এক্সপ্লোর

Municipal Election 2022: হুঁশিয়ারির পরেও ভোটের লড়াইয়ে অনড়, উত্তর ২৪ পরগনায় ৬১ জনকে বহিষ্কার তৃণমূলের

Municipal Election 2022: জেলাজুড়ে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দেন ৬৭ জন। আগেই ৬ জন ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান। চূড়ান্ত হুঁশিয়ারির পরেও অনড় থাকায় ৬১ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত।

সমীরণ পাল, বারাসাত: হুঁশিয়ারির পরেও ভোটের লড়াইয়ে অনড় থাকায় ৬১ জনকে বহিষ্কার। উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) একসঙ্গে ৬১ জন বিক্ষুব্ধকে বহিষ্কার করল তৃণমূল (TMC)। জেলার ২৫ পুরসভায় ৬১ জন তৃণমূলের বিক্ষুব্ধ নির্দলকে বহিষ্কার (Expelled)। জেলাজুড়ে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দেন ৬৭ জন। হুঁশিয়ারির পর আগেই ৬ জন ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান। চূড়ান্ত হুঁশিয়ারির পরেও অনড় থাকায় ৬১ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত।

এদের মধ্যে উত্তর ব্যারাকপুর ২ জন, দক্ষিণ দমদম ২ জন, খড়দা ২, অশোকনগর-কল্যাণগড় ৪ জন, টাকিতে ১, টিটাগড়  ৯, গোবরডাঙা ২, বাদুড়িয়া ৯, বারাসাত ৯ জন, উত্তর দমদম ২ জন, কামারহাটিতে  ৮ জন, বনগাঁর ৯ জন, নিউ ব্যারাকপুর ২ জন। অন্যদিকে, চরম বার্তার পরেও ভোটের লড়াই থেকে সরে দাঁড়াননি। দলের নির্দেশ অমান্য করায় আরামবাগের চার এগরার দুই ও ডানকুনির এক নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল। গত কয়েক দিন ধরেই বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে শাসক দল। শতাধিক বিক্ষুব্ধ নেতা ও নির্দল প্রার্থীকে বহিষ্কার করা হলেও, পিছু হটেননি পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী।

এই অনড় মনোভাবের কারণেই এগরার দুই বিক্ষুব্ধ নেতা ও নির্দল প্রার্থীকে বহিষ্কার করেছে তৃণমূল। আরামবাগের তৃণমূলের বিদ্রোহীরা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে করছেন প্রচার। লুৎফা বেগম-সহ চার জন বিক্ষুব্ধ নেতা-নেত্রী ও নির্দল প্রার্থীকে বহিষ্কার করেছে তৃণমূল। এবিষয়ে শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূলকে হারানোর জন্য নির্দলরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। প্রার্থী হতে না পারলে দলের জন্য করতে হবে। দল যা করেছে মানতে হবে।’’ সব মিলিয়ে পুরভোটের সাত দিন আগেও জেলায় জেলায় তৃণমূলের নির্দল অস্বস্তি কাটছে না।

আরও পড়ুন: North 24 Parganas: পুরভোটের এক সপ্তাহ আগে তৃণমূলের পোস্টার, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে কামারহাটিতে উত্তেজনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget