এক্সপ্লোর

Mohammad Bazar News: চুরি আটকাতে গিয়ে দুষ্কৃতীদের অস্ত্রের আঘাতে মৃত লরির মালিক

Birbhum News: লরি থেকে টাকা চুরি ঠেকাতে গিয়ে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীদের হাতে খুন হতে হল একজন লরি মালিককে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদবাজার এলাকার সোঁতশোলে।

ভাস্কর মুখোপাধ্যায়, মহম্মদবাজার: লরি থেকে চুরি আটকাতে গিয়ে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হল একজন লরি মালিকের। ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) মহম্মদ বাজার এলাকার সোঁতশালে। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয় এলাকায়। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন অন্যান্য লরির মালিকরা।

আরও পড়ুন: Kolkata News: স্কুলছাত্রকে পিষে মারল পে লোডার, পাটুলি থানার ওসিকে ঘিরে বিক্ষোভ, তুলকালাম পরিস্থিতি

স্থানীয় সূত্রে জানা গেছে, লরি থেকে চুরি করে পালানোর সময় দুষ্কৃতীদের পিছনে ধাওয়া করে ধরতে গিয়ে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয় ওই লরির মালিকের।

লরির মালিকদের অভিযোগ, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরি থেকে প্রায়ই টাকাপয়সা চুরি হয়। সেই চোর ধরতে মঙ্গলবার রাতে একটি লরির মালিক শান্তি মণ্ডল পাশে লুকিয়ে ছিলেন। গভীর রাতে দুষ্কৃতীরা লরি থেকে টাকাপয়সা চুরি করতে এলে তাদের ধাওয়া করেন শান্তি। তাঁকে দেখে রাস্তার পাশে থাকা ধানের জমি দিয়ে পালাচ্ছিল দুষ্কৃতীরা। শান্তিবাবু তাদের প্রায় যখন ধরে ফেলেছেন সেই সময় হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে সজোরে আঘাত করে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা। এর জেরে মারাত্মক জখম হন শান্তিবাবু।

আরও পড়ুন: District News: নদীয়ায় যাত্রীবাহী বাস থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, গ্রেফতার ৪

পরে অন্যান্য লরির মালিক ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু, সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অন্যান্য লরির মালিকরাও ক্ষিপ্ত হয়ে ওঠেন। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। 

প্রসঙ্গত উল্লেখ্য, মহম্মদ বাজার এলাকার সোঁতশালে বেশ কিছুদিন ধরেই লরি দাঁড় করিয়ে গেলেই দুষ্কৃতীরা চড়াও হয় লুট তরাজ চালায় বলে অভিযোগ। পুলিশ বা প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয় না। তাই বাধ্য হয়ে শান্তিবাবু নিজে হাতে দুষ্কৃতীদের ধরার জন্য লরির পাশে লুকিয়ে ছিল। কিন্তু, সেটাই কাল হল তাঁর জীবনে। অল্প কিছু জিনিস চুরি ঠেকাতে গিয়ে দিত হল প্রাণ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar News: মহালয়ার সকালে আরজি করে উন্মোচন হল নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তি

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget