এক্সপ্লোর

Kunal Ghosh: রামরাজ্যে সীতার 'দুর্দশা' নিয়ে প্রশ্ন, কুণালের বিরুদ্ধে চার্জশিট, সমন পাঠাল ত্রিপুরা কোর্ট

Tripura Police: গত বছর অক্টোবর মাসে ত্রিপুরায় দলের হয়ে প্রচারে গিয়ে কুণাল রামচন্দ্রের শাসনকাল নিয়ে প্রশ্ন তোলেন।

প্রসেনজিৎ সাহা, আগরতলা:  কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল ত্রিপুরা পুলিশ (Tripura Police)। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তোলা হয়েছে। ত্রিপুরায় পুরভোটের প্রচারে কুণাল ঘোষের বিরুদ্ধে সীতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে ত্রিপুরার পাঁচটি থানা একযোগে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে। ওই ঘটনায় পাঁচটি পৃথক মামলায় পাঁচটি আদালতে চার্জশিট জমা করেছে ত্রিপুরা পুলিশ। এর মধ্যে একটি চার্জশিটের ভিত্তিতে কুণাল ঘোষকে ৩০মে অমরপুর আদালতে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে।

গতবছরের একটি ভাষণ নিয়ে মামলা

এই নিয়ে যোগাযোগ করলে এবিপি আনন্দ-কে দেওয়া সাক্ষাৎকারে কুণাল বলেন, "ত্রিপুরা পুলিশ আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অকারণ হয়রান করার প্রচেষ্টা। তার কারণ যে বিষয়ে মামলা দেওয়া হয়েছে, ইতিমধ্যেই ১২ নভেম্বর ২০২১ নোটিসে সাড়া দিয়ে পুলিশের সঙ্গে দেখা করে বুঝিয়ে এসেছিলাম। দেখুন আমি নিজে হিন্দু ঘরের ছেলে। সব ধর্মকে সম্মান করি। কোনও ধর্মকে আঘাত করার উদ্দেশ্যই নেই। কিন্তু জয় শ্রীরাম স্লোগানটিকে যেখাে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, আমি সেখানে মা সীতার অপমান, ওই ভাবে চলে যআওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলাম। সেটিকে বিকৃত করে মামলা দিয়েছে। পুলিশ যখন জানতে চেয়েছিল, রামায়ণের গবেষণা গ্রন্থ নিয়ে বুঝিয়ে দিয়ে এসেছিলাম। তার পরেও চার্জশিট দিয়েছেন। মহামান্য আদালতের সমন পেয়েছি। ৩০ মে উপস্থিত হতে বলা হয়েছে। সব ঠিক থাকলে অবশ্যই উপস্থিত থাকব।"

আরও পড়ুন: Jalpaiguri News : নির্যাতনের অভিযোগ, আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল বিধায়কের পুত্রবধূ

কুণালের বিরুদ্ধে এই চার্জশিট প্রসঙ্গে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "হিন্দু দেবদেবীদের নিয়ে অবমাননাকর কথা বলেছেন কুণাল ঘোষ। তাই স্থানীয়রা মিলে অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে। তাতেই সমন পাঠানো হয়েছে। এখন ভাল করে ঘুরে আসুন ত্রিপুরা থেকে। বিজেপি ভগবান শ্রীরাম চন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম, শ্রেষ্ঠ শাসক, শ্রেষ্ঠ রাষ্ট্রপুরুষ হিসেবে ভাবেতাই জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। ধর্মীয় ভাব থেকে অনেকে সিয়ারামও বলেন। বিজেপি নিজের আদর্শবোধ থেকে জয় শ্রীরাম বলে। তাতে যদি কারও গাত্রদাহ হয়, তাঁরা বাংলাদেশের স্লোগান দিতে পারেন। আমাদের কোনও আপত্তি নেই। আমরা জয় শ্রীরামই বলব।"

কুণালের কড়া শাস্তির দাবি বিজেপি-র

গত বছর অক্টোবর মাসে ত্রিপুরায় দলের হয়ে প্রচারে গিয়ে কুণাল রামচন্দ্রের শাসনকাল নিয়ে প্রশ্ন তোলেন। তৃণমূলের একটি সভায় দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দেন, অযোধ্যায় রাম সিংহাসনে বসলেও, রানির আসনে সীতা কেন অনুপস্থিত ছিলেন?কেন অন্তঃসত্ত্বা অবস্থায় সীতাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়? কেন লব-কুশকে জঙ্গলে জন্ম নিতে হয় এবং কেন সীতাকে শেষমেশ পাতাল প্রবেশ করতে হয়। রামরাজ্যের সঙ্গে বিজেপি শাসনের তুলনা টেনে মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল। সেইসময়ই বিষয়টি নিয়ে সরব হয় বিজেপি। কুণালের কড়া শাস্তির দাবি তোলে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget