এক্সপ্লোর

Train Disruption: আতঙ্কের রেল সফর, এবার ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি

'ঘটনায় কেউ আহত হননি, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে'। জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।

কলকাতা: আতঙ্কের রেল সফর, এবার ভাঙল প্যান্টোগ্রাফ। আপ কোল ফিল্ড এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। সালকিয়া-বামুনগাছি ব্রিজের কাছে দাঁড়িয়ে আপ কোল ফিল্ড এক্সপ্রেস (Coal Field Express )। চূড়ান্ত দুর্ভোগের শিকার রেলযাত্রীরা।

এবার ভাঙল প্যান্টোগ্রাফ: বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার দাগ এখনও দগদগে। এরই মধ্যে ফের রেলযাত্রীদের ভোগান্তির শিকার হতে হল। ফের সপ্তাহের কাজের দিনে ব্যাহত রেল পরিষেবা। প্যান্টোগ্রাফ ছিঁড়ে অফিস টাইমে পুরোপুরি বন্ধ হয়ে গেল ট্রেন চলাচল। যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ রইল ট্রেন চলাচল। আটকে রইলেন যাত্রীরা। রেল সূত্রে খবর, এদিন আপ কোল ফিল্ড এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। সালকিয়া-বামুনগাছি ব্রিজের কাছে দাঁড়িয়ে পড়ে আপ ট্রেন। শুরু হয় মেরামতির কাজ। ঘটনায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, 'ঘটনায় কেউ আহত হননি, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে'। 

গত এপ্রিল মাসে দক্ষিণ পূর্ব রেলের (South eastern Railway) হাওড়া আমতা শাখায় ব্যাহত রেল পরিষেবা। সকাল ৯:৪৫-এর ডাউন আমতা লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় বিপত্তি। পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারি আদিত্য কুমার চৌধুরী জানান, ৯:৪৫ প্যান্টোগ্রাফ ভেঙে যায়। যার ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ হয়। ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা। দ্রুততার সঙ্গে শুরু হয় মেরামতির কাজও। তার কয়েক দিন পরই 31152 ডাউন বর্ধমান-শিয়ালদহ লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ছিঁড়ে যায়। যার জেরে রসুলপুর স্টেশনের ২ নং প্ল্যাটফর্মে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বর্ধমান-শিয়ালদহ ডাউন লোকাল ট্রেন।                    

ট্র্যাকে ফিরল আপ করমণ্ডল এক্সপ্রেস: বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার ৫ দিন পর ট্র্যাকে ফিরল আপ করমণ্ডল এক্সপ্রেস। শালিমার স্টেশন থেকে যাত্রা শুরু আপ করমণ্ডল এক্সপ্রেসের। আজ দুপুরে নির্ধারিত সময়ের ঠিক পাঁচ মিনিট পরে দুপুর ৩.২৫-এ শালিমার স্টেশন থেকে ছাড়ল চেন্নাইগামী করমণ্ডল। দুর্ঘটনার সাড়ে ১১৬ ঘণ্টা পর শালিমার থেকে ফের চাকা গড়াল করমণ্ডল এক্সপ্রেসের। দুর্ঘটনার স্মৃতি নিয়েই ফের নতুন করে যাত্রা শুরু। বুধের দুপুরে করমণ্ডল ট্র্যাকে ফিরলেও বিপর্যয়ের পঞ্চম দিনেও পুরোপুরি স্বাভাবিক হয়নি দক্ষিণ ভারতগামী ট্রেন চলাচল। এদিনও বাতিল করা হয়েছে, একাধিক দূরপাল্লার ট্রেন।                          

আরও পড়ুন: Viral Video: মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড

সেরা শিরোনাম

CPM News : এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা
CPM News : এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা
West Bengal News Live : মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ, স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস
মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ, স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Koyel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'

ভিডিও

Mamata Banerjee | পশ্চিম মেদিনীপুরে বামপন্থী আইনজীবীদের ওপর হামলা, সিপিএমের পাশে দাঁড়ালেন মমতা | ABP Ananda LIVE
Kunal Ghosh | ফের ঐক্যবদ্ধ থাকার বার্তা কুণালের | ABP Ananda LIVE
Samik Bhattacharya | বারাণসীতে পশ্চিমবঙ্গ ভবন এবং একটি সাংস্কৃতিক কেন্দ্র ? কী জানালেন শমীক ?
Tulu Mondal News | DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার আধিকারিক | ABP Ananda LIVE
Anandalok Puroskar | জে ডব্লু ম্যারিয়টে চাঁদের হাট, প্যান্টালুনস আনন্দলোক পুরস্কারে সম্মানিত কারা ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hockey India: এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Women's Health: পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
Rohit Sharma: সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
Recruitment Scam: পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
Mob Lynching: গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
Embed widget