এক্সপ্লোর

Uttar Dinajpur: বিজেপির প্রতিশ্রুতিই সার, ডালখোলা বাইপাস উদ্বোধন বহু দূর

Dalkhola Byepass: বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ২৬ জানুয়ারি ডালখোলা বাইপাস উদ্বোধন হবে। কিন্তু এখনও বাকি বহু কাজ। তৃণমূলের দাবি, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি।

সুদীপ চক্রবর্তী, ডালখোলা: দক্ষিণবঙ্গ থেকে সড়কপথে উত্তরবঙ্গ হয়ে উত্তর-পূর্ব ভারতে যাওয়ার একমাত্র পথ হল ৩৪ নম্বর জাতীয় সড়ক। সদাব্যস্ত এই সড়ক পথেই পড়ে ডালখোলা রেলগেট। এখানে নিত্য যানজট মানুষের কাছে এক জ্বলন্ত সমস্যা। উত্তর দিনাজপুর জেলা তথা গোটা উত্তরবঙ্গের মানুষের দাবি, ডালখোলা বাইপাস তৈরি করতে হবে। ২০০৬ সালে প্রথম ইউপিএ সরকার এই বাইপাস তৈরির অনুমোদন দেয়। দীর্ঘদিন পর  জমি জট কাটিয়ে শুরু হয় ডালখোলা বাইপাস তৈরির কাজ। দুটো সেতু তৈরি হয়। এরপর কেন্দ্রে ক্ষমতায় আসে এনডিএ সরকার। কিন্তু ডালখোলা বাইপাসের কাজ আর বিশেষ এগোয়নি।

বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, এ বছরই ২৬ জানুয়ারি উদ্বোধন  হয়ে যাবে ডালখোলা বাইপাস। উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার সাংবাদিক সম্মেলন করে এমনই ঘোষণা করেছিলেন। তাঁর কাছে নাকি সড়ক মন্ত্রকের নোটিস এসেছে। কিন্তু পেরিয়ে গেল ২৬ জানুয়ারি। ডালখোলা বাইপাসের কাজ এতটুকু এগোয়নি, উদ্বোধন তো দূরের কথা। বিজেপি জেলা সভাপতি এখন বলছেন, বাইপাসের একদিকের রাস্তা প্রায় সম্পূর্ণ। ডালখোলা ট্র্যাফিক পুলিশের অনীহার কারণে যানবাহন যাতায়াত করতে পারছে না।

যদিও জেলার সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিরা বিজেপির এই দাবি মানতে নারাজ। তাঁদের পাল্টা দাবি, বিজেপি মানেই মিথ্যার ঝুড়ি আর প্রতারণা। বাইপাস নির্মাণকারী সংস্থার কর্মীরাও জানিয়েছেন, গোটা একটা সেতু তৈরির কাজই বাকি আছে। ফলে ডালখোলা বাইপাসের কাজ সম্পূর্ণ হতে এখনও অনেকদিন লাগবে।

করণদিঘির বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেস নেতা গৌতম পাল বিজেপিকে আক্রমণ করে বলেছেন, ‘বিজেপির পক্ষ থেকে বড় বড় বুলি আওরানো হয়, কিন্তু বাস্তব কর্মক্ষেত্রে দেখা যায় যায় কোনও কাজই হয় না। কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল ২৬ জানুয়ারি ডালখোলা বাইপাস উদ্বোধন করা হবে। কিন্তু বাস্তবে একটা গোটা সেতু নির্মাণই বাকি পড়ে রয়েছে যা তৈরি করতে অন্তত ছয়-সাত মাস সময় লাগবে। অত্যন্ত মন্থর গতিতে কাজ চলছে। আসলে ডালখোলা পুরসভা নির্বাচন হওয়ার কথা ছিল। ডালখোলাবাসীকে মিথ্যা প্রতিশ্রুতি দিতেই ঘটা করে সাংবাদিক সম্মেলন করে ডালখোলা বাইপাস উদ্বোধনের কথা বলেছিল।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget