসেবে সেই সময় মাধ্যমিক পাস করেছিলেন। যদিও বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক দিলেও অকৃতকার্য হন বলে জানা গিয়েছে। তবে এরপরেই ব্যাঙ্কের চাকুরিতে যোগদান করেন ভক্ত টোটো। বর্তমানে নিজের গ্রামের এক ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক শাখা থেকেই অবসরের মুখে। 

Toto Language: টোটো ভাষায় অভিধান, ১২০০-র বেশি বাংলা ও ইংরেজি অর্থ, নজির গড়লেন আলিপুরদুয়ারের বাসিন্দা

টোটো জনজাতি নিয়ে চর্চা করা গবেষকদের সাহা্য্যও করতেন তিনি

চাকরির পাশাপাশি কবিতা, গল্প লেখা ছিল তাঁর নেশা। সেই কারণেই টোটো জনজাতি নিয়ে চর্চা করা গবেষকদের সাহা্য্যও করতেন তিনি। আর গবেষকদের সেই টোটো ভাষা বিশ্লেষণ করতে গিয়েই তাঁর উপলব্ধি হয়েছিল অনুবাদের প্রয়োজনীয়তা। আক্ষেপ ছিল সবার মতো নিজেদের ভাষার লিপি না থাকা। যদিও টোটো ভাষার লিপি না থাকলেও সেই শব্দগুলো বাংলা বা ইংরেজি লিপিতে ব্যাবহার করে লেখার কাজ অনেক বেশি সহজ হবে বলে তাঁর উপলব্ধি হয়েছিল।

আরও পড়ুন, স্মোককাণ্ডে বাংলা-সহ ৬ রাজ্যে তদন্তে দিল্লি পুলিশের স্পেশাল সেল

'এখানেই থেমে থাকছি না'

পাশাপাশি, টোটো জনজাতির বর্তমান প্রজন্ম বাংলা, হিন্দি বা ইংরেজি মাধ্যমেই এখন পড়াশোনায় অভ্যস্ত হচ্ছে। ফলে টোটো ভাষার সেই শব্দগুলোর যদি বাংলা বা ইংরেজি অনুবাদ জানা থাকে, তাহলে যেমন নব প্রজন্ম উপকৃত হবে তেমনি সাধারণ মানুষও আগ্রহ দেখাবে টোটো ভাষায় প্রতি। আর সেটাই জীবন সায়াহ্নে তৃপ্তির হবে, বলে জানান ভক্ত টোটো। তাঁর কথায়,  'এখানেই থেমে থাকছি না। এভাবেই আরও বেশি সমৃদ্ধ করতে চাই এই শব্দ ভান্ডারকে। এমনকি এর সঙ্গে টোটো ভাষার লিপিও জুড়ে দেবার প্রচেষ্টা থাকবে', বলে জানান টোটো জনজাতির এই অভিভাবক ভক্ত টোটো।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget