এক্সপ্লোর

Strike News Update: 'গরম দেখাচ্ছ ?' বলেই ধর্মঘটি সিপিএম নেতাকে সপাটে চড় পুলিশ আধিকারিকের !

Strike in West Bengal : অন্য়দিকে, ধর্মঘট সমর্থকদের চড় খেতে হল পুলিশকেও। কলেজ স্ট্রিটে, প্রিজন ভ্য়ানে তোলার সময়, জোড়াসাঁকো থানার OC-কে চড় মারেন SFI নেত্রী । 

হিন্দোল দে, চঞ্চল মজুমদার ও সুনীত হালদার, কলকাতা : ধর্মঘট রুখতে কোথাও তৎপর পুলিশ, কোথাও আবার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠল। ধর্মঘটিদের টেনে-হিঁচড়ে, চ্যাংদোলা করে গাড়িতে তুললেন পুলিশ কর্মীরা। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে, ধর্মঘটি সিপিএম নেতাকে চড় কষালেন থানার IC। অন্য়দিকে, ধর্মঘট সমর্থকদের চড় খেতে হল পুলিশকেও। কলেজ স্ট্রিটে, প্রিজন ভ্য়ানে তোলার সময়, জোড়াসাঁকো থানার OC-কে চড় মারেন SFI নেত্রী । 

মোদি সরকারের বিভিন্ন শ্রম নীতির বিরুদ্ধে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলির ডাকে ধর্মঘট। ধর্মঘটের কড়া বিরোধিতা করে পথে নামল তৃণমূলের শ্রমিক সংগঠন। ধর্মঘটে অংশ নিল না আরএসএস-এর শ্রমিক সংগঠন। আর তৃণমূলের পাশাপাশি ধর্মঘট রুখতে বুধবার সক্রিয় ভূমিকায় দেখা গেল পুলিশকে। যে পুলিশ তৃণমূল দাদাগিরি করলে চুপ করে বসে থাকে বলে অভিযোগ, অনুব্রত মণ্ডল আইসির- মা ও স্ত্রীকে অশ্লীল ভাষায় আক্রমণ করলেও, পর্যাপ্ত কড়া ব্য়বস্থা নেয় না বলে অভিযোগ, বাম-কংগ্রেসের শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটের দিন সেই পুলিশকেই দেখা গেল এই ভূমিকায়।

দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে বামেদের জমায়েতে বাধা দেয় পুলিশ। ধর্মঘট সমর্থনকারীদের সঙ্গে বচসা বাধে বংশীহারি থানার IC-র। এরপরই সিপিএম নেতাকে সপাটে চড় কষান বংশীহারি থানার IC অসীম গোপ। বাম নেতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
 
ধর্মঘটের সমর্থনে সিপিএমের মিছিল ঘিরে দক্ষিণ কলকাতার গাঙ্গুলিবাগানে ধুন্ধুমার বাধে। SFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যর সঙ্গে পুলিশের বাগ্‍‍বিতণ্ডা শুরু হয়। জামার কলার ধরে টেনে-হিঁচড়ে SFI নেতাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। বাম সমর্থকরা বাধা দিলে পুলিশের সঙ্গে কার্যত মারামারি শুরু হয়।

এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় একদম নরেন্দ্র মোদির কাজটা এক্সিকিউট করছেন। তাই পুলিশ দিয়ে বনধ বন্ধ করা। আর এই পুলিশ অনুব্রত মণ্ডলের কাছে মাথা নিচু করে থাকে, মেরুদণ্ড জমা দিয়ে থাকে। মা-বোনদের ইজ্জত নিয়ে যখন অনুব্রত মণ্ডলরা কথা বলেন, তাদের সামনে মাথা নিচু। অপরাধীদের সামনে মাথা নিচু। আর যাঁরা গণতান্ত্রিকভাবে ধর্মঘট করচেন, তাঁদের চড় মারছে।"

পাল্টা জবাব দিয়েছে তৃণমূল । তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন, "বনধ করা, আর বনধের নামে বাঁদরামি করা, গুন্ডামি করা তো এক জিনিস নয়। কেরালার বামফ্রন্ট সরকার যেখানে বামফ্রন্টের ডাকা ধর্মঘটকে গ্রহণ করছে না, আপনারা আশা করছেন, পশ্চিমবঙ্গের সরকার, যাদের ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে অন্য়রকম স্ট্য়ান্ড, তারা সেই জিনিসটা করবে? এটা দ্বিচারিতা নয়?"

হাওড়ার ডোমজুড়ে ধর্মঘট সমর্থনকারীরা বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ার চেষ্টা করলে, লাঠিচার্জ করে পুলিশ। লাঠির ঘায়ে ২ জন সিপিএম কর্মী আহত হন।

এদিকে কলকাতায় ধর্মঘটে সামিল SFI-DYFI নেতা, কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে অবরোধ করা হয় কলেজ স্ট্রিটে। পুলিশের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদের পর, শুরু হয় ধস্তাধস্তি। প্রিজন ভ্য়ানে তোলার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জোড়াসাঁকো থানার ওসিকে চড় মারেন এসএফআই নেত্রী ।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget