এক্সপ্লোর

Biplab Deb : বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র আর বিপ্লব দেব একই ব্র্যাকেটে ! ত্রিপুরার শিক্ষামন্ত্রীর মন্তব্যে তুঙ্গে বিতর্ক

বিপ্লব দেবের শ্রেষ্ঠত্ব বোঝাতে তাঁর সঙ্গে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গাঁধী ও আইনস্টাইনের তুলনা করেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী।

প্রসেনজিৎ সাহা, আগরতলা (ত্রিপুরা) :  প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি, মহাত্মা গাঁধী ও আইনস্টাইনের তুলনা ! 
বাংলার মনীষীদের সঙ্গে বিপ্লবের তুলনা করে বিতর্কে জড়ালেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ (Ratan Lal Nath)। শুক্রবার ধলাই জেলার কমলপুরে একটি সরকারি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Deb)  স্বপ্ন দেখাতে পেরেছিলেন। আর কোনও মুখ্যমন্ত্রী তা পারেননি।

স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গাঁধী ও আইনস্টাইনের তুলনা
এরপর বিপ্লব দেবের শ্রেষ্ঠত্ব বোঝাতে তাঁর সঙ্গে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গাঁধী ও আইনস্টাইনের তুলনা করেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।  

সমালোচনার স্রোত 
ত্রিপুরার শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের কিছুক্ষণ আগেই গতকাল বিপ্লব দেবকে নির্লজ্জ বলে কটাক্ষ করেন একদা তাঁর মন্ত্রিসভার সদস্য ও কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। জলে ভাসছে ত্রিপুরা, শিক্ষামন্ত্রী বওয়াচ্ছেন তোষামোদের স্রোত, প্রতিক্রিয়ায় বলেছেন অধুনা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, ত্রিপুরার শিক্ষামন্ত্রী নিজেই মহাপুরুষ ! 

বারবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিপ্লব নিজেও
মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লব দেবের ৪ বছর ২ মাসের জমানায় বারবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। যেমন ত্রিপুরার মুখ্যমন্ত্রী হওয়ার কয়েকমাসের মধ্যেই বিপ্লব দেব দাবি করেছিলেন,  মহাভারতের সময়েই ভারতে ইন্টারনেটের ব্যবহার ছিল। সে কারণেই তো সঞ্জয় হস্তিনাপুরে দাঁড়িয়ে কুরুক্ষেত্রের সমস্ত বর্ণনা দৃষ্টিহীন ধৃতরাষ্ট্রকে পুঙ্খানুপুঙ্খ ভাবে শোনাতে পেরেছিলেন। অনেকেই বৈপ্লবিক মন্তব্য বলে কটাক্ষ করেন। তাতে অবশ্য ত্রিপুরার সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রী দমেননি। গত বছর বিপ্লব দেব বলেন শুধু ভারতেই নয়, শ্রীলঙ্কা, নেপালেও সরকার গড়ার পরিকল্পনা রয়েছে অমিত শাহের।  

এত বিতর্কের পরেও থামেনি ত্রিপুরার সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রী। একটি সরকারি অনুষ্ঠানে বিপ্লব দেব পরামর্শ দেন,  চাকরির জন্য রাজনীতিকদের পেছনে ছুটবেন না। তার বদলে গরু কিনে দুধের ব্যবসা করুন। কিংবা পানের দোকান দিন। ১০ বছরের মধ্যে ১০ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন। 

এবার সেই বিপ্লবকেই স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্রের সঙ্গে একই ব্র্যাকেটে ফেললেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
News Live Updates: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget