এক্সপ্লোর

RG Kar News: মহালয়ার সকালে আরজি করে উন্মোচন হল নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তি

RG Kar Doctor Statue: রাত থেকে ভোর, বিচারের দাবিতে পথে মানুষ। মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনীর সুরে প্রতিবাদ।  ঘাটে ঘাটে তর্পণ, তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসল প্রতিবাদের প্রদীপ।

কলকাতা: মহালয়ার আগের রাত থেকে মহালয়ার ভোর। রাতদখল থেকে ভোরদখল। সাধারণ মানুষ প্রতিবাদে পথে নেমেছেন, স্লোগান দিয়েছেন। পথনাটিকা, গানে-নাচে প্রতিবাদে মুখর হয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ। শহর থেকে জেলা... সমস্ত জায়গাতেই চলেছে প্রতিবাদ। আর এবার প্রতিবাদের আরও এক অন্য মুখ। প্রতিবাদ যেন ভাষা পেল.. মুখ পেল। মহালয়ার সকালে আর জি কর মেডিক্যালে বসল নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তি। হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে এই মূর্তির উন্মোচন করা হল। শিল্পী অসিত সাঁই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নির্যাতিতার যে ভাস্কর্য তৈরী করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে 'সময়ের কান্না'। শিল্পীর কল্পনায় সেই মূর্তিই যেন প্রতিবাদে দৃপ্ত। মূর্তিটি হল, আকাশের দিকে তাকিয়ে একটি মেয়ে চিৎকার করছে। প্রসঙ্গত, নির্যাতিতার মুখের আদলে এই মূর্তি তৈরি হয়নি। তাঁকে ভাবনায় রেখেই তৈরি করা হয়েছে এই মূর্তি। গতকাল রাতেই এই মূর্তি স্থাপন করা হয়েছে আরজি কর হাসপাতালে। আজ এই মূর্তির উন্মোচন হল। দেবীপক্ষে যেমন মা আসেন, ঠিক তেমনই প্রতিবাদের ভাষা থেকে আজ উন্মোচন করা হল এই মূর্তির। আজ এই মূর্তি উন্মোচনের পরে জুনিয়র ডাক্তারেরা গোলাপ ফুল নিয়ে আসেন নির্যাতিতার প্রতি সম্মান প্রদর্শন করতে।

এই মূর্তি নিয়ে অবশ্য বিরোধীতা করেছেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন,  'তিলোত্তমার নামে এই মূর্তিটি বসানো সুপ্রিম কোর্টের বক্তব্যের স্পিরিটের পরিপন্থী। কোনো দায়িত্বশীল ব্যক্তি এটা করতে পারেন না। শিল্পের নামেও না। প্রতিবাদ, ন্যায়বিচারের দাবি থাকবেই। কিন্তু মেয়েটির যন্ত্রণার মুখ দিয়ে মূর্তি ঠিক নয়। নিগৃহীতার ছবি, মূর্তি, নামে দেশে গাইডলাইন আছে।'

 

রাত থেকে ভোর, বিচারের দাবিতে পথে মানুষ। মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনীর সুরে প্রতিবাদ।  ঘাটে ঘাটে তর্পণ, তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসল প্রতিবাদের প্রদীপ। প্রবল বৃষ্টির মধ্যেই বেহালায় অভয়ালয়া। রাস্তার ধারে মানববন্ধন প্রতিবাদীদের। সবার হাতে উড়ল জাতীয় পতাকা। পুজোয় আছি, উৎসবে নেই, একসুরে গর্জে উঠলেন প্রতিবাদীরা। ভোরের বর্ধমান দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক। এই স্লোগান দিয়ে মহালয়ায় ভোর দখল করলেন নাগরিকরা। বর্ধমান শহরের কার্জন গেট এলাকায় মানববন্ধন। শিল্পীরা আঁকলেন ছবি, কেউ ধরলেন গান, তার সঙ্গেই জ্বালানো হল প্রদীপ। চুঁচুড়া আর শ্রীরামপুরেও মহালয়ায় ভোর দখল। ঢাক বাজিয়ে, নাচের তালে প্রতিবাদ জানালেন মহিলারা। প্ল্যাকার্ড নিয়ে শ্রীরামপুর বটতলা থেকে মিছিল করে গঙ্গার ঘাটে এলেন তাঁরা। চুঁচুড়াতেও হল প্রতিবাদ মিছিল। নদিয়ার চাকদাতেও ঢাকের বোলে ধ্বনিত হল প্রতিবাদ। সঙ্গে স্লোগান, তোমার স্বর, আমার স্বর, জাস্টিস ফর আর জি কর।মহিলা ঢাকিদের নিয়ে প্রতিবাদ মিছিলের নেতৃত্বে মহিলারা। কোচবিহার দেবী বাড়ি মন্দিরে সামনে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ভোর দখল। ঢাক-ঢোল-কাঁসর বাজিয়ে প্রতিবাদের বার্তা দিলেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ। চিকিৎসককে ধর্ষণ-খুনে ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত উৎসবে ফিরছি না, জানালেন প্রতিবাদীরা। মহালয়ার ভোরে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ রায়গঞ্জ শহরে। রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে জমায়েত হয়ে শুরু হয় মিছিল। শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় বিদ্রোহী মোড়ে। সাধারণ নাগরিকদের সঙ্গে মিছিলে পা মেলান চিকিৎসকরা। 

আরও পড়ুন: District News: নদীয়ায় যাত্রীবাহী বাস থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, গ্রেফতার ৪

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mondal: 'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Weather Update: উইকেন্ডে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জারি সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
উইকেন্ডে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জারি সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
Nirmal Ghosh: 'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget