এক্সপ্লোর

Saraighat Express: ফের প্যান্টোগ্রাফ ভেঙে দুর্ঘটনা, দীর্ঘক্ষণ আটকে আপ সরাইঘাট এক্সপ্রেস

Saraighat Express: এর আগেও একই বিপত্তি হয়েছিল। সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যায় পূর্ব বর্ধমানের বনপাশ স্টেশনে ঢোকার মুখে। এ দিন সন্ধে ৬ থেকে রেল গেট আটকে দাঁড়িয়ে হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস।

সাঁইথিয়া: ফের ট্রেন দুর্ঘটনা। সাঁইথিয়া স্টেশন (Sainthia Station) ঢোকার মুখে ব্রিজের সঙ্গে প্যান্টোগ্রাফ (Pantograph) আটকে গিয়ে বিপত্তি। ফের দুর্ঘটনার কবলে পড়ল সরাইঘাট এক্সপ্রেস (Saraighat Express)। প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে রইল আপ সরাইঘাট এক্সপ্রেস। সোমবার ট্রেনটি হাওড়া থেকে সরাইঘাট যাচ্ছিল। সেই সময়ে সাঁইথিয়া স্টেশনে কাছে রেল ব্রিজের নিচে ইঞ্জিনের প্যান্টোগ্রাফ আটকে যায়। সন্ধে ৭টা নাগাদ স্টেশনে ঢোকার সময় ব্রিজের সঙ্গে প্যান্টোগ্রাফ আটকে যাওয়ায় দাঁড়িয়ে যায় আপ সরাইঘাট এক্সপ্রেস। পরে অন্য ইঞ্জিন এনে ট্রেন পিছিয়ে আনার পরে রাত সাড়ে ৮টা নাগাদ সাঁইথিয়া স্টেশন ছাড়ে আপ সরাইঘাট এক্সপ্রেস।                                                                                                          

এর আগেও একই বিপত্তি: সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যায় পূর্ব বর্ধমানের বনপাশ স্টেশনে ঢোকার মুখে। এ দিন সন্ধে ৬ থেকে রেল গেট আটকে দাঁড়িয়ে হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। রেল যাত্রীদের পাশাপাশি দুর্ভোগে পড়ে সড়ক পথের যাত্রীদেরও। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করে ফের গন্তব্যে রওনা দেয় ট্রেন। 

আতঙ্কের রেল সফর যেন কাটছেই না। বারবার ভেঙে পড়ছে প্যান্টোগ্রাফ। এর আগে আপ কোল ফিল্ড এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি ঘটেছিল। সালকিয়া-বামুনগাছি ব্রিজের কাছে দাঁড়িয়ে রইল আপ কোল ফিল্ড এক্সপ্রেস (Coal Field Express ) । চূড়ান্ত দুর্ভোগের শিকার হন রেলযাত্রীরা।

বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার স্মৃতি এখনও স্পষ্ট। এরই মধ্যে ফের রেলযাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়। ফের সপ্তাহের কাজের দিনে ব্যাহত হল রেল পরিষেবা। প্যান্টোগ্রাফ ছিঁড়ে অফিস টাইমে পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ রইল ট্রেন চলাচল। আটকে রইলেন যাত্রীরা। 

রেল সূত্রে খবর, এর আগেরবার এদিন আপ কোল ফিল্ড এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। সালকিয়া-বামুনগাছি ব্রিজের কাছে দাঁড়িয়ে পড়ে আপ ট্রেন। শুরু হয় মেরামতির কাজ। ঘটনায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, 'ঘটনায় কেউ আহত হননি, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে'। 

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget