এক্সপ্লোর

Uttar Dinajpur: কোথা গেলে দেখা মেলে! বছর বছর ভিড় জমালেও, এবছর খাঁ খাঁ, মুখ ফেরাল পরিযায়ী পাখিরা

Migratory Birds: উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) রায়গঞ্জে অবস্থিত কুলিক পাখিরালয়।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পক্ষীনিবাস হিসেবে পরিচিতি রয়েছে। কিন্তু এই মুহূর্তে দুশ্চিন্তা বাড়ছে কুলিক পাখিরালয়কে ঘিরে। কারণ সমীক্ষায় দেখা গিয়েছে, এ বছর পাখিরালয়ে পাখির সংখ্যা কমে এসেছে বলে জানা যাচ্ছে (Migratory Birds)। বিগত কয়েক বছর ধরে যদিও পরিস্থিতি অনুকুল ছিল। বর্তমান সময়ে পাখির সংখ্য়া উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে বলে সমীক্ষায় ধরা পড়েছে। (Raiganj (Kulik) Bird & Wildlife Sanctuary)

উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) রায়গঞ্জে অবস্থিত কুলিক পাখিরালয়। সাধারণত মে মাসের শেষ দিক থেকে পরিযায়ী পাখিরা ভিড় করে এখানে। নাইট হেরেন, ওপেন বিল স্টর্ক, কর্মরেন্ট এবং ইগ্রেট, মূলত এই চার পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে কুলিক পাড়ের বনভূমি। প্রায় ছয় থেকে সাত মাস এখানেই আস্তানা গাড়ে পরিযায়ী পাখিরা। প্রজনন থেকে ছানাদের প্রাথমিক লালন পালন, সবকিছু এখানেই সম্পন্ন করে।

এর পর নভেম্বর থেকে ডিসেম্বরে অন্যত্র গমনের পালা শুরু হয়। পৃথিবীর নানা দেশের উদ্দেশে পাড়ি দেয় পরিযায়ী পাখিরা। দীর্ঘ দিন ধরে এই রীতি মেনেই পরিযায়ী পাখিদের আসা যাওয়া চলে আসছে কুলিক পাখিরালয়ে। গত পাঁচ বছরে এখানে পাখির সংখ্যা ক্রমশই বেড়েছে। ফলে পরিবেশ প্রেমী মানুষের আনাগোনাও বেড়ে গিয়েছে একধাক্কায়। কিন্তু এবার উদ্বেগের ছবি সামনে এল।

সমীক্ষায় গত পাঁচ বছরের যে পরিসংখ্যান মিলেছে, তা হল-

২০১৮ 
ওপেন বিল স্টর্ক- ৬৭,২৭০
নাইট হেরেন- ৯,৯৯০
ইগ্রেট- ১০,৭৪৮
কর্মরেন্ট- ১০,৫৫৪
মোট- ৯৮,৫৬২

২০১৯ 
ওপেন বিল স্টর্ক- ৬৫,৮৬৪
নাইট হেরেন- ৮,১২৪
ইগ্রেট- ১১,৯৭০
কর্মরেন্ট- ৭,১৩০
মোট- ৯৩,০৮৮

২০২০ 
ওপেন বিল স্টর্ক- ৬৮,১৫৯
নাইট হেরেন- ৭,৯৫৬
ইগ্রেট- ১৩,০৯৪
কর্মরেন্ট- ১০,৪২২ 
মোট- ৯৯,৬৩১

২০২১ 
ওপেন বিল স্টর্ক- ৭১,৩০২
নাইট হেরেন- ৭,৯০৯
ইগ্রেট- ১১,৮৯৭
কর্মরেন্ট- ৭,৬৩১
মোট- ৯৮,৭৩৯

২০২২ 
ওপেন বিল স্টর্ক- ৬৪,০৫৫
ইগ্রেটঃ-১৯,৮৪১
নাইট হেরেন- ৮,৯৬৯
কর্মরেন্ট- ৬,৫২৮
মোট- ৯৯,৩৯৩

কিন্তু চলতি বছরে হঠাৎই এই হিসেবে সেই ছন্দেপতন ঘটেছে। এবারে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে গেলেও পরিযায়ী পাখিদের আগমন ঘটেনি সেভাবে। ফলে কিছুটা চিন্তিতই ছিল বনবিভাগ। উদ্বেগ প্রকাশ করেন পরিবেশ প্রেমীরাও। আশঙ্কা ছিল, এবারে পাখির সংখ্যা কমে যাবে না তো? আর শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্য প্রমাণিত হল। সমীক্ষার রিপোর্ট বলছে, গতবারের তুলনায় প্রায় ২০ থেকে ২২ হাজার পাখি কম এসেছে এবার। 

এ বছরের পরিসংখ্যান হল-

২০২৩ 
ওপেন বিল স্টর্ক- ৩৭,০৪৪
নাইট হেরেন- ১১,৪৪৫
ইগ্রেট- ১৯,৭০৩
কর্মরেন্ট- ৯,৯৪৮
মোট- ৭৮,১৪১

এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিভাগীয় বনাধিকারিক দাওয়া সাঙমু শেরপার সঙ্গে। তিনি বলেন, "আবহাওয়ার খামখেয়ালিপনাই এর জন্য দায়ী। এবারে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি। দেরিতে এসেছে বর্ষা, তার জেরে পাখিদের আগমনে বাধার সৃষ্টি হয়েছে।" একই সঙ্গে ক্রমাগত বাড়ছে পরিবেশ দূষণ। সকলকে এবিষয়ে সচেতন হতেও আর্জি জানিয়েছেন বনাধিকারিক।

আরও পড়ুন: Viswa Bharati University: বিশ্বভারতীর উপাচার্য পদে বাড়ল না বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ, অন্তর্বর্তী উপাচার্যর পদে সঞ্জয়কুমার মল্লিক

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget