এক্সপ্লোর

Chopra News: চা বাগানের জমি দখল ঘিরে রণক্ষেত্র চোপড়া, আহত শিশু-সহ ৮

Uttar Dinajpur News: চোপড়ার চেতনাগাছে সংঘর্ষ দেখা দিয়েছে, তাতে শিশু-সহ আটজনের আহত হওয়ার খবর মিলছে। 

সুদীপ চক্রবর্তী, চোপড়া: চা বাগানের জমি দখল ঘিরে রণক্ষেত্র চোপড়া। চোপড়ার চেতনাগাছে সংঘর্ষ দেখা দিয়েছে, তাতে শিশু-সহ আটজনের আহত হওয়ার খবর মিলছে। জানা গিয়েছে, আট বিঘা জমিকে ঘিরে বিবাদের সূচনা। এক পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরেই একটি পরিবারের সঙ্গে দুষ্কৃতীদের বিবাদ চলছিল। মঙ্গলবার সেই বিবাদ হিংসাত্মক আকার ধারণ করে। এই মুহূর্তে চরম উত্তেজনা এলাকায়। (Chopra News)

মঙ্গলবার সকালে রণক্ষেত্রের আকার ধারণ করে চেতনাগাছ। একটি আট বিঘা জমি নিয়ে বিবাদ বলে জানা গিয়েছে। মহম্মদ হাকিমুদ্দিন নামের এক ব্যক্তির দাবি, ওই জমি তাঁদের পরিবারের। কিন্তু জমি ছেড়ে দেওয়ার জন্য লাগাতার চাপ আসছিল তাঁদের উপর। সোমবার রাতেও একদল এসে হুমকি দিয়ে যায় বলে অভিযোগ। এর পর সকালে সরাসরি দুষ্কৃতীর দল গ্রামে ঢুকে তাঁদের উপর চড়াও হয় বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ১৫০-২০০ জনের একটি দল গ্রামে ঢুকে পড়ে। লাঠিসোটা, ছুরি, বোমা, বন্দুক নিয়ে তারা গ্রামে ঢোকে। আট বিঘা ওই জমি ট্র্যাক্টর দিয়ে চষতে শুরু করে তারা। সেই সময় হাকিমুদ্দিনের বাড়িতে কোনও পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না। ট্র্যাক্টর দিয়ে জমা চষা হচ্ছে দেখে মহিলারাই ছুটে যান। জমি চষায় বাধা দিতে গেলে, লাঠিসোটা নিয়ে তাঁদের উপর দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। 

পরিবারের অভিযোগ, মহিলা এবং শিশুদের উপর চড়াও হয় দুষ্কৃতীর দল। শিশু এবং মহিলা মিলিয়ে আট জন আহত হয়েছেন। ইসলামপুর মহকুমা হাসপাতাল এবং চোপড়া চোপড়ার স্থানীয় লোধন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে আহতের। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশের একটি দল। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হলেও, তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে। অভিযোগকারী এবং অভিযুক্ত, দুই পক্ষই তৃণমূল করে।

ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তাতে বয়স্ক এক মহিলাকে হেনস্থা করার দৃশ্য ধরা পড়েছে। ধাক্কাধাক্কা, ঠেলাঠেলি চলে। লাঠি উঁচিয়ে একদলকে তেড়ে আসতেও দেখা যায়। সেই অবস্থাতেও পিছনের জমিতে ট্র্যাক্টর চালানো অব্যাহত থাকে। পাশাপাশি, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দাউ দাউ করে জ্বলতে দেখা যায়  কাঁচাবাড়ি। মুহূর্তের মধ্যে সেটি পুড়ে ছাই হয়ে যায়। পারস্পরিক বিবাদ এমন হিংসাত্মক আকার ধারণ করল কী করে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget