এক্সপ্লোর

Uluberia to Barasat Bus service: উলুবেড়িয়া থেকে বারাসাত পর্যন্ত চালু সরাসরি বাস পরিষেবা

Uluberia News: এবার সরাসরি বাস পরিষেবা চালু হল উলুবেড়িয়া থেকে বারাসাত পর্যন্ত। এর ফলে উপকৃত হলেন প্রচুর মানুষ।

সুনীত হালদার, উলুবেড়িয়া: দীর্ঘ প্রতীক্ষার অবসানে অবশেষে উলুবেড়িয়া (Uluberia) থেকে সরাসরি বাস পরিষেবা চালু হল বারাসাত (Barasat)পর্যন্ত। বুধবার এই বাস পরিষেবার সূচনা করেন রাজ্য পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়।

প্রশাসন সূত্রে খবর, উলুবেড়িয়া-বারাসাত রুটে ২৬টি বাস চলাচলের অনুমতি দিয়েছে রাজ্য পরিবহন দফতর। তার মধ্যে সূচনা হিসেবে বুধবার থেকে ১০টি বাস চালু করা হল। পরে ধাপে ধাপে বাকি বাসগুলো চালানো হবে বলে জানা গেছে। বর্তমানে ৪০ মিনিট অন্তর বাস চালানো হলেও পরে কুড়ি মিনিট অন্তর তা চালানো হবে। 

আরও পড়ুন: Manipur Update : আতঙ্কের প্রহর মণিপুরে, কাঁটাতারের বেড়া দিয়ে বাড়ি ঘিরলেন বিজেপি বিধায়ক; প্রস্তুত গোপন বাঙ্কারও

সূত্রের খবর, বাসটি উলুবেড়িয়া স্টেশন হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কোনা এক্সপ্রেস ধরে ডোমজুড়ের সলপ হয়ে দক্ষিণেশ্বর-মধ্যমগ্রাম দিয়ে বারাসাতে পৌঁছাবে। এই বাস পরিষেবা চালু হওয়ায় হাওড়া এবং উত্তর ২৪ পরগনা দুই জেলার মানুষের অত্যন্ত সুবিধা হবে। এমনটাই জানিয়েছে প্রশাসন। এর পাশাপাশি মন্ত্রী এদিন ঘোষণা করেন খুব শীঘ্রই নতুন উলুবেড়িয়া বাসস্ট্যান্ডের কাজ শুরু হবে। এর জন্য টাকা বরাদ্দ হয়েছে রাজ্য অর্থ দফতরের তরফে।

এদিকে এই বাস পরিষেবা চালুর কথা শুনে উচ্ছ্বসিত স্থানীয় মানুষরা। এই পরিষেবার মাধ্যমে উলুবেড়িয়া থেকে আর ঘুরপথে বারাসাত যেতে হবে না বলে অত্যন্ত খুশি তারা। পাশাপাশি রুটটি যেভাবে তৈরি করা হয়েছে তাতে প্রচুর সাধারণ মানুষ এর ফলে উপকৃত হবেন। যাতায়াতের সময়ও কমে যাবে বলে আনন্দিত তাঁরা। 

তাঁদের কথায়, উলুবেড়িয়া থেকে বারাসাত পর্যন্ত বাস পরিষেবা চালু করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। বর্তমানে প্রশাসন সেই ডাকে সাড়া দিয়ে বাস পরিষেবা চালু করার জন্য তারা খুবই খুশি। প্রচুর মানুষ এই পরিষেবার জন্য উপকৃত হবেন বলেই মনে করছেন তাঁরা। এর ফলে খুশি হয়েছে প্রতিদিন উলুবেড়িয়া থেকে বারাসাত ও বারাসাত থেকে উলুবেড়িয়া আসা যাত্রীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: West Bengal Medical Council: 'শান্তনু সেনকে পদ থেকে সরানো হোক', স্বাস্থ্য ভবনে চিঠি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতির; সংঘাত তুঙ্গে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget