এক্সপ্লোর

Bankura Viral Video: পানীয় জলের অভাব, আধিকারিকদের তুলোধনা তৃণমূল বিধায়কের

ভিডিও ভাইরাল হতেই তালডাংরার বিধায়কের দাবি, অভিযোগ পেয়ে সরকারি আধিকারিকদের সতর্ক করা হয়।

বাঁকুড়া পূর্ণেন্দু সিংহ: সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে পানীয় জলের অভাব নিয়ে ভিডিও কনফারেন্সে জনস্বাস্থ্য কারিগরী দফতরের আধিকারিকদের তুলোধনা করলেন বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। ভিডিও কনফারেন্সে রীতিমতো হুঁশিয়ারির সুরে তৃণমূল বিধায়ক বলেন, সরকারি আধিকারিকরা জঙ্গলমহলে গেলে আদিবাসীরা তির- ধনুক নিয়ে ঘেরাও করে রাখবে। ভিডিও ভাইরাল হতেই তালডাংরার বিধায়কের দাবি, অভিযোগ পেয়ে সরকারি আধিকারিকদের সতর্ক করা হয়। বিজেপির কটাক্ষ, সরকারি আধিকারিকদের ঘাড়ে দায় চাপিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে শাসকদল।

প্রথমে বিডিও-র চাকরি খাওয়ার হুমকি! এবার জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের আধিকারিকদের সুন্দরবনে যাওয়ার বিধান! ফের বিতর্কে তালডাংরার তৃণমূল বিধায়ক। বিজেপির কটাক্ষ, দুর্নীতির দায় সরকারি আধিকারিকদের ঘাড়ে চাপিয়ে পঞ্চায়েত ভোটের বৈতরণী পেরোতে চাইছে তৃণমূল। 

বিডিও-র পর, বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়কের নিশানায় এবার জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের আধিকারিকরা। পঞ্চায়েত ভোটের আগে ভাইরাল হয়েছে এই ভিডিও, যেখানে তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তীকে বাঁকুড়া জেলার জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের শীর্ষ আধিকারিকদের ধমক দিতে দেখা যাচ্ছে।  

ভিডিও-তে দেখা যাচ্ছে তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বলছেন, কী হচ্ছে এটা! এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার কী করছেন? আরেকজন মেকানিক্যাল আছেন। তিনি কোনও কাজেরই নন। কোনও কাজ করে না। একটা সাবমার্সিবল মেরামত করতে ২০-২৫ দিন সময় নিচ্ছে। সেখানে একটা আবাসনে ৪০০ লোক পানীয় জল কিনে খাচ্ছে। এসব জিনিস হলে কী হবে, জানেন তো? জঙ্গলমহল এলাকা। এই অফিসাররা যেদিন যাবে না, আদিবাসীরা তির ধনুক নিয়ে আটকে রাখবে।

অরূপ চক্রবর্তী আরও বলছেন, আমি জনপ্রতিনিধি। সাধারণ মানুষের সমস্যার কথা বলা আমার দায়িত্ব। কাজ না হলে মুখ্যমন্ত্রীর বদনাম। তখন কেন্দ্রীয় দল আসবে। আমি আমার এলাকায় কেন্দ্রীয় দলকে আসার সুযোগ দেব কেন? কেন কাজ হবে না?

জঙ্গলমহলের জেলা বাঁকুড়ায় পানীয় জলের সমস্যা বহুদিনের। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে সেখানে দীর্ঘদিন ধরে নানা জলপ্রকল্পের কাজ চলছে। তারপরেও উঠে আসছে পানীয় জল না পাওয়ার ভুরি ভুরি অভিযোগ। 

গত ৩০ জানুয়ারি নিজের নির্বাচনী কেন্দ্রের গুন্নাথ গ্রামে দিদির দূত হিসেবে গিয়েছিলেন তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। পানীয় জলের সমস্যা নিয়ে তৃণমূল বিধায়কের কাছে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। এরকম একাধিক অভিযোগ পাওয়ার পর এবার জেলার জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের আধিকারিকদের কাজ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল বিধায়ক। 

এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনিয়ম নিয়ে বিডিও-দের চাকরি খাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন অরূপ চক্রবর্তী। আবাস যোজনা, মিড ডে মিল থেকে একশো দিনের কাজ একাধিক সরকারি প্রকল্পে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব বিরোধীরা। এই আবহে তৃণমূল বিধায়ক বারবার নিজেরই প্রশাসনের আধিকারিকদের নিশানা করায় আক্রমণ শানিয়েছে বিজেপি। 

অন্যদিকে বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি  সুনীলরুদ্র মণ্ডল বলছেন, ব্যর্থতার দায় রাজ্য সরকারের। তৃনমূল নেতা,জনপ্রতিনিধি ও আধিকারিকরা কাটমানি খেয়ে নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় করেছে। সেই দায় আধিকারিকদের ঘাড়ে তুলে পঞ্চায়েত ভোটের বৈতরণী পেরোতে চাইছে তৃণমূল। এই রাজনৈতিক তরজার মধ্যে বাঁকুড়ার সাধারণ মানুষের প্রশ্ন একটাই। পানীয় জলের সমস্যা মিটবে কবে? 

সেরা শিরোনাম

West Bengal News Live: নিউটাউনে অ্যাপ বাইকে স্ত্রী, পিছনে স্বামীর গাড়ির ধাক্কা, দুজনের অবস্থা আশঙ্কাজনক, লাইভ আপডেট
নিউটাউনে অ্যাপ বাইকে স্ত্রী, পিছনে স্বামীর গাড়ির ধাক্কা, দুজনের অবস্থা আশঙ্কাজনক, লাইভ আপডেট
Cancer treatment: সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, ৭০ শতাংশ পর্যন্ত দাম কমছে ক্যানসারের ওষুধের! কবে থেকে কার্যকর হবে?
সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, ৭০ শতাংশ পর্যন্ত দাম কমছে ক্যানসারের ওষুধের! কবে থেকে কার্যকর হবে?
RG Kar Hospital: ফের গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যালের পর কাঠগড়ায় আর জি কর হাসপাতাল
ফের গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যালের পর কাঠগড়ায় আর জি কর হাসপাতাল
Kolkata Accident: অ্যাপ ক্যাবে সওয়ার স্ত্রী, ফলো করে এসে গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! ভয়ঙ্কর ঘটনা
অ্যাপ ক্যাবে সওয়ার স্ত্রী, ফলো করে এসে গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda
Suvendu Adhikari |
BJP TMC Clash |
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget