এক্সপ্লোর

Garia Arms Recovery:আগ্নেয়াস্ত্রের খোঁজ গড়িয়ার সারদাপল্লিতে, ধৃত ২ যুবক

Two Arrested:ফের আগ্নেয়াস্ত্রের খোঁজ, এবার গড়িয়ার সারদাপল্লিতে। গ্রেফতার করা হয় দুই যুবককে। পুলিশের দাবি, ধৃতদের নামে একাধিক মামলাও রয়েছে। তার উপর হালের ঘটনা।

রণজিৎ সাউ, গড়িয়া: ফের আগ্নেয়াস্ত্রের খোঁজ (Arms Recovered In Garia), এবার গড়িয়ার সারদাপল্লিতে। গ্রেফতার করা হয় দুই যুবককে (Youth Arrested)। পুলিশের দাবি, ধৃতদের থেকে ১টি সেভেন এম এম পিস্তল ও ৩ রাউন্ড লাইভ কার্তুজ, ৪টি লং মেশিন ও চার পিস এইট এমএম গুলি ও ছয় পিস ১২ বোডের গুলি উদ্ধার করা হয়েছে। তাদের নামে একাধিক মামলাও রয়েছে ৷

কী ঘটল?
এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিশ। সেই মতো গড়িয়ার সারদাপল্লী এলাকায় অভিযান চালায় তারা। তখনই গ্রেফতার হন  ইন্দ্রনীল দাস ও বাবু মন্ডল ৷ এর আগেও তারা গ্রেফতার হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর ৷ তল্লাশি চালিয়ে তাঁদের থেকে এই সব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় ৷ কী কারণে এত আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ধৄতদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করার কথা৷ সূত্রের খবর, দুজনের জন্য ১৪ দিনের হেফাজতের আবেদন জানানো হবে। 

যা জানা গেল...
পুলিশের দাবি, এলাকায় একাধিক অপরাধমূলক কাজকর্মের সাথে যুক্ত এই দুই অভিযুক্ত ৷ দাদাগিরি, তোলাবাজি, লোককে ভয় দেখানো এইসবেরই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার  DSP মোহিত মোল্লা জানান, ধৄতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এই বার কী কারণে এই অস্ত্র তারা মজুত করেছিল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি তাঁর ৷ আপাতত ধৃতদের বিরুদ্ধে ২৫(১) এ আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে বলে জানান ডিএসপি মোহিত মোল্লা৷

বার বার অস্ত্র উদ্ধার...
সব ঠিক থাকলে চলতি বছরেই বাংলায় পঞ্চায়েত ভোট। তার অনেক আগে থেকেই, প্রায় প্রতিদিন দিকে দিকে অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে। গত ডিসেম্বরের শেষ দিকে যেমন বাংলাদেশ সীমান্ত লাগোয়া দুই জেলা মুর্শিদাবাদ ও মালদার একাধিক জায়গায় হানা দিয়ে বেআইনি অস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় একাধিক অস্ত্র কারবারিকে। আগ্নেয়াস্ত্র নিয়ে ফতেপুর ফেরিঘাটে জড়ো হয়েছিলেন তিনজন। সূত্র মারফত এই খবর পেয়ে বুধবার সন্ধেয় অভিযান চালায় ডোমকল থানার পুলিশ। তিনজনকেই গ্রেফতার করে তারা। উদ্ধার হয় দুটি দেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি। কী উদ্দেশ্যে, কোথায় অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল? সেই তদন্তও শুরু হয়। অস্ত্র আইনে মামলা রুজু করে তার তদন্তও চালানো হয়। পাশাপাশি মুর্শিদাবাদের রেজিনগরেও পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে একটি দেশি বন্দুক ও এক রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, ধৃত অস্ত্র কারবারি নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা। পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে দেদার বেআইনি অস্ত্র উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এনিয়ে একযোগে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানায় বিরোধীরা। কিন্তু অস্ত্র উদ্ধারের ধারায়  যে খুব একটা বদল নেই, তা ফের প্রমাণ করল গড়িয়ার ঘটনা।

আরও পড়ুন:চাঁদে ছড়িয়ে ছোট কাচের পুঁতির মতো ওগুলি কী? ওর মধ্যেই কী জল?

সেরা শিরোনাম

গদ্দারের পর নিখোঁজ ! কলকাতা পোর্ট এলাকায়  ফিরহাদ হাকিমের নামে পোস্টার
গদ্দারের পর নিখোঁজ ! কলকাতা পোর্ট এলাকায়  ফিরহাদ হাকিমের নামে পোস্টার
Suvendu Adhikari: 'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Suvendu Attacks TMC-CPM: 'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'

ভিডিও

Rachna Banerjee :
Buxa Tiger Reserve: সীমানা পেরিয়ে Assam-এর জঙ্গলে বক্সার বাঘ, Kokrajhar যাচ্ছেন বনমন্ত্রী
Suvendu Adhikari |
ISRO Satellite launch: মহাকাশে নেভিগেশন স্যাটেলাইট NVS-03-এর সফলভাবে পাড়ি | ABP Ananda
Mithun Chakraborty : এখানে যদি তৃণমূলের কোনও বদমায়েশি দেখলে আমার থেকে খারাপ লোক দেখেননি : মিঠুন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
Bengal vs Maharashtra: পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Bangladesh News : ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Embed widget