এক্সপ্লোর

Madan Mitra: 'জমির দখল নিয়ে লড়াই' আড়িয়াদহকাণ্ডে বিস্ফোরক মদন মিত্র

North 24 Parganas News: পঞ্চায়েত ভোটের মুখে, বৃহস্পতিবার, উত্তর ২৪ পরগনার কামারহাটি পুর এলাকার, আড়িয়াদহে গুলি চলে বলে অভিযোগ।

কলকাতা: আড়িয়াদহকাণ্ডে ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। যুব তৃণমূল নেতাকে গুলি চালানোর অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের নামেও ১ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তিনি। মদন মিত্রর দাবি, সাতদিন আগে এনিয়ে তাদের সাবধানও করেছিলেন তিনি। তৃণমূল বিধায়কের (TMC MLA) অভিযোগ, কিছু ঠিকাদার কয়েকটা গ্রুপকে দুষ্কৃতী বানিয়ে তাদের জমি বিবাদে এগিয়ে দিচ্ছে। যে ঠিকাদার এসব করছেন, তাঁর নাম দিয়ে পুলিশ কমিশনারের কাছে গোপন রিপোর্ট দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মদন মিত্র।                      

ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক: পঞ্চায়েত ভোটের মুখে, বৃহস্পতিবার, উত্তর ২৪ পরগনার কামারহাটি পুর এলাকার, আড়িয়াদহে গুলি চলে বলে অভিযোগ। আক্রান্ত হন যুব তৃণমূল নেতা।গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বাঁচলেও, রাস্তায় ফেলে রড দিয়ে বেধড়ক মারধর করা হল যুব তৃণমূল নেতাকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অরিত্র ঘোষ নামে ওই যুব তৃণমূল নেতা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই গুলি চলেছে বলে বৃহস্পতিবার ইঙ্গিত করেছিলেন মদন মিত্র।                          

২৪ ঘণ্টার ব্য়বধানে, ৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তিনি বলেন, “এই গন্ডগোলের পিছনে কোনও তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, কোনও বিবাদ, কোনও রাজনৈতিক ব্য়াপার নেই। সম্পূর্ণভাবে এটা জমির দখল নিয়ে লড়াই।’’ পাশপাশি, যাঁরা হামলাকারী, তাঁদেরকে খুন করার জন্য় সুপারি দেওয়া হয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, “যাদের বিরুদ্ধে গুলি চালাবার অভিযোগ এসেছে, আমি ৭ দিন আগে, তাদেরকে সাবধান করেছি। তাদের বিরুদ্ধে সুপারি দেওয়া হয়েছে। এক কোটি টাকা দেওয়ার। আমি নিজে পার্সোনালি তাদের সাবধান করেছি। তারা যখন তারাপীঠ যাবে, বর্ধমান রোডে তাদেরকে মারবে। যাদের বিরুদ্ধে আজকে গুলি চালাবার অভিযোগ এসেছে। আমি পার্সোনালি তাদেরকে বলেছি, তোরা ভুল রাস্তায় যাচ্ছিস। এই নাম, এই লোক তোদের মারার জন্য় সুপারি দিয়েছে। ’’ যদিও আড়িয়াদহকাণ্ডে এখনও কেউ গ্রেফতার হয়নি। গুলি চালানোর কথা স্বীকার করেনি পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।                

আরও পড়ুন: Air Conditioner: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?

সেরা শিরোনাম

Weather Update: ৩ ডিগ্রি নামল তাপমাত্রা, কলকাতায় আরও পারদ পতনের সম্ভাবনা আগামী কয়েকদিনে
৩ ডিগ্রি নামল তাপমাত্রা, কলকাতায় আরও পারদ পতনের সম্ভাবনা আগামী কয়েকদিনে
Baranagar Woman Death: পাবজি খেলা নিয়ে বচসা, সেই থেকেই খুনের পরিকল্পনা! বরানগরের তরুণী হত্যা মামলায় বিস্ফোরক তথ্য
পাবজি খেলা নিয়ে বচসা, সেই থেকেই খুনের পরিকল্পনা! বরানগরের তরুণী হত্যা মামলায় বিস্ফোরক তথ্য
West Bengal News LIVE: বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
Weather Today: বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?
বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget