এক্সপ্লোর

Vegetable Price Hike : মাছ মাংস সবজির আগুন দাম, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেতেই বড় পদক্ষেপ

Mamata Banerjee On Price Hike : শাকসবজি থেকে মাছ মাংস, খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে কলকাতা থেকে শুরু করে একাধিক জেলায় চলল অভিযান।

ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্য়ায় , সৌরভ বন্দ্য়োপাধ্য়ায়, কলকাতা : মঙ্গলে মুখ্য়মন্ত্রীর নির্দেশ। আর বুধেই অ্যাকশনে নামল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্স। শাকসবজি থেকে মাছ মাংস, খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে কলকাতা থেকে শুরু করে একাধিক জেলায় চলল অভিযান। বুধবার এদিন সকালে প্রথমে কাঁকুড়গাছির ভিআইপি মার্কেটে যান টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে এবং কলকাতা পুলিশের EB-র আধিকারিকরা।

কাঁকুড়গাছি বাজারের পর অভিযান চলে শিয়ালদার কোলে মার্কেটে। পাইকারি বাজারে দামের সঙ্গে খুচরো বাজারের দামের পার্থক্য কত তা জানতে নথিপত্র দেখতে চাওয়া হয় বিক্রেতাদের থেকে। আড়ত থেকে কত দামে কেনা হয়েছে সবজি, জানতে চান ইবি আধিকারিকরা। শিয়ালদা কোলে মার্কেটের এক পাইকারি বিক্রেতা জানান, 'জিনিসপত্রের দাম বেশি কারণ, সারের দাম বেশি, স্টোরেজ ভাড়া আছে।' আর এর ফলে যে আদতে বিক্রেতারাই ক্ষতির মুখে পড়ছেন, তাও জানালেন। 

গত কয়েকদিন ধরেই পাল্লা দিয়ে বাড়ছে খাদ্য সামগ্রীর দাম। আলু, পেঁয়াজ-সহ নানা সব্জি থেকে মাছ, মাংস, দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। সাধারমের পকেট ফাঁকা হয়ে যায়, কিন্তু বাজারের ব্যাগ ভরে না। এই পরিস্থিতিতেই মঙ্গলবার কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ' ১০ দিনের মধ্যে দাম কমাতে হবে। কী করে করবেন সেটা দেখতে হবে। আমি টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি দাম কমাতে হবে। ৭ দিন অন্তর টাস্ক ফোর্সের মিটিং হবে। তাতে মুখ্যসচিব, পুলিশ কমিশনার, ডিজি থাকবেন' 

এতটা দাম বাড়লই বা কেন ? টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, ' আমরা গত মাসে বেরইনি, প্রচন্ড গরম চলছিল। এখনও গরম আছে কিন্তু, তখন ৪০ ডিগ্রির ওপরে চলছিল। সেই সময় বেরনো হয়নি, তারপরে আমরা কিছুটা মুখ্য়মন্ত্রীর নির্দেশের অপক্ষায় ছিলাম। উনি নির্দেশ দেওয়ার পরই আমার বেরোই।' 

শহরের পাশাপাশি, এদিন বিভিন্ন জেলার, বাজারগুলিতেও মূল্য়বৃদ্ধি রুখতে সক্রিয় ভূমিকা নেয় প্রশাসন। পানাগড় বাজার এবং দুর্গাপুরের স্টিল টাউনশিপের বাজারে জেলা প্রশাসন এবং ক্রেতা সুরক্ষা দফতরের তরফে চালানো হয় অভিযান। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের বেলদা নন্দ মার্কেটে জেলা পুলিশ এবং বেলদা থানা পুলিশের তরফে মূল্য়বৃদ্ধি রুখতে বিক্রেতাদের সঙ্গে কথা বলা হয়। অন্য়দিকে, আসানসোল সবজি বাজারে যায় টাস্ক ফোর্সের প্রতিনিধি এবং জেলা প্রশাসন। বুধবার সকালে জলপাইগুড়ির বিভিন্ন বাজারে অভিযান চালায় জলপাইগুড়ি জেলা প্রশাসন ও কৃষি বিপণন দফতর। হুগলির শেওড়াফুলি পাইরকারি বাজারে অভিযান চালানো হয় শ্রীরামপুরের SDO তরফে। তবে সব মিলিয়ে এখন দেখার মুখ্য়মন্ত্রীর নির্দেশে তৎপর হওয়ার পর কবে কমে শাক সবজির দাম? তার অপেক্ষাতেই সাধারণ মানুষ। 

আরও পড়ুন:

জগন্নাথদেব ফেরার আগেই খোলা হবে তাঁর রত্নভাণ্ডার, চাবি না পেলে কী হবে?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Book Lovers: বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
Suvendu Adhikari: 'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget