এক্সপ্লোর

Vice Presidential Election: ধনকড়কে সুবিধা করে দিচ্ছে তৃণমূল! অহং নিয়ে খোঁচা খোদ মার্গারেটের, উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে অস্বস্তি

TMC Faces Flak: উপরাষ্ট্রপতি নির্বাচনে, কংগ্রেস-সহ ১৭টি বিরোধী দলের প্রার্থীকে সমর্থন করছে না তৃণমূল।

বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউ, কলকাতা: দীর্ঘ জল্পনা-কল্পনার পর নিজেদের অবস্থান জানিয়েছে তৃণমূল (TMC)। উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice President Election) ভোটদানে অংশ নেবে না তারা। অর্থাৎ বিজেপি (BJP) নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) এবং বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা (Margaret Alva), দু'জনের কাউকেই সমর্থন করবে না বলে জানিয়েছে। সেই নিয়ে বিজেপি বিরোধী শিবিরেই অস্বস্তিতে পড়তে হচ্ছে জোড়াফুল শিবিরকে। ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছে সিপিএম (CPM) এবং কংগ্রেস (Congress)। তাদের দাবি, এভাবে আদতে, বিজেপিকে সাহায্য করছে তৃণমূল। যদিও, এই দাবি মানতে নারাজ পশ্চিমবঙ্গের শাসক দল।

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকছে তৃণমূল

উপরাষ্ট্রপতি নির্বাচনে, কংগ্রেস-সহ ১৭টি বিরোধী দলের প্রার্থীকে সমর্থন করছে না তৃণমূল। সনিয়া গাঁধীকে ইডি’র জিজ্ঞাসাবাদের দিন, মোদি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক প্রতিহিংসাবশত ব্যবহারের অভিযোগে, ১৩টি বিরোধী দল একটি যৌথ প্রতিবাদ পত্র ইস্যু করলেও, তাতেও স্বাক্ষর করেনি তৃণমূল। আর তৃণমূলের এই দু’টি সিদ্ধান্তের পরই আক্রমণাত্মক কংগ্রেস এবং সিপিএম।

বঙ্গ সিপিএম-এর তরফে ট্যুইট করে দাবি করা হয়, 'তৃণমূলের ভোটদানে বিরত থাকা = বিজেপিকে সমর্থন করা... উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে সাহায্যের জন্য ভোটদানে বিরত থাকার দোহাই তৃণমূলের। সীমাহীন দ্বিচারিতা'।

সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "তিন বছর ধরে নবান্ন বনাম রাজভবন যে লড়াই, আসলে সবটাই লোক দেখানো, সেটাও স্পষ্ট হল। আরএসএস যেভাবে চেয়েছিল সবটাই সেভাবেই হল।" প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, "দার্জিলিংয়ের মিটিংয়েই সব ঠিক হয়ে গিয়েছিল...এখন মার্গারেট আলভার নামে বাজে কথা বলে ধনকড়ের সুবিধা করে দিল।"

আরও পড়ুন: CBSE Class 12 Toppers 2022: পাঁচশোয়... পাঁচশো! সিবিএসই দ্বাদশে তাক লাগানো রেজাল্ট দুই কন্যের

এ নিয়ে শুক্রবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে ট্যুইট করেন মার্গারেটও। তাঁর বক্তব্য, 'উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত হতাশাজনক। এটা দোষারোপ, ইগো বা রাগ দেখানোর সময় নয়। এটা সাহস সাহসের সঙ্গে নেতৃত্ব দেওয়া এবং একজোট হওয়ার সময়। আমি বিশ্বাস করি, সাহসিকতার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের সঙ্গে থাকবেন'। 
যদিও তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, "ধনকড় এমনিও জিততেন। তৃণমূল কোনও সুবিধা করে দেয়নি। আগে কংগ্রেসও এমন করেছিল।"

বিজেপি-র সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এর আগে, বৃহস্পতিবার একুশে জুলাইয়ের সমাবেশ থেকে সনিয়া গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদ দিনক্ষণ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাই থেকে নজর ঘোরানোর জন্য সনিয়াকে জিজ্ঞাসাবাদ বলে মন্তব্য করেন তিনি। এ নিয়ে রাজ্য় বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষের সুরে বলেন, "কংগ্রেস বুঝুক কে পার্টনার! যে বিশ্বাস করেছে, সেই ধাক্কা খেয়েছে।" সব মিলিয়ে উপ রাষ্ট্রপতি ভোট ঘিরে তুঙ্গে রাজনৈতিক বাগযুদ্ধ।

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget