এক্সপ্লোর

TMC on Delhi: 'অভিষেককে ধাক্কা দিতে দিতে বাসে তুলেছে পুলিশ, ভয় পেয়েছে মোদি', কৃষি ভবনে ধুন্ধুমারে মন্তব্য কল্যাণের

Abhishek Banerjee, Delhi: বিজেপি এবং মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে তিনি বলেন, 'আমাদের আটক করে কোথায় নিয়ে যাচ্ছে জানি না। বিশ্বের সবচেয়ে বড় প্রতিহিংসাপরায়ণ নেতা নরেন্দ্র মোদি।

কৃষ্ণেন্দু অধিকারী এবং অনির্বাণ বিশ্বাস, নয়া দিল্লি: কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে তৃণমূলের (TMC) সাক্ষাৎ ঘিরে কৃষিভবনে ধুন্ধুমার। টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে অভিষেক (Abhishek Banerjee)-সহ ৪০ জন সাংসদ বিধায়কদের বের করে দেয় পুলিশ। জোর করে কৃষিভবন থেকে বের করে বাসে তুলে দেয় পুলিশ। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

পুলিশের হাতে আটক হন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। বিজেপি এবং মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে তিনি বলেন, 'আমাদের আটক করে কোথায় নিয়ে যাচ্ছে জানি না। বিশ্বের সবচেয়ে বড় প্রতিহিংসাপরায়ণ নেতা নরেন্দ্র মোদি। কৃষি ভবনে আমাদের ওপরে পুলিশি অত্যাচার হয়েছে। প্রথমে ১২টায় সময় দেওয়া হয়, এরপর সন্ধে ৬টায়, সেই থেকে বসে ছিলাম শান্তিপূর্ণভাবে। হঠাৎ শুনলাম মন্ত্রী বাড়ি চলে গেছে। তারপর অবস্থানে বসি। এরপর নিচ থেকে ৩০ হাজার পুলিশ ঢুকিয়ে আমাদের সবাইকে হেনস্থা করা হয়। অভিষেককে ধাক্কা দিতে দিতে বাসে তোলা হয়েছে। নরেন্দ্র মোদির ছাতি শুকিয়ে গিয়েছে। ভীতু প্রধানমন্ত্রী।' 

এ যেন লড়াই বাংলায়, আর দঙ্গল দিল্লিতে! একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে কৃষি ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী! তৃণমূলের ধর্নায় ধরপাকড় ঘিরে উত্তাল পরিস্থিতি। তার মধ্যেই রাজধানীতে আলাদাভাবে নজর কাড়ল বাংলার দুই হেভিওয়েটের টক্কর। 

কৃষি ভবন যেন কুরুক্ষেত্র। কেন্দ্রীয় মন্ত্রকের দফতরেই তৃণমূল-দিল্লি পুলিশের যুদ্ধ। বাসে তুলে নিয়ে গিয়ে তৃণমূলের প্রতিনিধি দলকে আটক। মঙ্গলবার সারাদিনের টানাপোড়েন ঘিরে একটু একটু করে পারদ চড়ছিলই। কিন্তু রাতে যে পরিস্থিতি তৈরি হল, তাতে কার্যত উত্তেজনার বিস্ফোরণ ঘটল। কৃষি ভবনে অবস্থানে বসে থাকা অভিষেকের নেতৃত্বাধীন তৃণমূল নেতাদের টেনে হিঁচড়ে পাঁজাকোলা করে বার করে দেয় পুলিশ। টেনে হিঁচড়ে ভ্য়ানে তোলা হয়। কৃষি ভবন থেকে তাঁদের নিয়ে যাওয়া হল নয়াদিল্লির উৎসব সদন পুলিশ লাইনে।

এরপরই কৃষি ভবন চত্বর থেকে পুলিশ লাইনের দিকে যেতে শুরু করেন তৃণমূল নেতা ও কর্মীরা। পুলিশ লাইনে পৌঁছোলেও সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। বেশ কিছুক্ষণ পর দুজনকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। আরও কিছুক্ষণ পর সেখান থেকে বেরোন অভিষেক-সহ সকলে।

দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের সাংসদ-নেতা-মন্ত্রীদের আটকের প্রতিবাদে, কলকাতায় বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেন লেনের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। উত্তর কলকাতা যুব তৃণমূলের পক্ষ থেকে এই বিক্ষোভ দেখান হয়। 

 

আরও পড়ুন, 'দিল্লিতে এই আটকের জবাব বিজেপিকে দেবে বাংলা', পুলিশ লাইন থেকে বেরিয়ে মন্তব্য অভিষেকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget