এক্সপ্লোর

Abdul Karim Chowdhury: ‘ও মমতাদির কথাও শোনে না’, দলের বিরুদ্ধে ফের বিস্ফোরক করিম

Uttar Dinajpur News: অভিষেকের তরফে কি করিমের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কোনও ভাবে? প্রশ্নে উত্তরে বিধায়ক বলেন, "না, না, কিছু করেনি।"

সুদীপ চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস, ইসলামপুর: নিজেকে বিদ্রোহী বলে আগেই দাবি করেছিলেন। এবার দলের বিরুদ্ধে সুর আরও চড়ালেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury)।  অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee) নির্দেশ দেওয়ার পরও উত্তর দিনাজপুরের তৃণমূল (TMC) সভাপতি কানাইয়ালাল তাঁর সঙ্গে যোগাযোগ করেনি বলে দাবি করেছেন করিম। যদিও জেলা তৃণমূল সভাপতির কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

অভিষেকের জনসভায় ডাক না পাওয়ায় আগেও সরব হন করিম

এর আগে অভিষেকের জনসভায় ডাক না পাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন করিম (Uttar Dinajpur News)। শনিবার ফের সংবাদমাধ্যমে  মুখ খোলেন তিনি। বলেন, "অভিষেক হোক বা মমতা ব্যানার্জিই হোক, মমতা ব্যানার্জি ডাকলেও তো আমি যাব না।" বিদ্রোহ তিনি আগেই ঘোষণা করেছেন। এবার দলের বিরুদ্ধে আরও সুর চড়ালেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক করিম। তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালালের সঙ্গে তাঁর তিক্ততাও পৌঁছল চরমে। 

গত ৩০ এপ্রিল ইসলামপুরের কোর্ট ময়দানে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভায় যাননি ইসলামপুরের তৃণমূল বিধায়ক করিম চৌধুরী। 
২ মে ইটাহারে অভিষেকের সাংগঠনিক বৈঠকেও যোগ দেননি। যা নিয়ে প্রশ্ন করায়, এদিন নিজেকে সরাসরি বিদ্রোহী ঘোষণা করে, বিস্ফোরক মন্তব্য করলেন ইসলামপুরের বিধায়ক।

আরও পড়ুন: Bankura News: ২ মাস মেলেনি রেশন ! বন্ধ দুয়ারে রেশন প্রকল্প, অবরোধ-বিক্ষোভ বাঁকুড়ায়

করিম তিনি সরাসরি নিশানা করেন উত্তর দিনাজপুরের তৃণমূল সভাপতি কানাইয়ালালকে। দুর্গাপুরে সাংগঠনিক বৈঠকে কেন গেলেন না, প্রশ্ন করা হয় তাঁকে। জবাবে বলেন, "আমি তো বিদ্রোহী এমএলএ না! একটা বিদ্রোহী বিধায়ক কেন চলে যাবে সাংগঠনিক মিটিংয়ে? আমি তো বিদ্রোহী।"

অভিষেকের নির্দেশের পর কি করিমের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কোনও ভাবে? প্রশ্নে উত্তরে বিধায়ক বলেন, "না, না, কিছু করেনি। ও কোনও কথা তো বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ওকে তিনবার বলেছিল, যে কানাইয়া তুমি ওই ইসলামপুরটা করিমদাকে ছেড়ে দাও। ২০১৯, ২০২০তে, ২০২১-এ। কিন্তু ও শুনছেই না। মমতাদির কথাও শোনে না ও।"

এ নিয়ে যদিও তৃণমূল জবাব এড়িয়ে গিয়েছে। দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ জেলা নেতৃত্বের উপর উত্তর দেওয়ার দায় ছেড়েছেন।
উত্তর দিনাজপুরের তৃণমূল সভাপতির সঙ্গে বার বার যোগাযোগ করা হলেও তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। গোটা ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, "করিম চিরকালই বিদ্রোহী। তৃণমূলের আজকের এই অবস্থা, অনেকেই মেনে নিতে পারছেন না।"

উত্তর দিনাজপুরে তৃণমূলের অস্বস্তি কাটার লক্ষণই নেই

এ দিকে, পঞ্চায়েতে প্রার্থী খুঁজতে, অভিষেক যখন গোপন ব্য়ালটে ভোট নিচ্ছেন, উত্তর দিনাজপুরে সামনে এসেছে টিকিটের দাবিতে বিক্ষোভের ছবি।
শুক্রবার গোয়ালপোখরে, পঞ্চায়েত ভোটে টিকিটের দাবিতে, তৃণমূলের অঞ্চল সভাপতি মহম্মদ নুরউদ্দিনের বাড়িতে বিক্ষোভ দেখান একদল তৃণমূল কর্মী, যার নেতৃত্বে ছিলেন তৃণমূলেরই এক পঞ্চায়েত সমিতির সভাপতি। সব মিলিয়ে উত্তর দিনাজপুরে তৃণমূলের অস্বস্তি কাটার লক্ষণই নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget