এক্সপ্লোর

Train Cancelled: সামান্য স্বস্তি! আগামীকাল থেকে মেন লাইনে ট্রেন চলাচল আংশিক স্বাভাবিক

Sealdah Main Line: গত ৩ দিন ধরে ট্রেন যোগাযোগ নিয়ে প্রবল সমস্যা ছিল। একাধিক ট্রেন ভীষণ দেরিতে চলেছিল।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: অবশেষে কিছুটা হলেও স্বস্তি মিলবে নিত্যযাত্রীদের। কারণ আগামীকাল থেকে শিয়ালদা মেন লাইনে কিছুটা কমবে বাতিল ট্রেনের সংখ্যা। যদিও পুরোপুরি স্বাভাবিক হবে না ট্রেন চলাচল। কারণ আগামী ২০ মার্চ পর্যন্ত শিয়ালগা মেন লাইনে ট্রেন বাতিল জারি থাকবে। 

গত ৩ দিন ধরে ট্রেন যোগাযোগ নিয়ে প্রবল সমস্যা ছিল। একাধিক ট্রেন ভীষণ দেরিতে চলেছিল। রেল সূত্রের খবর, আগামীকাল থেকে সময়েই চলবে ট্রেন। তেমন হলে মঙ্গলবার থেকে ট্রেন কম থাকলেও খুব সমস্যার মধ্যে নিত্যযাত্রীরা পড়বেন না বলে মনে করা হচ্ছে।

কেন এই ভোগান্তি:
কল্যাণী থেকে নৈহাটি স্টেশনের মধ্যে তৈরি হচ্ছে থার্ড লাইন। কাজ হচ্ছে স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থার। ট্রেন বাতিল, ট্রেন লেট চলায় দুর্ভোগে পড়ছেন নিত্যযাত্রীরা।

কল্যাণী থেকে নৈহাটি স্টেশনের মধ্যে তৈরি হচ্ছে তৃতীয় লাইন। কাজ হচ্ছে স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থার।  ইতিমধ্যেই শেষ হয়েছে একাংশের কাজ। পূর্ব রেল সূত্রে খবর, বাকি কাজ শেষ করার জন্য  শিয়ালদা মেন লাইনে পাওয়ার ব্লক থাকবে মঙ্গলবার থেকে ২০ তারিখ পর্যন্ত। সোমবার পর্যন্ত এই কাজের জন্য প্রতিদিন বাতিল করা হয়েছে ২৫ জোড়া ট্রেন। শুধু লোকাল ট্রেন নয়, কোপ পড়ে মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেনেও। যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সোমবার পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে ২০ তারিখ পর্যন্ত শিয়ালদা মেন সেকশনের কল্যাণী স্টেশন পর্যন্ত চলাচলকারী ১৩ জোড়া ট্রেন বাতিল হবে। কল্যাণী পেরিয়ে যায় এমন লোকাল ট্রেন বাতিল হবে ৬ জোড়া করে। 
তবে ট্রেন লেট করার সমস্যা মঙ্গলবার থেকে আর থাকবে না বলে আশ্বাস দিয়েছে পূর্ব রেল। 

মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার সময়ে  কোনও ট্রেন যাতে বাতিল না হয় সেদিকে নজর রাখা হয়েছে। কয়েকদিন ধরে ট্রেনের সমস্যার কারণে মেন লাইনে যাতায়াতে প্রবল সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্রীরা। ট্রেন দেরি করায় প্রবল ভোগান্তি হচ্ছে তাঁদের। 

এর আগে দোলের জন্য়ও বাতিল হয়েছিল বেশ কিছু ট্রেন। দোলের জন্য শিয়ালদা ডিভিশনে ২৩৩টি লোকাল ট্রেন বাতিল হয়েছিল। হাওড়া ডিভিশনে রবিবারের সূচি মেনে চলেছিল লোকাল ট্রেন।

আরও পড়ুন: গ্রুপ সি'র একাধিক শূন্যপদে শুরু হবে কাউন্সেলিং, বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসির

সেরা শিরোনাম

West Bengal News Update: ইডির তলব, সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
ইডির তলব, সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
Rail Line Collapse: গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
Nandigram Congress : নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে
নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget