এক্সপ্লোর

East Midnapore: তৃণমূল ছেড়ে বিজেপি করায় নেতাকে খুনের চেষ্টা, অভিযোগ তৃণমূলেপ বিরুদ্ধেই

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় ব্লক কমিটি ঘোষণা নিয়ে এবার সামনে এসে পড়ল তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব! শুক্রবার, তৃণমূলের ব্লক কমিটি ঘোষণা করেন চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের সভাপতি মহাদেব মল্লিক।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তৃণমূল ছেড়ে বিজেপি করায় স্থানীয় নেতাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। পটাশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। ব্যক্তিগত রোষে হামলা, দলের যোগ নেই বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। 

হাতে, পিঠে, কপালে কালশিটের দাগ, পা থেকে ঝরছে রক্ত! শরীরের বিভিন্ন জায়গায় কালশিটের দাগ আরও এক বিজেপি কর্মীর। বাঁকুড়ার ইন্দাসের পর, এবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর। পঞ্চায়েত ভোটের মুখে ফের আক্রান্ত হল বিজেপি। এখানেও হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

আক্রান্ত বিজেপি নেতা তাপস মাজির অভিয়োগ, শনিবার এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময়, রাস্তার মাঝে তাঁর বাইক আটকে বাঁশ, লোহার রড দিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনী। বাইকের পিছনে থাকা আরেক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

বছরখানেক আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে মংলামোড়ের সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা তাপস মাজি। তারপর থেকেই তাঁকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ আক্রান্ত নেতার।

আক্রান্ত বিজেপি নেতা তাপস মাজির কথায়, পরিকল্পিতভাবে ১০-১৫ জন তৃণমূল আশ্রিত গুন্ডা হামলা চালিয়েছে। আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় আমায় ও দেবীপ্রসাদকে রড দিয়ে মেরে ধানখেতে ফেলে চলে গেছে। খুনের চেষ্টা হয়েছিল। বিজেপি করা যাবে না বলে হুমকি দিচ্ছে।

ফুল ফ্রেম গ্রাফিক্স ইন- ভিও হবে না ভিও হবে না ভিও হবে না। বিজেপি করলে প্রাণে মেরে দেওয়ার 'হুমকি'।  তৃণমূল আমলে বাংলায় জঙ্গলরাজ, অভিযোগ গেরুয়া শিবিরের।

কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির  সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলছেন, তৃণমূল আমলে জঙ্গলরাজ চলছে। আইনের শাসন নেই। পুলিশের প্রত্যক্ষ মদতে পটাশপুরে শেষ দুমাসে একই লোক ৩বার আক্রান্ত হয়েছে।  পুলিশ প্রশাসন ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন হবে।

পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিকের কথায়, এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবে জড়িত নয়। প্রশাসনের কাছে অভিযোগ করুন, নিশ্চিতভাবে তদন্ত করে দেখা হবে। উনি সবসময় মিথ্যা অভিযোগ করেন। ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে কার সঙ্গে কী সমস্যা তার দায় তৃণমূল নেবে না।

আক্রান্ত বিজেপি নেতা ও কর্মী ভর্তি রয়েছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। বিজেপি সূত্রে খবর, ঘটনার পর পটাশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির।

সেরা শিরোনাম

North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
West Bengal Latest News Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
Ratna Debnath on RG Kar Incident: 'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
Suvendu Adhikari: 'জেল থেকে বের করে তাঁকে জমিও দেব, বাড়িও দেব', কারা পাবেন এই সুবিধা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'জেল থেকে বের করে তাঁকে জমিও দেব, বাড়িও দেব', কারা পাবেন এই সুবিধা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget