এক্সপ্লোর

Vande Bharat Express: রিভলভিং চেয়ার, ঘোরে ১৮০ ডিগ্রি, ঝাঁ চকচকে বন্দে ভারত ট্রেনের দৌড় শুরুর অপেক্ষা

Indian Railways: এই মুহূর্তে উদ্বোধনের অপেক্ষায় প্রতীক্ষার দিন গুনছে ভারতীয় রেলের সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা:  ট্রায়াল রানের পর এবার যাত্রী পরিষেবা শুরুর অপেক্ষায় রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।  আগামী ৩০ ডিসেম্বর ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হবে যাত্রী পরিষেবা। 

নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হবে যাত্রী পরিষেবা

নিরাপদে এবং নির্বিঘ্নে পরীক্ষামূলক দৌড় শেষ করেছে সোমবারই। শতাব্দী এক্সপ্রেসকে (Shatabdi Express) পিছনে ফেলে মাত্র ৮ ঘণ্টায় পাড়ি দিয়েছে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri)। সকাল ৫টা বেজে ৫৫ মিনিটে হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। মঙ্গলবার দিনভর হাওড়া স্টেশনের ২৩ নম্বর প্ল্যাটফর্মে বিশ্রাম নিয়েছে ট্রেনটি।

এই মুহূর্তে উদ্বোধনের অপেক্ষায় প্রতীক্ষার দিন গুনছে ভারতীয় রেলের সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। শুধুমাত্র ঝাঁ চকচকে লুকই নয়, অত্যাধুনিক প্রযুক্তিতে সাজানো হয়েছে ট্রেনটিকে। ভিতরে এগজিকিউটিভ ক্লাসে বসার জন্য রয়েছে রিভলভিং চেয়ার, যা ১৮০ ডিগ্রি ঘোরে। 

আরও পড়ুন: Madan Mitra: সত্তর ছুঁইছুঁই মদনের নয়া ইনিংস, নেতা থেকে পুরোদস্তুর অভিনেতা, প্রথম ছবিই ‘সাথী’র পরিচালকের সঙ্গে

বসার জায়গা থেকে স্বয়ংক্রিয় আলো, অত্যাধুনিক এই ট্রেনে রয়েছে নানা আকর্ষণীয় ব্যবস্থা। রয়েছে এমার্জেন্সি দরজা, টকব্যাকও। চেন্নাইয়ে রেলের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে অত্যাধুনিক এই ট্রেন।

সপ্তাহে ৬ দিন চলবে ১৬ বগির বন্দে ভারত ট্রেন

রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত সপ্তাহে ৬ দিন চলবে ১৬ বগির বন্দে ভারত। সবমিলিয়ে ১ হাজার ১২৮ জন যাত্রী উঠতে পারবেন ট্রেনে। ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার বেগে ছুটতে পারলেও, এখন ১৩০ কিলোমিটার গতিবেগে চলবে বন্দে ভারত এক্সপ্রেস।  

বন্দে ভারত এক্সপ্রেস দেশে প্রথম চালু হয় ২০১৯ সালে দিল্লি-বারাণসী রুটে। এখন, দিল্লি-কাটরা, গাঁধীনগর-মুম্বই, নয়াদিল্লি-হিমাচল প্রদেশ, চেন্নাই-মাইসোর ও বিলাসপুর-নাগপুর রুটে চলছে এই ট্রেন।  এ বার চালু হতে চলেছে দেশের মধ্যে সপ্তম এবং বাংলায় প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। মালদা টাউন স্টেশন ছাড়া আর কোন কোন স্টেশনে ট্রেন দাঁড়াবে, তা এখনও ঠিক হয়নি। তবে ছুটির মরসুমে পাহাড়ে বেড়াতে যাওয়া বাঙালির কাছে অত্যাধুনিক এই ট্রেনের কদর বাড়বে বলে মনে করা হচ্ছে।

সেরা শিরোনাম

Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget