এক্সপ্লোর

Abhishek Banerjee: 'দিল্লিতে এই আটকের জবাব বিজেপিকে দেবে বাংলা', পুলিশ লাইন থেকে বেরিয়ে মন্তব্য অভিষেকের

Abhishek Banerjee on Delhi Police, BJP: নেতা মন্ত্রীদের নিয়ে যাওয়া হয় পুলিশ লাইনে। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা।

নয়া দিল্লি: কৃষি ভবনে কুরুক্ষেত্র পরিস্থিতি। তৃণমূলের (TMC) কর্মসূচি ঘিরে দিল্লিতে ধুন্ধুমার। অভিষেক-সহ তৃণমূলের নেতা মন্ত্রীদের তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ (Delhi Police)। এরপর নেতা মন্ত্রীদের নিয়ে যাওয়া হয় পুলিশ লাইনে। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়  (Abhishek Banerjee) সহ তৃণমূল নেতারা।

পুলিশ লাইন থেকে বেরিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'আমরা গতকাল শান্তিপূর্ণ সত্যাগ্রহের মাধ্যমে বাংলার প্রতি লাঞ্চনা, জনকল্যাণ মূলক প্রকল্পের টাকা বন্ধ করে ভাতে মারার প্রচেষ্টার বিরুদ্ধে কর্মসূচী করি। মন্ত্রী আমাদের সকালে সময় দিয়েছিল প্রথমে। ১ টা থেকে ৫ অবধি কর্মসূচী করার পর কৃষি ভবন যাই ৪০ জনকে নিয়ে। প্রথমে একটি কনফারেন্স হলে বসতে দেওয়া হয়। সেখানেই বসি। প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল। লিস্টে যাঁদের নাম ছিল তাঁদেরকেই ভিতরে প্রবেশাধিকার দেওয়ায় হয়েছিল। এরপর বলা হয়, ভুক্তভোগীদের সঙ্গে মন্ত্রী দেখা করবেন না। মন্ত্রী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার কথা বলেন। আমরা বলি বাঁকুড়ার সন্তানহারা বাবাদের সঙ্গে দেখা করার কথা। কিন্তু রাজি হয়নি কেউ। এদিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন।'

অভিষেকের কথায়, 'বাংলার মানুষের স্বার্থে যারা এসেছে তাঁদের বসিয়ে রেখে পিছনের গেট দিয়ে পালিয়ে গেলেন। আমরা মন্ত্রীর চেম্বারে যেতে গেলে তখন দিল্লি পুলিশ, সিআরপিএফ সবাই আটকে দেয়। এরপর বল প্রয়োগ করে তোলা হয়। মহিলা, ভুক্তভোগী কাউকে ছাড়া হয়নি। টেনে হিচড়ে যেভাবে তোলা হল, ভারতের জন্য আজ কালো দিন। বীরবাহা হাঁসদা, মহুয়া মৈত্র, দোলা সেনদের পুরুষ পুলিশ টেনে নিয়ে গেছে। ছবি মিথ্যে বলে না। কেন্দ্রীয় অঙ্গুলি হেলনে এটা করা হয়েছে। মানুষের নির্বাচিত জনপ্রতিনিধিদের দিল্লি পুলিশ যেভাবে নিগ্রহ করেছে, এর জবাব বাংলার মানুষ দেবে। মানুষের টাকা আটকে জমিদারি চলবে না। এর উত্তর দেওয়া হবে বিজেপিকে। আরও বৃহত্তর আন্দোলন করব।' 

দিল্লির মাটি থেকেই অভিষেক বলেন, '৫ অক্টোবর রাজভবন চলো ডাক দিলাম। রাজ্যপালকে এই ঘটনার জন্য কেন্দ্রকে চিঠি দিতে। চিঠির জবাব চাই। ৩টের সময় এক লক্ষ লোক নিয়ে রাজভবন যাবে। যেভাবে রাজ্যে বদল এনেছিলাম, এবার কেন্দ্রে বদল আনব'।  

এদিকে, অভিষেকের এই আটক প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, 'আটকও করেছে বন্ডে ছেড়েও দিয়েছে, আবার কী চাই। এটা ডায়মন্ড হারবার না কলকাতা। পাঁচ জনকে তো ডেকেছিল মন্ত্রী। আর কত?' 

 

আরও পড়ুন, 'অভিষেককে ধাক্কা দিতে দিতে বাসে তুলেছে পুলিশ, ভয় পেয়েছে মোদি', কৃষি ভবনে ধুন্ধুমারে মন্তব্য কল্যাণের

 

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget