এক্সপ্লোর

Train Fire Scare : বোলপুরের প্রান্তিক স্টেশনে এক্সপ্রেস ট্রেনে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে আহত কয়েকজন যাত্রী

Bolpur Train Fire Scare : পিছনেই বন্দে ভারত থাকায় কিছুক্ষণ পরে প্রান্তিক স্টেশনে আনা হয় যাত্রীদের । কীভাবে দুর্ঘটনা, এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি রেল কর্তৃপক্ষের (Rail)। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : বোলপুরের (Bolpur) প্রান্তিক স্টেশনে (Prantik Station) এক্সপ্রেস ট্রেনে আগুন আতঙ্ক। মুজাফ্ফরপুর-বেঙ্গালুরু এক্সপ্রেসের ডি-২ কামরায় ধোঁয়ায় আতঙ্ক। ডি-২ কামরার চাকায় আগুন লেগে যাওয়ার অভিযোগ যাত্রীদের। কোপাই স্টেশন পেরোনোর পরেই ধোঁয়া দেখে চেন টেনে ট্রেন থামালেন যাত্রীরা। কোপাই স্টেশন পেরিয়ে ধরমতলায় ট্রেন থামার পরেই যাত্রীদের (Passengers) মধ্যে হুড়োহুড়ি। হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত। পিছনেই বন্দে ভারত থাকায় কিছুক্ষণ পরে প্রান্তিক স্টেশনে আনা হয় যাত্রীদের । কীভাবে দুর্ঘটনা, এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি রেল কর্তৃপক্ষের (Rail)। যদিও বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

যাত্রীদের একাংশ জানিয়েছে, মুজাফ্ফরপুর-বেঙ্গালুরু এক্সপ্রেস যখন আমোদপুর স্টেশন পেরিয়ে এগোচ্ছিল, তখনই কটূ গন্ধ পান তাঁরা। তারপর কোপাই স্টেশনের পর ট্রেনের নিচে থেকে ধোঁয়া বেরোতে দেখতে পান তাঁরা। তারপরই আগুন লেগে যায় বলে অভিযোগ করেন তাঁরা। আগুনের আতঙ্কের জেরে চেন টেনে ট্রেনটিকে দাঁড় করানো হয়।

ট্রেনটি দাঁড়িয়ে পড়ার পরে সঙ্গে সঙ্গে ট্রেনে থাকা জিআরপি ও অন্যান্য রেলকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ট্রেন দাঁড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। কার্যত সকলেই ঝাঁপিয়ে নেমে পালাতে গিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়। অনেক যাত্রী পড়ে গিয়ে আহত হন বলেই খবর। যার মধ্যে রয়েছে এক শিশুও।

ঘটনার পর আগুন নিভিয়ে ট্রেনটিকে নিয়ে যাওয়া হয় প্রান্তিক স্টেশনে। ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে আশঙ্কা করেই যাত্রীদের একাংশ চেন টেনে ট্রেনটিকে দাঁড় করান বলেই জানিয়েছেন। যদিও গোটা ঘটনার জেরে যাত্রীদের মধ্যে তৈরি হয় আতঙ্কের রেশ। 

কয়েক সপ্তাহ আগেই ডাউন বেঙ্গালুরু সুপার ফাস্ট ট্রেনে আগুন (Fire Incident)। শীতাতপ নিয়ন্ত্রিত বি-১ কোচে আগুন লেগে গিয়েছিল। মালদা স্টেশন ছাড়তেই ওই ট্রেনে আগুন ধরে গিয়েছিল। যারপরেই তড়িঘড়ি ট্রেন থামান চালক। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ডাউন বেঙ্গালুরু সুপার ফাস্ট ট্রেনটি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রেনে আগুন আতঙ্ক ।

 

আরও পড়ুন- ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ-উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, মোকাবিলায় যুক্ত আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল করল নবান্ন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura Waterlogged: কয়েকদিন আগে ভেঙ্গেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
কয়েকদিন আগে ভেঙ্গেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget