এক্সপ্লোর

Purulia News:তপন কান্দু খুনের মামলায় বিচারাধীন বন্দির মৃত্যু পুরুলিয়ার সংশোধনাগারে

Undertrial Prisoner Death: তপন কান্দু খুনের মামলায় পুরুলিয়া সংশোধনাগারেই মৃত্যু হল বিচারাধীন বন্দির। পুরুলিয়া সংশোধনাগারে বন্দি ছিলেন সত্যবান প্রামাণিক।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: তপন কান্দু খুনের (Tapan Kandu Death case) মামলায় পুরুলিয়া সংশোধনাগারেই (Undertrial Prisoner Death In Purulia Correctional Centre) মৃত্যু হল বিচারাধীন বন্দির। পুরুলিয়া সংশোধনাগারে বন্দি ছিলেন সত্যবান প্রামাণিক। আজ ভোরে সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়েন সত্যবান প্রামাণিক। পুরুলিয়া মেডিক্যাল কলেজে (Purulia Medical College And Hospital) নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গত বছর খুন হন ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। গত বছর ১৩ এপ্রিল খুনে জড়িত থাকার অভিযোগে সত্যবান প্রামাণিককে গ্রেফতার করে সিবিআই। সত্যবান প্রামাণিককে ষড়যন্ত্রকারী বলে চার্জশিটে দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই হেফাজত শেষে জেল হেফাজতে ছিলেন সত্যবান প্রামাণিক। ডায়াবেটিস-সহ নানা রোগে ভুগছিলেন সত্যবান, পুরুলিয়া সংশোধনাগার সূত্রে খবর।  

কী ঘটেছিল?
জেল কর্তৃপক্ষ সূত্রে খবর, সত্যবানের দীর্ঘদিন ধরে ডায়ালিসিস চলছিল। তাঁর 'সুগার' ছিল। জেলে তাঁর চিকিৎসা চলছিল। আজ সকাল সাড়ে ৫টা নাগাদ হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি তাঁকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হয়। তার পরই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তপন কান্দু খুনের ঘটনায় সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার হয়েছিলেন সত্যবান প্রামাণিক। ঝালদা শহরের বুকে তাঁর একটি হোটেল রয়েছে বলে খবর। হোটেলে বসেই তিনি এই খুনের পরিকল্পনার ছক কষেছিলেন বলে সিবিআই সূত্রে খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁর বাড়ির লোক এখনও এসে পৌঁছয়নি। ময়নাতদন্তও শেষ হয়নি।

ঝালদার ঘটনা...
শেষ পৌরসভা নির্বাচনে ঝালদায় তপন কান্দুর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী ছিলেন তাঁরই ভাইপো দীপক কান্দু। পৌর নির্বাচনে ভাইপোকে হারিয়ে জয়ী হন কাকা তপন। এরপর গত ১৩ মার্চ, বোর্ড গঠনের আগে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়ে যান তিনি। তদন্ত শুরু হলে একে একে গ্রেফতার হন দীপক, তাঁর বাবা নরেন কান্দু, ঝালদার ধূপ ব্যবসায়ী আশিক খান, হোটেল মালিক সত্যবান প্রামাণিক এবং ভাড়াটে খুনি যোগসূত্রে অভিযুক্ত কলেবর সিংহ। গত সেপ্টেম্বরে ‘ভাড়াটে খুনি’ জাবিরের নাগাল পেল সিবিআই। ঝালদায় পৌরবোর্ড দখল করতে, তপন কান্দুকে, তৃণমূল খুন করিয়েছে বলে শুরু থেকে অভিযোগ করেছিল নিহতের পরিবার। তপনকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল, এমন অভিযোগও ওঠে। তাতে নাম জড়ায় ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের। ভাইরাল হয় একাধিক অডিও ক্লিপও। যদিও দীপক কাকাকে খুন করিয়েছেন, এই অভিযোগ মানতে নারাজ তাঁর মা। তাঁর দাবি, এর পিছনে নেপাল মাহাতো রয়েছেন বলে এবিপি আনন্দে দাবি করেন তিনি। তাঁর দাবি ছিল, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাই তাঁর উপর রাগ ছিল নেপালের। তবে নেপাল বলেছিলেন, "তপন কান্দুর স্ত্রী সিবিআই চেয়েছিলেন। কোর্টের নজরদারি তদন্ত চেয়েছিলেন। এর সঙ্গে আমার বা কংগ্রেসের কোনও যোগাযোগ নেই। বাবি কান্দু প্রথমেই তো বলেছিলেন সিবিআই তদন্ত হোক।"

আরও পড়ুন:দীপান্বিতা অমাবস্যায় দুর্গা বোধন রক্ষিত পরিবারে, কালীপুজোর দিনে চলে শিবদুর্গার আরাধনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget