এক্সপ্লোর

Uttarakhand Tunnel Rescue: 'ফিরেই যাচ্ছি, আর কিছু করার ছিল না', উত্তরকাশীর পথে সুড়ঙ্গকাণ্ডে উদ্ধার হওয়া মানিক

Uttarakhand Tunnel Rescue Cooch Behar News : স্বামীকে রাজ্যের বাইরে যেতে দিতে চাননি স্ত্রী। কিন্তু মনের চাহিদার থেকে অনেক বেশি চাহিদা পেটের। তাই ফিরলেন মানিক, সেই সুড়ঙ্গের পথে


শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার:  বাংলায় কাজ না পেয়ে উত্তরাখণ্ডে কাজ করতে গিয়েছিলেন। ১৭ দিন দুঃস্বপ্নের ঘন কালো আঁধার থেকে প্রাণ হাতে করে বেরিয়ে বলেছিলেন,  কিছুদিন কাটিয়ে ফের ফিরে যাবেন উত্তরাখণ্ডে। কাজে, পেটের তাগিদে। যদিও স্বামীকে রাজ্যের বাইরে যেতে দিতে চাননি স্ত্রী। কিন্তু মনের চাহিদার থেকে অনেক বেশি চাহিদা পেটের। তবু পরিবারের ছলছলে চোখের দিকে তাকিয়ে, কোনও এমন সময় মানিকও বিশ্বাস করতে শুরু করেন, এখানেই একটা কাজ জুটে যাবে। আর ফিরবেন না উত্তরাখণ্ডে। না , স্বপ্ন সফল হল না। আবারও ভিনরাজ্যেই চললেন নভে ম্বর মাসে উত্তরাখণ্ড সুড়ঙ্গ বিপর্যয়ে আটকে পড়া শ্রমিক মানিক তালুকদার। 

পরিবারের সদস্যরা মনে-প্রাণে  চাইছিলেন মানিক বাড়িতেই থাকুন। কিন্তু কাজ না পেলে চলবে কী করে? তাই ফের ভিন রাজ্যে পাড়ি দিলেন কোচবিহারের বলরামপুরের মানিক তালুকদার। গত ১৫  নভেম্বর উত্তর কাশীতে সুড়ঙ্গে আটকে পড়েন মানিক তালুকদার। তাঁর সঙ্গে ছিলেন আরও ৪১ জন। ১৭ দিন সেখানে আটকে থাকেন তাঁরা। তাঁদের উদ্ধারপর্ব ঘিরে যে টানটান উত্তেজনা তৈরি হয়েছিল, তা চলচ্চিত্রকেও হার মানায়। 

সুড়ঙ্গ থেকে বের হয়ে প্রাথমিক চিকিৎসার জন্য ছিলেন হাসপাতালে। সেখান  ছাড়া পেয়ে তুফানগঞ্জের বাড়িতে ফেরেন মানিক তালুকদার। তখনই মানিকের স্ত্রী বলেছিলেন,  'যে পরিস্থিতির মধ্যে কাটিয়েছি এই ১৭ দিন, সেটা ভগবান জানেন। আর যেতে দিতে চাই না। কাজ তো করে খেতে হবে। যদি কোনও কাজের সুযোগ সুবিধা সরকারি দফতর থেকে পাই। বা ওঁরা দেন সুযোগ করে, তাহলে ভাল হয়। '

সূত্রের খবর, উপযুক্ত কাজ না পেয়েই অবশেষে মানিক আবার উত্তরাখণ্ডেই কাজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সোমবার আবার ব্যাগ গুছিয়ে তিনি বেরিয়ে পড়েছেন উত্তর কাশীর সিলকিয়া সুড়ঙ্গে কাজ করতে। তিনি বলেন, ইচ্ছে ছিল এ রাজ্যে কাজ করে পরিবারের পাশে থাকার কিন্তু তা সম্ভব হল না। তাই আবার রুজির জন্যই ফিরেই যাচ্ছি।  আর কিছু করার ছিল না।

পরিবারের সদস্যরাও চাইছিলেন না, মানিক ফের ভিন রাজ্যে চলে যান। কিন্তু আর্থিক পরিস্থিতির কথা ভেবেই তাঁরাও মেনে নিয়েছেন মানিক তালুকদারের এই সিদ্ধান্ত। আবার সেই সুড়ঙ্গে কাজ করবেন তিনি । তবে মানিকের কথায় ' এখন আর ভয় নেই তার কারণ এই করেই তো পরিবারকে প্রতিপালন করতে হবে'।  

আরও পড়ুন: রাম লালার অদেখা ছবি! সাজানোর আগে কেমন ছিল দেখতে? দেখালেন খোদ শিল্পী   

সেরা শিরোনাম

BJP News: বিজেপিতে কাদের জন্য দরজা বন্ধ? ৩ প্রাক্তন তৃণমূল সাংসদের দলে যোগ নিয়ে যা বললেন শমীক
বিজেপিতে কাদের জন্য দরজা বন্ধ? ৩ প্রাক্তন তৃণমূল সাংসদের দলে যোগ নিয়ে যা বললেন শমীক
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্তর মেয়েকে বদলি, যোগ্যতার চেয়ে বেশি পাওয়া বেতন ফেরতের নির্দেশ?
স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্তর মেয়েকে বদলি, যোগ্যতার চেয়ে বেশি পাওয়া বেতন ফেরতের নির্দেশ?
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?

ভিডিও

Samik Bhattacharya: এঁদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না : শমীক
Baruipur News:
BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের
Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget