এক্সপ্লোর

Suvendu Adhikari:তমলুকে শুভেন্দু অধিকারীর সভা ঘিরে জটিলতা

Purba Medinipur:আগামীকাল, অর্থাৎ সোমবার তমলুকের নিমতৌড়িতে শুভেন্দু অধিকারীর সভা ঘিরে দেখা দিল জটিলতা।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: আগামীকাল, অর্থাৎ সোমবার তমলুকের (Tamluk) নিমতৌড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari Meeting) সভা ঘিরে দেখা দিল জটিলতা। পূর্ব মেদিনীপুরে বিজেপির দুই সাংগঠনিক জেলায় পঞ্চায়েতের (Panchayat Election 2023) জয়ী সদস্যদের সংবর্ধনা দিতেই আগামীকালের ওই সভা আয়োজন করা হয়েছে। সভা হওয়ার কথা তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির মাঠে। অনুমতি দিয়েও শেষ মুহূর্তে সভা বন্ধের আবেদন জানিয়ে প্রশাসনের দ্বারস্থ তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতি, খবর এমনই। প্রসঙ্গত, তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির সম্পাদক পদে রয়েছেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সোমনাথ বেরা। যদিও বিরোধী দলনেতার হুঙ্কার, আগের সূচি অনুযায়ীই আগামীকালের সভা হবে। 

নন্দীগ্রামের সভা থেকে বার্তা...
এদিন নন্দীগ্রামের সোনাচূড়া থেকে শুভেন্দু বার্তা দেন, 'স্বচ্ছতার সঙ্গে কাজ করে জনগণের পঞ্চায়েত তৈরি করুন। পঞ্চায়েতে উন্নয়নের কাজ সকলের জন্য করতে হবে। তৃণমূল করেন, কিন্তু সরকারি প্রকল্প পাওয়ার যোগ্য এমন ব্যক্তিকেও বাদ দেওয়া যাবে না।' বিরোধী দলনেতার বক্তব্য, 'বিজেপি যে তৃণমূলের থেকে আলাদা, সেটা প্রমাণ করার দায়িত্ব নিতে হবে।' তবে একই সঙ্গে দুর্নীতি-অভিযোগে শান দিতে শোনা যায় তাঁকে। বলেন, 'গত ১০ বছরে যা চুরি হয়েছে, শুধু কাগজ বের করুন। কী ভাবে ইঞ্জেকশন দিতে হয় আমি জানি।'

আগেও টানাপড়েন...
বিরোধী দলনেতার সভা নিয়ে আগেও টানাপড়েনের সাক্ষী থেকেছে রাজ্য। হালেই পশ্চিম মেদিনীপুরের পিংবনিতে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে সভায় অনুমতি ঘিরে বিতর্ক তৈরি হয়। পুলিশের অনুমতি না মেলায় অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। সমস্যা হয়েছিল কারণ একই জায়গায় সভার সূচি ছিল তৃণমূলের। একই দিনে শাসক ও বিরোধী সভার বিষয়টি নতুন নয়। সেবারেও সমাধান দেয় কলকাতা হাইকোর্ট। তৃণমূল-বিজেপির জোড়া সভার সময় বেঁধে দিয়ে হাইকোর্টের নির্দেশে জানানো হয়, 'সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সভা করবে বিজেপি। দুপুর ২.৩০টা থেকে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত সভা করবে তৃণমূল। সভা করতে হবে শান্তিপূর্ণভাবে, থাকতে হবে পুলিশি নিরাপত্তা'। প্রসঙ্গত, গত ১৪ মার্চ নন্দীগ্রাম দিবসে শুভেন্দুর সভায় পুলিশের অনুমতি না মেলার অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। গত ২ এপ্রিল, মাঠ ব্যবহারের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের ছাড়পত্র নেই বলে দাবি করে চন্দ্রকোণার ঝাকরায় শুভেন্দু অধিকারীর কৃষক সমাবেশের অনুমতি বাতিল করেছিল পুলিশ । আবার ৭ মে, পুলিশের তরফে ত্রুটিপূর্ণ আবেদনের কথা জানিয়ে পটাশপুরে শুভেন্দু অধিকারীর  সভা ও মিছিলের অনুমতি বাতিল করা হয়েছিল।
এবার অবশ্য বিরোধী দলনেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই সভা হবে।

আরও পড়ুন:

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট, রয়েছে প্রোমোটরের থেকে ব্যাপক তোলাবাজির উল্লেখ
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট, রয়েছে প্রোমোটরের থেকে ব্যাপক তোলাবাজির উল্লেখ
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget