এক্সপ্লোর

Bankura News: স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল দুই শ্রমিকের

তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। গতকাল রাতে একজন এবং আজ সকালে একজনের মৃত্যু হয়। 

বড়জোড়া: বাঁকুড়ার (Bankura) বড়জোড়ায় স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণের ঘটনায় শেষ পর্যন্ত মৃত্যু হল দুই শ্রমিকের। মৃত মহম্মদ আজিজ ও রমেশ কুমার, দু'জনেই বিহারের সমস্তিপুরের বাসিন্দা। গতকাল বেলা ১২টা নাগাদ বড়জোড়ায় একটি স্পঞ্জ আয়রন কারখানায় বয়লার ফেটে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জখম হন অন্তত ১৭ জন শ্রমিক।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তাতে ঝলসে যান শ্রমিকরা। ১৪ জন শ্রমিককে দুর্গাপুরের (Durgapur) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। গতকাল রাতে একজন এবং আজ সকালে একজনের মৃত্যু হয়।                                                          

বাঁকুড়ার (Bankura) বড়জোড়ায় স্পঞ্জ আয়রন কারখানায় বয়লার ফেটে ১৭ জন শ্রমিক আহত হন। তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ দিকে, মালদার হবিবপুরে, বাজি ফাটানোর সময় দুর্ঘটনায় আহত হয় এক শিশু। বাঁকুড়ার (Bankura) বড়জোড়ায় স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। বয়লার ফেটে গুরুতর জখম হন অন্তত ১৭ জন শ্রমিক। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেলা ১২টা নাগাদ এই বিস্ফোরণ হয়।                                 

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তাতে ঝলসে যান শ্রমিকরা। আহতদের, প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায়, ১৪ জনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। এ দিকে, মালদার হবিবপুরে, বাজি ফাটানোর সময় দুর্ঘটনায় আহত হয়েছে এক শিশু। ভর্তি রয়েছে মালদা মেডিক্যাল কলেজ (Malda Medical College) হাসপাতালে। শিশুর দুটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। 

দুবরাজপুরে (Dubrajpur) তৃণমূল (TMC) কর্মীর বাড়িতে বিস্ফোরণের ৫ দিনের মাথায়, ঘটনাস্থলে ফরেন্সিক দল। আজ ৩ সদস্যের দলটি ঘোড়াপাড়া গ্রামে যায়। ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি, নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। বিস্ফোরণের এতদিন পর কেন ফরেন্সিক দল, প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।   

আরও পড়ুন: Bankura News: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারধর ও হেনস্থার অভিযোগ, বাজার বন্ধ করে প্রতিবাদ ব্যবসায়ীদের

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget