এক্সপ্লোর

Vande Bharat Express : নতুন বছরের প্রথমদিনে যাত্রী নিয়ে ছুটল বন্দে ভারত এক্সপ্রেস

Passenger Service : সময় লাগবে মাত্র সাড়ে ৭ ঘণ্টা। মাঝে বোলপুর, মালদা ও বিহারের বরসোই স্টেশনে থামবে

হাওড়া : আজ থেকে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) যাত্রী পরিষেবা শুরু হল। হাওড়া স্টেশন থেকে ভোর ৫টা ৫৫ মিনিটে নিউ জলপাইগুড়ির (Jalpaiguri) উদ্দেশে রওনা দিল এই সেমি-হাইস্পিড ট্রেন। সময় লাগবে মাত্র সাড়ে ৭ ঘণ্টা। মাঝে বোলপুর, মালদা ও বিহারের বরসোই স্টেশনে থামবে।

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বুধবার ছাড়া ট্রেনটি চলবে সপ্তাহে ৬ দিন। টিকিটের চাহিদা তুঙ্গে। ভোরে বাড়ি থেকে বেরোলে বিকেলেই পৌঁছে যাওয়া যাবে শৈল শহর দার্জিলিঙে। বন্দে ভারত এক্সপ্রেস পেয়ে খুশি যাত্রীরা।

কথায় বলে, বাঙালির পায়ের তলায় সরষে। সময়-সুযোগ পেলেই বেরিয়ে পড়তে ভালবাসে। আর, বেড়ানোর জায়গা বলতে, বাঙালির পছন্দের তালিকায় এক নম্বরে দার্জিলিং। কুয়াশা ঠাসা পাহাড়ি বাঁক, সবুজ কার্পেটের মতো চা বাগান আর মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা হাতছানি দেয় তাকে।

এবার সেই দার্জিলিং আরও কাছে। ভোরে বাড়ি থেকে বেরোলে বিকেলেই পৌঁছে যাওয়া যাবে শৈল শহরে। আবার মাত্র সাড়ে ৭ ঘণ্টাতেই পাহাড় থেকে ফেরা যাবে সমতলে। সৌজন্যে বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবারই ট্রেনটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী সফর শেষ করে নিউ জলপাইগুড়ি থেকে শনিবার সকালে হাওড়ায় ফিরেছে সেমি হাইস্পিড ট্রেনটি। নতুন বছরের প্রথম দিনে হাওড়া থেকে যাত্রী পরিষেবা শুরু বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের।

ট্রেন যে হিট তা বোঝা গেছে ট্রায়াল রানেই। টিকিটের চাহিদা তুঙ্গে। শেষ হয়ে যায় হাওড়া-এনজেপি প্রথম দিনের টিকিট। এনজেপি থেকে ফেরার টিকিট চাইলে ৫ তারিখের আগে মিলবে না। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বুধবার ছাড়া ট্রেনটি চলবে সপ্তাহে ৬ দিন। সময় লাগবে সাড়ে ৭ ঘণ্টা। 

হাওড়া থেকে ট্রেন ছাড়ছে ভোর ৫টা ৫৫-এ এবং নিউ জলপাইগুড়ি পৌঁছবে দুপুর ১টা ২৫-এ। অন্যদিকে, এনজেপি থেকে ছাড়বে দুপুর ৩টে ৫-এ, হাওড়া পৌঁছবে রাত ১০টা ৩৫-এ। মাঝে থামবে বোলপুর, মালদা ও বরসোই স্টেশনে। 

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এসি চেয়ার কারের ভাড়া ১ হাজার ৫৪৩টাকা ও এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২ হাজার ৮০৩ টাকা। হাওড়া থেকে মালদা গেলে চেয়ার কারের ভাড়া ৯২৯ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাস ১ হাজার ৭৫৩ টাকা। হাওড়া থেকে বোলপুর এসি চেয়ার কারের ভাড়া পড়বে ৬২৮ টাকা, এক্সিকিউটিভ ক্লাস ১ হাজার ১৫০ টাকা। বন্দে ভারত এক্সপ্রেস ঘিরে বিভিন্ন স্টেশনে উন্মাদনা দেখে খুশি রেল কর্তৃপক্ষ। 

সেরা শিরোনাম

Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?

ভিডিও

Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget