এক্সপ্লোর

Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?

Birbhum News : নদী দখল করে তৈরি করেছিলেন রাস্তা। সেই রাস্তায় আদায় করা হত টোল ট্যাক্সও। আবার শুরু করেছিলেন সেতু তৈরির প্রস্তুতিও। আর কী কী তথ্য সামনে উঠে আসছে ?

কলকাতা : সাধারণ শ্রমিক, মাথায় ঝুড়ি নিয়ে লরিতে পাথর বোঝাই করতেন। তারপরই হঠাৎ একদিন টুলু মণ্ডল হয়ে উঠলেন ‘পাথরসম্রাট’! কিন্তু কীভাবে তাঁর এই উত্থান? তদন্তে একের পর এক ভয়ঙ্কর তথ্য সামনে উঠে আসছে। টুলু মণ্ডলের নির্দেশ ছাড়া যেন কিছুই হত না এলাকায়। টুলু মণ্ডল মানেই যেন একটা সমান্তরাল প্রশাসন, সমান্তরাল সরকার। তাই নদী দখল করে রাস্তা তৈরি করতেও পিছপা হননি পাথর ব্যবসায়ী। পরিকল্পনা ছিল সেতু তৈরিরও। কাটা হয়েছে টোল ট্যাক্সও।

অভিযোগ, নদী দখল করে তৈরি করেছিলেন রাস্তা। সেই রাস্তায় আদায় করা হত টোল ট্যাক্সও। আবার শুরু করেছিলেন সেতু তৈরির প্রস্তুতিও। গত বছরের শুরুর দিকে তিলপাড়া ব্যারাজ কর্তৃপক্ষ জানায়, মেরামতির জন্য কয়েকদিন বন্ধ থাকবে ময়ূরাক্ষী নদীর ওপরের সেতু। সেই সিদ্ধান্তে বিপাকে পড়েন টুলু অ্যান্ড কোম্পানি। সেতু বন্ধ থাকলে তাদের পাথরের লরি বেরোবে কোন পথে? এরপর একেবারে সাংবাদিক বৈঠক ডেকে, টুলু মণ্ডল জানান, তাঁদের সেতু তৈরির পরিকল্পনা। সেই সময় তিনি সাংবাদিক বৈঠকে বলেন, 'তিলপাড়ার যে ব্রিজ, এপ্রিল থেকে মনে হয় এই ব্রিজটায় যান চলাচল বন্ধ আছে। তো আমরা যে দুর্গতিতে পড়ে গেছি আমাকে বলেছে এবং ঊর্ধ্বতন আমাদের যা প্রশাসন আছে, বলল আপনারা থেকে এটা করে দেন। আমি কাজলকে বলেছি যেহেতু কাজল সঙ্গে আছে, এবং অনেক লোকাল লোকের, ৯ জন লোকাল লোকের জায়গা আছে, তাদেরকে সঙ্গে নিয়ে এটা বানিয়ে দিতে। এটা বানাতে মোটামুটি ৪-৫ কোটি টাকা খরচ হবে।' 

আরও পড়ুন - টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?

সেতু তৈরির আগে, গাড়ি চলালচল অব্যাহত রাখতে, নদীর ওপর হিউম পাইপ ফেলে তৈরি করে ফেলেন বিকল্প রাস্তা। সেই রাস্তারও উদ্বোধন করেন খোদ টুলু মণ্ডল। এলাকার অনেকেই বলছেন টুলুই নাকি এলাকার শেষ কথা, এলাকার সরকার। স্থানীয় এক বাসিন্দা জানান, এটা নদী। শুনলান, ব্রিজ হবে। রাস্তা হয়। টুলু উদ্বোধন করে। এর পাশাপাশি চলতে থাকে সেতু তৈরির পরিকল্পনা। আনা হয় বড় বড কংক্রিটের সেগমেন্ট। সেই সময় সাংবাদিক বৈঠকে টুলু জানিয়েছিলেন, 'একদম উন্নত মানের হবে। এই যে বড় বড় দেখছেন না ব্লকগুলো পড়ে আছে এর ওপরে ঢালাই হবে। প্রায় ২০-২৫ টন রডের ঢালাই হবে।  ঢালাই দেওয়ার পরে OPC সিমেন্ট দিয়ে যেটা এ গ্রেডের সিমেন্ট সেই সিমেন্ট দিয়ে ঢালাই হবে। আমরা টার্গেট নিয়েছি মোটামুটি ভাবে ১৫ দিনের মধ্যে চালু করব।'

সূত্রের খবর, রাজ্যে পালাবদলের জেরে ভেস্তে যায় টুলুর সেতু তৈরির পরিকল্পনা। সম্পত্তি এবং সাম্রাজ্য় সামনে আসার পর গা ঢাকা দিয়েছেন টুলু মণ্ডল। সরকার বদলের পর খুলে গেছে তিলপাড়া ব্যারাজ। আপাতত বন্ধ টুলুর রাস্তা। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
Chandra Bose : ভোটের আগেই BJP থেকে এসেছিলেন TMC-এ, ফলে ভরাডুবি হতেই তৃণমূলও ছাড়লেন প্রবীণ নেতা
ভোটের আগেই BJP থেকে এসেছিলেন TMC-এ, ফলে ভরাডুবি হতেই তৃণমূলও ছাড়লেন প্রবীণ নেতা
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
Advertisement

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget