এক্সপ্লোর

Uttarakhand Cloudburst: ভয়ঙ্কর মেঘ ভাঙা বৃষ্টিতে তোলপাড়, উত্তরাখণ্ডে মহাবিপর্যয়, ধুয়ে গেল গ্রাম, নিখোঁজ একাধিক

Uttarakhand News: চামোলির জেলাশাসক সন্দীপ তিওয়ারি বলেছেন, বুধবার রাতে চামোলি জেলার নন্দনগর ঘাট এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে।

নয়া দিল্লি: মেঘভাঙা বৃষ্টিতে ফের ক্ষয়ক্ষতি উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের চামোলিতে ফের ধস। প্রবল বৃষ্টিতে চামোলির নন্দনগড়ে ধস নেমেছে। এই ধস নেমে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। ভয়াবহ এই পরিস্থিতিতে বাড়ির মধ্যে আটকে পড়ে আছে ১০ জন। তাঁদের মধ্যে ২ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে খোঁজ মেলেনি ৮ জনের। বর্তমানে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। 

চামোলির জেলাশাসক সন্দীপ তিওয়ারি বলেছেন, বুধবার রাতে চামোলি জেলার নন্দনগর ঘাট এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে। নন্দনগরের ওয়ার্ডে ৬টি বাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে।                                   

জেলা ম্যাজিস্ট্রেট আরও জানিয়েছেন, আটজন নিখোঁজ রয়েছেন, আর দু'জনকে উদ্ধার করা হয়েছে। চামোলি জেলা প্রশাসন ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার অভিযান জোরদার করেছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, জনসাধারণ আতঙ্কিত এবং ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতা চলছে কাজ।                        

চামোলি জেলার নন্দা নগরে বুধবার গভীর রাতে শুরু হয় মেঘভাঙা বৃষ্টি। রাতে হড়পা বান আসায় বিপর্যয় বেশি হয়েছে বলে জানা গিয়েছে। চার দিন আগেই টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল উত্তরাখণ্ড। দেরাদুন-সহ রাজ্যের বেশ কিছু এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়। কোথাও কোথাও নদীর জলস্তর আচমকা বৃদ্ধি পেয়ে হয়েছে হড়পা বান।         

এর আগে ৫ অগস্ট একসঙ্গে তিনটি গ্রামে হড়পা বান আসে। তার মধ্যে ছিল গঙ্গোত্রী থেকে ৩০০ কিলোমিটার নীচের ধরালি গ্রাম। সেখানে ক্ষীরগঙ্গা নদীতে আচমকাই এসেছিল হড়পা বান। তার জেরে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ধরালি গ্রাম। ধরালির বিপর্যয়ের ২-৩ মিনিটের মধ্যেই নীচের আরও দু'টি গ্রামে হড়পা বান আসে। এর মধ্যে ছিল হরসিল। সেখানে ভারতীয় সেনাবাহিনীর একটি বেস ক্যাম্প ভেসে গিয়েছিল।  

সেরা শিরোনাম

Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget