এক্সপ্লোর

Upper Primary Result: আজ বিকেলে উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ, পুজোর মুখে খুলবে চাকরির দরজা?

Upper Primary News: আদালতের নির্দেশে তৃতীয়বার তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি।

কৃষ্ণেন্দু অধিকারী: আজ বিকেলে উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ। ১৪ হাজার ৫২টি পদে নিয়োগের প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন।

আগে দু’বার মেধা তালিকা প্রকাশ হলেও দুর্নীতির অভিযোগে বাতিল হয়। আদালতের নির্দেশে তৃতীয়বার তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি। পুজোর ছুটির আগেই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি, কমিশন সূত্রের খবর।  

অগাস্ট মাসে হাইকোর্টের নির্দেশের পরও এতদিন ২০১৬-র উচ্চপ্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন। এই পরিস্থিতিতে সোমবার পথেও নেমেছিল উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীরা। 

কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ গত ২৮ অগস্ট এসএসসিকে জানিয়েছিল, এক মাসের মধ্যে ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের জন্য নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে। এই আবহেই মেধা তালিকা প্রকাশের দাবিতে সোমবার SSC ভবন অভিযানে নামে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা।                

আরও পড়ুন, বন্যার জলে ভেসেছে টাকা-বই! কলেজে ভর্তি নিয়ে অনিশ্চিত পুতুলের জীবন

চাকরিপ্রার্থীদের দাবি, শুধু মেধাতালিকা প্রকাশ করলে হবে না, নিয়োগ প্রক্রিয়াও শীঘ্র শুরু করতে হবে। প্রায় ৮ বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে কাটতে চলেছে জট। ১৪ হাজার ৫২ জনের নিয়োগে সবুজ সঙ্কেত দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, মেধা তালিকা থেকে বাদ পড়া ১ হাজার ৪৬৩ জনকে যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে। 

২০১৬ সালে উচ্চ প্রাথমিকের ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়। ২০১১ এবং ২০১৫ সালে টেটে উত্তীর্ণরা এই নিয়োগপ্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন এই মর্মে জারি হয় বিজ্ঞপ্তি। ২০১৯ সালে ইন্টারভিউয়ের জন্য তালিকা প্রকাশিত হয় এবং একই সঙ্গে বিজ্ঞপ্তিও জারি হয়। ২০২০ সালের ডিসেম্বর মাসে সম্পূর্ণ মেধাতালিকা বাতিল করেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।

একই সঙ্গে নতুন করে মেধাতালিকা তৈরি করে নথি যাচাইয়ের পর্যায় থেকে প্রক্রিয়া শুরু করতে বলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। এরপর, নতুন করে প্রকাশিত হয় ইন্টারভিউ লিস্ট। মামলা যায় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। নতুন ইন্টারভিউ লিস্টের ওপর প্রথমে স্থগিতাদেশ দিয়ে SSC-কে দিয়ে গ্রিভেন্স রিড্রেসাল কমিটি গঠন করেন তিনি। 

মামলা যায় ডিভিশন বেঞ্চে। মামলা চলতে চলতে কাউন্সেলিং পর্ব পর্যন্ত শেষ করার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। 

সেরা শিরোনাম

Nandigram By Election: নন্দীগ্রামে উপনির্বাচনের আগে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর, কী কথা হল?
নন্দীগ্রামে উপনির্বাচনের আগে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর, কী কথা হল?
TMC News: চূড়ান্ত হয়ে গেল মমতা-তৃণমূল ও ঋতব্রত-তৃণমূলের নাম-প্রতীক, জানিয়ে দিল নির্বাচন কমিশন
চূড়ান্ত হয়ে গেল মমতা-তৃণমূল ও ঋতব্রত-তৃণমূলের নাম-প্রতীক, জানিয়ে দিল নির্বাচন কমিশন
West Bengal News Live: কে কোন প্রতীক ও নাম পেল ? 'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল'কে জানিয়ে দিল নির্বাচন কমিশন
কে কোন প্রতীক ও নাম পেল ? 'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল'কে জানিয়ে দিল নির্বাচন কমিশন
Suvendu Adhikari:
"অঙ্কুরহাটি থেকে ধুলাগড় ও সাঁতরাগাছির" জ্যাম ও রাজ্যের কিছু রাস্তার দূরাবস্থা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

ভিডিও

TMC Symbol Row | নতুন প্রতীক নিয়ে উপনির্বাচনে প্রচার করতে দেখা যেতে পারে Mamata Banerjee-কে?
TMC Symbol Row | গতরাতেই কমিশনে নাম-প্রস্তাব জমা দিয়েছে কালীঘাট তৃণমূল, কী প্রতীক চাইল তাঁরা?
CM Suvendu Adhikari |
Food Safety Department Raid | গাঙ্গুরামসের মিষ্টি তৈরির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ
Kolkata Illegal Building | কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শুরু CBI-এর অভিযান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget