এক্সপ্লোর

Uttarakhand: উত্তরকাশীতে তুষারঝড়ে মৃত্যু এ রাজ্যের দুই পর্বতারোহীর, বাড়িতে ফিরল দেহ

কথা ছিল, পর্বতারোহনের প্রশিক্ষণ সেরে ১২ অক্টোবর পরিবারের কাছে ফিরবেন। তার দু দিন আগেই বাড়ি ফিরে এলেন মহেশতলার অমিত কুমার সাউ। তবে জীবিত নয়, ফিরল তাঁর কফিনবন্দি নিথর দেহ।

সমীরণ পাল, সুদীপ্ত আচার্য ও জয়ন্ত রায়, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে তুষারঝড়ের কবলে পড়ে মৃত্যু হয় এরাজ্যের দুই শিক্ষার্থী পর্বতারোহীর। সোমবার মহেশতলার অমিত কুমার সাউয়ের দেহ পৌঁছয় বাড়িতে। আজ আরেক শিক্ষার্থী পর্বতারোহী সন্দীপ সরকারের দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।  

কথা ছিল, পর্বতারোহনের প্রশিক্ষণ সেরে ১২ অক্টোবর পরিবারের কাছে ফিরবেন। তার দু দিন আগেই বাড়ি ফিরে এলেন মহেশতলার অমিত কুমার সাউ। তবে জীবিত নয়, ফিরল তাঁর কফিনবন্দি নিথর দেহ। একই অভিযানে তাঁর সহযাত্রী, নিউ ব্যারাকপুরের সন্দীপ সরকারও প্রাণ হারিয়েছেন। শোকে পাথর দুই পরিবার।

পেশায় বেসরকারি সংস্থার কর্মী ছিলেন অমিত কুমার সাউ। বাঁকুড়ার একটি স্কুলে ভূগোলের শিক্ষক ছিলেন সন্দীপ সরকার। কিন্তু, পেশা যাই হোক না কেন, পাহাড় ওদের টানত! নেশা ছিল শৃঙ্গ জয়। ১১ সেপ্টেম্বর, নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে ৪১ জনের দলের সঙ্গে উত্তরকাশীর দ্রৌপদী ডান্ডা টু অভিযানে রওনা দিয়েছিলেন দুজন । চড়াই-উৎরাই, বাধা বিপত্তি কাটিয়ে চূড়ায় পৌঁছেছিলেন। কিন্তু, সেই স্বপ্নজয়ের আনন্দ আর পরিজনদের সঙ্গে ভাগ করে নেওয়া হল না। 

ফেরার পথে আচমকা তুষারঝড়ে সব লণ্ডভণ্ড। ২৬ জনের মৃত্যু হয়েছে। অনেককেই এখনও খুঁজে পাওয়া যায়নি। মৃতদের মধ্যে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার অমিত কুমার সাউ ও উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরের সন্দীপ সরকার। সোমবার মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে অমিতের দেহ পৌঁছয় মহেশতলার বাড়িতে। নুঙ্গি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মঙ্গলবার তাঁর সহযাত্রী সন্দীপ সরকারের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। 

অন্যদিকে নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে আটকিয়ে বহু বাঙালি পর্যটক। মুক্তিনাথ দর্শনে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের একাধিক জেলার বহু পর্যটক। নেপালের লেটে , গোসা, দানা ,মার্কাসহ প্রায় ১৫টির বেশি জায়গায় প্রবল বৃষ্টির এবং হড়পা বানের জেরে পাহাড়ি রাস্তায় ধস নেমেছে। প্রায় ৫ দিন ধরে অনবরত বৃষ্টির ফলে ধস নামে। একাধিক জায়গায় সারি দিয়ে দাঁড়িয়ে আছে বহু পর্যটকদের গাড়ি, বাইকার ও টেকিং যাওয়া মানুষ। খাবার ও জল কষ্টে ভোগে বহু মানুষ। নেপাল সরকারের বিপর্যয় মোকাবিলা দল কাজ করছে। সকলকে নিরাপদে ফেরানোর চেষ্টা চলছে। হ্যাম রেডিও-র তরফ থেকে যোগাযোগ ও তাদের খাবারসহ অন্যান্য সাহায্য করা হচ্ছে। সোমবার অন্ধকার নেমে আসায় এখনও সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget