এক্সপ্লোর

Uluberia Water Crisis: পাইপ লাইন ফেটে বিপর্যয়, জল কষ্টে উলুবেড়িয়ার বাসিন্দারা

Uluberia News: ভাগাড়-বিপর্যয়ের জেরে, দুর্বিসহ পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন হাওড়ার বেলগাছিয়ার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা।

সুনীত হালদার, হাওড়া: হাওড়া বেলগাছিয়ার পর এবার উলুবেড়িয়া পুরসভাতেও ভূগর্ভস্থ পাইপ লাইন ফেটে বিপর্যয়। এবার, ফাটল হয়ে কার্যত জলযন্ত্রণায় ভুগছেন হাজার হাজার বাসিন্দারা।

ভাগাড়-বিপর্যয়ের জেরে, দুর্বিসহ পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন হাওড়ার বেলগাছিয়ার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। এর মধ্য়ে আবার হাওড়ারই উলুবেড়িয়া পুরসভাতেও, জলের ভূগর্ভস্থ পাইপ লাইনে ফাটল ধরায়, আতান্তরে হাজার হাজার মানুষ। চৈত্রের গরমে তীব্র জলকষ্টে ভুগছেন সাতটি ওয়ার্ডের বাসিন্দারা। পুরসভার পাঠানো জলের ট্যাঙ্ক ঘিরে লম্বা লাইন। উলুবেড়িয়া পুরসভার ২৫ নং ওয়ার্ডের বাসিন্দা জবেদা বেগম বলছেন, "জল পাচ্ছি না কাল থেকে কষ্ট পাচ্ছি।'' আরেক বাসিন্দা নৌশাদ আলি খানের কথায়, "কিনে খেতে হচ্ছে জল, এক বালতি জলের জন্য দাঁড়িয়ে।''                                    

মঙ্গলবার সন্ধেয়, প্রথম গরুহাটা ব্রিজের কাছে ভূগর্ভস্থ পাইপ লাইনে ফাটল দেখা দেয়। হু হু করে জল বেরোতে থাকে। ৩২টি ওয়ার্ডের মধ্যে কমপক্ষে ৭টি ওয়ার্ডে জল সরবরাহ ব্যাহত হয়। বুধবারই ঘটনাস্থল পরিদর্শনে যান পুরসভার চেয়ারম্যান অভয় দাস। তিনি বলেন, "কলকাতা থেকে লোক এসছে, আজকেকালকের মধ্যে সারানোর কাজ শেষ হয়ে যাবে...যে সমস্ত ওয়ার্ডে সমস্যা আছে সেখানে গাড়ি।'' ইতিমধ্যেই শুরু হয়েছে পাইপলাইন মেরামতির কাজ। 

হাওড়ার বেলগাছিয়ায় এখন সব হারাদের হাহাকার। জঞ্জালের স্তূপ থেকে হওয়া বিপর্যয় রাতারাতি পথে এনে বসিয়েছে সেখানকার বাসিন্দাদের। কোথায় যাবেন? কোথায় থাকবেন? ভেবেই কূল পাচ্ছেন না তাঁরা। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করেছে প্রশাসন। তৈরি করে দেওয়া হচ্ছে 'কন্টেনার ঘর'। মঙ্গলবার রাতেই আনা হয়েছে ৭টি কন্টেনার। লোহার তৈরি এই কন্টেনারগুলি রাখা হয়েছে বেলগাছিয়ায় ছাত্রদল ক্লাবের মাঠে। বুধবার রাতে আনা হয় আরও কন্টেনার। এগুলিকে বাসযোগ্য করার দায়িত্ব দেওয়া হয়েছে PWD-কে। এদিকে বেলগাছিয়ার বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছে যুব তৃণমূলের তরফে। প্রতিদিন ২ বেলা করে হাজারখানেক মানুষের জন্য রান্নার বন্দোবস্ত করা হচ্ছে। যে ব্যাগে ভরে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হচ্ছে, তাতে লেখা রয়েছে, 'বিপদের দিনে আপনাদের সাথে আছে, didi এবং AB আপনাদের পাশে আছে'।                                    

সেরা শিরোনাম

Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget