এক্সপ্লোর

Post-Poll Violence: বিজেপি নেতার খুনের প্রত্যক্ষদর্শীকে খুনের চেষ্টা, অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে

২০২১-এর বিধানসভা ভোট-পরবর্তী হিংসায় খুন হন বিজেপি নেতা মহম্মদ আলি। অভিযোগ, সেই মামলার প্রধান সাক্ষী বিজেপি কর্মী খালেদ আলিকে গতকাল এলোপাথাড়ি কোপাতে শুরু করেন জামিনে মুক্ত তৃণমূল কর্মী।

বারাসাত: একুশের ভোট-পরবর্তী হিংসায় (Post Poll Violence) বিজেপি নেতার খুনের প্রত্যক্ষদর্শী ও মামলার অন্যতম প্রধান সাক্ষীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল অভিযুক্ত তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বাঁচাতে গিয়ে আক্রান্ত আরও এক বিজেপি কর্মী (BJP Worker)। ২০২১-এর বিধানসভা ভোট-পরবর্তী হিংসায় বারাসাতের নবপল্লিতে খুন হন বিজেপি নেতা মহম্মদ আলি।

অভিযোগ, সেই মামলার অন্যতম প্রধান সাক্ষী বিজেপি কর্মী খালেদ আলিকে গতকাল রাস্তায় আটকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন জামিনে মুক্ত তৃণমূল কর্মী। তাঁর সঙ্গীকেও কোপানো হয়। গুরুতর জখম দুই বিজেপি কর্মী হাসপাতালে ভর্তি। পরিবারের দাবি, এর আগে বিধানসভা ভোটের পরেও খুনের মামলার সাক্ষী বিজেপি কর্মীর ওপর প্রাণঘাতী হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। ফের একই ঘটনা ঘটায় আতঙ্কিত পরিবার। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

এ দিকে পঞ্চায়েত ভোট (Panchayat Election) পর্বজুড়েই উত্তপ্ত বাংলা। এ যেন লাশের পাহাড় ভোট ঘোষণার পর মৃত্য়ু!মনোনয়ন পর্বে মৃত্য়ু! ভোটের দিন মৃত্য়ু! গণনার পরও মৃত্য়ু! অন্তহীন মৃত্য়ুমিছিল! ৮ জুন ভোট ঘোষণার পর থেকে, ভোটের আগের দিন পর্যন্ত সন্ত্রাসে মৃত্যু হয়েছে ২০ জনের। 

শুধুমাত্র ভোটের দিন, অর্থাৎ ৮ জুলাই সন্ত্রাসে মৃত্যু হয়েছে ২১ জনের। ভোটের পর থেকে গণনা, মাঝের এই ২ দিনে খুন ৬ জন।  সব মিলিয়ে গত ৩৫ দিনে মৃত্যু হল ৪৭ জনের। 

ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ২ জন আইএসএফ কর্মীর। সন্ত্রাসের ভাঙড়ে খুন হতে হল এক সাধারণ গ্রামবাসীকেও। মালদার রতুয়ায় ভোট-পরবর্তী সন্ত্রাসের শিকার হলেন এক কংগ্রেস কর্মী। চাঁচলে খুন হলেন তৃণমূল কর্মী।              

এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল সাগদিঘির আক্রান্ত কংগ্রেসকর্মীর। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে মৃত্য়ু হয়েছে তৃণমূল কর্মীর।  তাৎপর্যপূর্ণ বিষয় হল, এদিনই কলকাতা হাইকোর্ট বলেছে, খুব দুঃখের যে, ফল ঘোষণার পরে রাজ্য অশান্তি আটকাতে পারছে না, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। যদি রাজ্য  তার বাসিন্দাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে সেটা উদ্বেগের।

আরও পড়ুন: Panchayat Election Result 2023: অপহৃত হননি, ISF-এর চাপে বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, ২০ ঘণ্টা নিখোঁজ থাকার পর ফিরে দাবি তৃণমূল প্রার্থীর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget