এক্সপ্লোর

Hooghly News: 'দু'দিকে ট্রেন দাঁড়িয়ে, কিন্তু রেলগেট পড়েনি; মদ্যপ অবস্থায় পড়ে গেটম্যান', সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও !

Howrah-Tarakeshwar Rail Route: এই ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। একজন গেটম্যানকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।

সোমনাথ মিত্র, নসিবপুর : ফের একবার রেল নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল !

"দু'দিকে ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু রেলগেট পড়েনি। মদ্যপ অবস্থায় গেটম্যান। মদ খেয়ে চুর, গেটম্যান পড়ে যাচ্ছে।" এই বক্তব্যের একটি ভিডিও সোশাল মিডিয়ায় এখন ভাইরাল। হাওড়া-তারকেশ্বর শাখায় নসিবপুর স্টেশনে গতকাল রাতের এই ভিডিওটি বলে জানা যাচ্ছে।

এই ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। একজন গেটম্যানকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।

ঘটনাটি কী ?

প্রত্যক্ষদর্শী শেখ নিয়ামত আলির বক্তব্য, "আমি এক বন্ধুকে আনতে গতকাল রাত পৌনে ১১ টা নাগাদ নসিবপুর স্টেশনে যাই। তখন দেখি গেট খোলা। দু'দিকে দু'টো ট্রেন দাঁড়িয়ে আছে। তারপর দেখি, কিছু লোক গিয়ে গেটম্যানকে ধরে তুললেন, গেটম্যান যখন গেট নামাচ্ছেন তখন বারবার পড়ে যাচ্ছেন। গেট ফেলে যাওয়ার সময় আবার তিনি পড়ে যান। সেই ভিডিওটাই আমি মোবাইলে রেকর্ডিং করেছি। গেট ম্যান পুরো মদ্যপ অবস্থায় ছিলেন। 
এই ধরনের ঘটনার ফলে যে কোনও বড় দুর্ঘটনা ঘটতে পারত। আমরা এর উপযুক্ত শাস্তি চাই।"

এনিয়ে স্থানীয় বাসিন্দা শেখ আসিফ আলি বলেন, "ভিডিওটি ফেক নয় । কোনও এডিট নয়। গতকাল রাতের এই ভিডিওটি। গেটম্যান অবশ্যই মদ্য পান করেছিলেন। কর্মরত অবস্থায় একজন গেটম্যান যদি এভাবে মদ্যপ অবস্থায় থাকেন তাহলে যাত্রী সাধারণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা চাই, রেল এর উপযুক্ত ব্যবস্থা নিক। এই গেটম্যান এর আগে এই ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছেন।"

পূর্ব রেলওয়ের মুখ্য  জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, "আমরা এক গেটম্যানকে অপ্রকৃতিস্থ অবস্থায় পেয়েছি। তাঁকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। রেল যে কোনো ধরনের অবৈধ কার্যকলাপের ঘোরতর বিরোধী। যে কোনও ব্যক্তি যদি এই ধরনের অপ্রীতিকর ঘটনায় যুক্ত থাকে তার বিরুদ্ধে কড়া থেকে কড়াতম শাস্তির ব্যবস্থা করা হবে।"

নসিবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ ধাড়া জানান, ওই গেটম্যানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ আছে। সঙ্গীদের নিয়ে যেভাবে গেটে গেটম্যান মদ্যপান করেন , এই ধরনের ঘটনা মোটেও কাম্য নয়। 

তিনি বলেন, "বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গেটম্যান ও কেবিনম্যানের ভুলে একাধিক জায়গায় ট্রেন দুর্ঘটনা ঘটেছে। অনেকের জীবনহানি হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত এবং  অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত।"

যদিও সিঙ্গুর বিধানসভার বিজেপি কনভেনর মধুসূদন দাস বলেন, "রেলের উন্নতি ও পরিকাঠামো নিয়ে কেন্দ্রীয় সরকার যথেষ্ট যত্নবান। এ বিষয়ে তৃণমূলকে নাক গলাতে হবে না। কর্তব্যরত অবস্থায় যদি কোনও কর্মচারী অপ্রকৃতিস্থ থাকে তাহলে নিশ্চয়ই তাঁর বিরুদ্ধে রেল যথাযথ ব্যবস্থা নেবে। তৃণমূলের থেকে এ বিষয়ে কোনও জ্ঞান না নিলেও চলবে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Weather Alert: উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget