এক্সপ্লোর

Alipurduar News: তিস্তা তোর্সা এক্সপ্রেস বন্ধ রাখার প্রতিবাদ, রেলকে ডেপুটেশন দিল তৃণমূল

Alipurduar News Update: গুরুত্বপূর্ণ ট্রেন তিস্তা তোর্সা এক্সপ্রেস (Teesta-Torsha Express) সাময়িক বন্ধ রেখেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। কুয়াশাই যদি বন্ধ করার কারণ হয়, তাহলে বাকি ট্রেন একই রুটে কেন চলছে?

রাজা চট্টোপাধ্যায় ও অরিন্দম সেন, আলিপুরদুয়ার: তিস্তা তোর্সা এক্সপ্রেস (Teesta-Torsha Express) বন্ধ রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে রেলকে ডেপুটেশন দিল তৃণমূল (TMC)। রাজ্যের শাসক দলের হুঁশিয়ারি, অবিলম্বে তিস্তা তোর্সা চালু না হলে প্রতিটি স্টেশনে আন্দোলনে নামবে তারা। বিজেপির (BJP) দাবি, এ নিয়ে রাজনীতি করলে যাত্রীরাই সমস্যায় পড়বেন।

উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন তিস্তা তোর্সা (Teesta-Torsha) এক্সপ্রেস সাময়িক বন্ধ রেখেছে রেল কর্তৃপক্ষ।  পূর্ব রেল সূত্রে খবর, ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হয়েছে শিয়ালদা -আলিপুরদুয়ার তিস্তা তোর্সা।  নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা, তিস্তা তোর্সা বন্ধ রাখা হয়েছে ২ ডিসেম্বর থেকে ১ মার্চ পর্যন্ত।

এই প্রথম কুয়াশার কারণে বন্ধ রাখা হয়েছে তিস্তা তোর্সা। আচমকা ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন  ব্যবসায়ী থেকে পর্যটকরা। পূর্ব রেল সূত্রে দাবি, কুয়াশার কারণে ওই লাইনে ট্রেন ধীরে চলে, তাই তিস্তা তোর্সা বন্ধ রাখা হয়েছে। অথচ একই লাইন দিয়ে এখনও চালু আছে দার্জিলিং মেল, রাজধানী এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। 

কুয়াশাই যদি তিস্তা তোর্সা বন্ধ করার কারণ হয়, তাহলে এতগুলি ট্রেন একই রুটে কেন চলছে? পূর্ব রেল সূত্রে দাবি, একটি ট্রেন বন্ধ রেখে বাকি ট্রেনগুলি যাতে ঠিকমতো চালানো যায়, সেই চেষ্টা করা হয়েছে।  বুধবার তিস্তা তোর্সা অবিলম্বে চালুর দাবিতে আলিপুরদুয়ারের রেলের ডিআরএম-কে ডেপুটেশন দিয়েছে তৃণমূল।  শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী বলেন, “৯০ এর দশক থেকে তিস্তা তোর্সা চালু আছে। এর পিছনে মমতা বন্দ্যোপাধ্যয়াের বড় অবদান চিল।  ২০২১এর পয়লা ডিসেম্বর থেকে ট্রেন বন্ধ ।  যেখানে যেখানে তৃণমূল জিতেছে,, সেখানেই এই ধরনের আঘাত আসছে। রেলকে বলছি, অবিলম্বে ট্রেন চালু না হলে বৃহত্তর আন্দোলন হবে। ডুয়ার্সের জন্য বড় ভরসা। এমন কিছু কুয়াশা পড়েনি যে ট্রেন বাতিল করতে হবে।’’

যদিও বিজেপির দাবি, এ নিয়ে রাজনীতি করা হলে অসুবিধা বাড়বে যাত্রীদের। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, “তিস্তা তোর্সার গুরুত্ব বিবেচনা করে রেলকে চিঠি পাঠিয়েছি। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ। এটা গুরুত্বপূর্ণ ট্রেন ব্যবসায়ী ও পর্যটকদের জন্য। রেলের ম্যানেজার কতা দিয়েছেন, আশা করি খুলে যাবে। এটা নিয়ে রাজনীতি করলে মুশকিল। মানুষ বিভ্রান্ত হবেন।’’

আলিপুরদুয়ারের ডিআরএম জানিয়েছেন, সিদ্ধান্ত যা নেওয়ার উপরমহল নেবে। ডিআরএম দিলীপ কুমার সিংহ বলেন, “আমরা উপরমহলকে জানিয়েছি। ওঁরাই সিদ্ধান্ত নেবেন।  প্রস্তাব পাঠিয়ে দিয়েছি। এখনও আমাদের কাছে কোনও বার্তা আসেনি। কুয়াশার কারণে ট্রেন অনেকসময় ধীর গতিতে চলে তাই এই ট্রেন আপাতত বন্ধ রাখা হয়েছে।''

আরও পড়ুন: North 24 Parganas: আধিকারিকের সই জাল করে সাংসদ নুসরত জাহানের তহবিলের টাকায় ভুয়ো ওয়ার্ক অর্ডার

সেরা শিরোনাম

BJP News: 'মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা
'মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা
Arjun Singh: 'বাংলাদেশ নিয়ে নেব আমরা, যেভাবে নিতে হবে নিয়ে নেব', হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা জবাব চন্দ্রিমার
'বাংলাদেশ নিয়ে নেব আমরা, যেভাবে নিতে হবে নিয়ে নেব', হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা জবাব চন্দ্রিমার
TMC News: জেলবন্দি মমতা তৃণমূলের বিধায়ক পরেশরামের বিরুদ্ধে এবার গণধর্ষণের নতুন অভিযোগ দায়ের ক্যানিং থানায়
জেলবন্দি মমতা তৃণমূলের বিধায়ক পরেশরামের বিরুদ্ধে এবার গণধর্ষণের নতুন অভিযোগ দায়ের ক্যানিং থানায়
Basanti News: প্রেমের প্রস্তাবে না, নাবালিকাকে অপহরণের পর খুন, পুঁতে দেওয়া হয় দেহ, ৩ দোষীর যাবজ্জীবনের সাজা
প্রেমের প্রস্তাবে না, নাবালিকাকে অপহরণের পর খুন, পুঁতে দেওয়া হয় দেহ, ৩ দোষীর যাবজ্জীবনের সাজা

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget