এক্সপ্লোর

Union Budget 2023: 'এই বাজেট সবার কথা ভেবেছে,' মন্তব্য শমীকের

Samik Bhattacharya Reaction: 'এই বাজেট পিছিয়ে পড়া ব্লকে গিয়ে কেন্দ্রীয় সরকার বিনিয়োগ করছে। এতে রাজ্য সরকার যোগ দেয় না। তাদের বিভাজনের রাজনীতির কারণে ৩টে পিছিয়ে পড়া জেলা বঞ্চিত হল,' বললেন শমীক।

কলকাতা: ২০২৪- এর ভোটের আগে মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2023) ঘোষণা হল আজ। এই বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, "স্বাধীন ভারতের ইতিহাসে আগামী যুগ নতুন দিগন্তের উন্মোচন বলে মনে করবে। এই বাজেট প্রান্তিক কৃষক থেকে শুরু করে উচ্চবিত্ত মানুষ, শিল্পদ্যোগ, শিল্পপতি, মধ্যবিত্ত সকলের কথা ভেবেছে।'

বাজেট নিয়ে প্রতিক্রিয়া শমীকের: এদিন শমীক ভট্টাচার্য বলেন, "কেন্দ্রীয় সরকারের যে স্বপ্নের প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা তার ৬৬ শতাংশ বৃদ্ধি হয়েছে বাজেটে। পরিমাণ ৭৯ হাজার কোটি টাকা। মূলধনী খাতে ব্যয় ৩৩ শতাংশ বেড়েছে। এই বাজেট পিছিয়ে পড়া ব্লকে গিয়ে কেন্দ্রীয় সরকার বিনিয়োগ করছে। এতে রাজ্য সরকার যোগ দেয় না। তাদের বিভাজনের রাজনীতির কারণে ৩টে পিছিয়ে পড়া জেলা বঞ্চিত হল।''

বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিলীপের: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Election)। তার আগে পূর্ণাঙ্গ বাজেট (Budget 2023) পেশ হল সংসদে। বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, "নির্মলাজি যা বলেছেন তার ফলে সমাজের সমস্ত মানুষ খুশি হবেন। ব্যক্তিগত ইনকামে ছাড় আছে। অর্থনীতিকে গতিশীল রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার জনকল্যাণের জন্য যা যা ব্যবস্থা নিয়েছে তাও বজায় থাকছে। সার্বিক ভাবে খুশি মানুষ।''  বাজেট পেশের পর মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)।

দীর্ঘ ৫ বছরের অপেক্ষার পরে বাড়ল আয়করে ছাড়ের ঊর্ধ্বসীমা। আয়কর কাঠামোয় বড় রদবদলের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। নতুন কর কাঠামোয় ৫ লক্ষ থেকে ছাড়ের উর্ধ্বসীমা বেড়ে ৭ লক্ষ । নতুন কর কাঠামোয় বছরে ৭ লক্ষ পর্যন্ত আয়ে আয়কর শূন্য । নতুন কর ব্যবস্থায় ৩ লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে না কোনও আয়কর। ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ আয়কর। ২০% থেকে কমে ৬ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত ১০% আয়কর। ২০% থেকে কমে ৯ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১৫% কর।৩০% থেকে কমে ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ২০% আয়কর। ১৫ লক্ষের বেশি টাকা আয়ে আগের মতোই ৩০% আয়কর। অপরিবর্তিত থাকছে পুরনো আয়কর কাঠামো। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ১৫ লক্ষের বদলে রাখা যাবে ৩০ লক্ষ টাকা। এমআইএসে সিঙ্গল অ্যাকাউন্টে রাখা যাবে ৯ লক্ষ, জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ। মহিলাদের জন্য এককালীন বিশেষ স্বল্পসঞ্চয়ী প্রকল্প 'মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট'। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে ২ বছরের জন্য রাখা যাবে ২ লক্ষ টাকা। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে সুদ মিলবে ৭.৫%।

আরও পড়ুন: Budget 2023: বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য সুখবর ! সিনিয়র সিটিজেন স্কিমে রাখা যাবে ৩০ লক্ষ টাকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget